ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

টেকনাফে ফের ৩ রোহিঙ্গা যুবককে অপহরণ,৩লাখ টাকা মুক্তিপণ দাবি

কক্সবাজারের টেকনাফে ফের তিনজন রোহিঙ্গা যুবক অপহরণের শিকার হয়েছে।অপহৃত যুবকদের মালয়েশিয়া নিয়ে যাওয়ার কথা বলে বাড়ি থেকে বের করার পর অজানাস্থানে আটক রাখেন দালালচক্ররা।আটকের একদিন পর ভিকটিমের পরিবারের কাছ থেকে ৩লাখ টাকা মুক্তিপণ দাবি করা হচ্ছে বলে বিষয়টি জানিয়েছেন ২১ নম্বর ক্যাম্পের মাঝি মো. আজিজুল হক।


অপহৃত যুবকেরা হলেন-টেকনাফের চাকমারকুল ২১ নম্বর ক্যাম্পের সি/১ ব্লকের নবি হোসাইনের ছেলে রিজিম উল্লাহ (২৫)একই ব্লকের মো. খলিলের ছেলে রিয়াজ উদ্দিন (২১) ও ইসমাইলের ছেলে মজিবুল্লাহ (২৬)।



বুধবার (২১ জুন) সকালে টেকনাফের হোয়াইক্যং চাকমারকুল ২১ নম্বর ক্যাম্প থেকে তারা বের হলে অপহরণের এ ঘটনা ঘটে।



চাকমারকুল ২১ নম্বর ক্যাম্পের মাঝি মো. আজিজুল হক ভিকটিমের পরিবারের বরাত দিয়ে জানান,বুধবার সকাল ১০টার দিকে চাকমারকুল ক্যাম্প-২১ সি/১ ব্লকের রিজিম উল্লাহ (২৫), রিয়াজ উদ্দিন (২১) ও মজিবুল্লাহ (২৬) ক্যাম্প থেকে দালাল চক্রের মাধ্যমে গোপনে অবৈধভাবে মালয়েশিয়া যাওয়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হয়।


পরবর্তীতে অপহৃত যুবকেরা বৃহস্পতিবার সকালে বাড়িতে কল করে বলে তাদের ওপর ব্যাপক নির্যাতন করা হচ্ছে।অপহরণকারী দালালরা তাদের কাছ থেকে ৩লাখ টাকা মুক্তিপণ দাবি করছেন।মুক্তিপণের টাকা না পেলে তাদেরকে হত্যা করা হবে বলে হুমকি দিচ্ছে।


টেকনাফ চাকমারকুল এপিবিএন ক্যাম্পের দায়িত্বরত ইনচার্জ পুলিশ পরিদর্শক সরেজ চন্দ্র জানান,বুধবার (২১ জুন) সকাল ১০টার দিকে তিন রোহিঙ্গা যুবক বাড়ি থেকে বের হওয়ার পর আর ফেরত আসেনি। পরবর্তীতে বৃহস্পতিবার সকালে মিয়ানমারের একটা নাম্বার থেকে ভিকটিমের পরিবারের কাছে মোবাইলে ফোন করে মুক্তিপণের টাকা দাবি করা হচ্ছে বলে অপহৃত ভিকটিমের পরিবার আমাদের কাছে বিষয়টি জানায়।


উল্লেখ্য,টেকনাফে গত ৭ মাসে ৮০ জনের অধিক লোক অপহরণের শিকার হয়েছে।প্রত্যেকে অপহরণকারীদের মোটা অঙ্কের মুক্তিপণের টাকা দিয়ে বাড়িতে ফেরত আসনে।এবং অপহরণের পর মুক্তিপণের টাকা দিতে না পারায় টমটম (ইজিবাইক)চালক সহ ৪জন লোক অপহরণের পর খুন হয়েছে বলে জানা গেছে।

Tag
আরও খবর