ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

আদমদীঘিতে স্বামী-স্ত্রীকে মারপিট ঘটনায় ৬জনের বিরুদ্ধে মামলা

বগুড়ার আদমদীঘি উপজেলার কুসুম্বী গ্রামে পূর্বশক্রতার জেরে ঔষধ ব্যবসায়ীর বাড়িতে হামলা হত্যার উদ্দেশ্যে স্বামী-স্ত্রীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে আহত শ্লীলতাহানি ও লুটের অভিযোগে প্রতিপক্ষ স্বামী স্ত্রীসহ ৬জনের বিরুদ্ধে মামলা হয়েছে। গত ১৯ জুন আদমদীঘি থানায় কুসুম্বী গ্রামের হামলার শিকার ঔষধ ব্যবসায়ী শামিনুর রহমান বাদি হয়ে একই গ্রামের জুয়েল মন্ডল (৫০) তার স্ত্রী নাজমা বেগম (৪২), রয়েল মন্ডল (৪৫) তার স্ত্রী চাম্পা (৩৮)সহ ৬জনকে আসামী করে এই মামলা দায়ের করেন।

মামলা সুত্রে জানাযায়, আদমদীঘির কুসুম্বী গ্রামের শামিনুর রহমানের সাথে প্রতিপক্ষ জুয়েল মন্ডলের জমিজমা নিয়ে বিরোধ চলছিল। এরজের ধরে গত ১৮ জুন বেলা ১টায় প্রতিপক্ষ জুয়েল মন্ডল তার লোকজন ধারালো অস্ত্র নিয়ে বাদি শাহিনুর রহমানের বাড়িতে প্রবেশ করে গালিগালাজের এক পর্যায়ে হামলা চালিয়ে ঔষধ ব্যবসায়ী শাহিনুর রহমানকে এলোপাথারী মারপিটে জখম করে। এসময় তার স্ত্রী এগিয়ে এলে হামলাকারিরা তাকেও টানা হেচড়া করে মারপিটে আহত করে তার গলায় সোনার চেইন ছিনিয়ে নিয়ে যায়। পরে স্থানীয়রা আহতদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

মামলার তদন্তকারি উপ-পরিদর্শক হাফিজুর রহমান জানান, আসামীদের গ্রেফতারে তৎপরতা চলছে।

Tag
আরও খবর