ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

উখিয়ায় ২০ বছর ধরে জাল সনদে চাকরি করার অভিযোগ!

কক্সবাজারের উখিয়ার পালংখালী উচ্চ বিদ্যালয়ে জাল/ভূয়া সনদ দিয়ে ২০ বছর ধরে চাকুরী করছেন সহকারী শিক্ষক (কম্পিউটার) পদে আলী হোসাইন নামের এক শিক্ষক।এ বিষয়ে উখিয়া প্রেস ক্লাবের সভাপতি/সম্পাদক বরাবরে একটি অভিযোগ দায়ের করে প্রতিকার চেয়েছেন এক শিক্ষার্থীর অভিভাবক। অভিযোগ সূত্রে জানা যায়, পালংখালী উচ্চ বিদ্যালয়ে বর্তমান কর্মরত সহকারী শিক্ষক (কম্পিউটার) আলী হোসাইন।


|অভিযোগ সূত্রে জানা যায়, পালংখালী উচ্চ বিদ্যালয়ে বর্তমান কর্মরত সহকারী শিক্ষক (কম্পিউটার) আলী হোসাইন, ইনডেক্স নং-১০৫৭৭১। যার যোগদানের তারিখ ১৮ জুন ২০০৩ সাল। ব্যাংক হিসাব নং-১৩৯৯৪, রূপালী ব্যাংক লি:, কোটবাজার শাখা।তিনি ২০০০ সালে সাবেক প্রধান শিক্ষক নুরুল আলমকে বড় অংকের উৎকোচের মাধ্যমে এসএসসি হতে ডিগ্রি ও কম্পিউটার প্রশিক্ষণ প্রাপ্ত সমস্ত ভূয়া সনদের মাধ্যমে নিয়োগ প্রাপ্ত হন। তিনি নিয়োগের তারিখ হতে স্কুল ফান্ড ও সরকারি এমপিও এর লক্ষ লক্ষ টাকা উত্তোলন পূর্বক সরকারের আর্থিক ক্ষতি সাধন করে আসছেন। বিদ্যালয় কমিটিতে পরিচালনা কমিটির নিজের লোক থাকায় তারা জেনে না জানার ভান করে আছেন।অভিযোগে আরও উল্লেখ আছে, আলী হোছাইনের নিয়োগ ২০০৩ সালে দেখানো হলেও প্রকৃত পক্ষে তিনি ২০০৭ সালে যোগদান করেন। এছাড়াও কোন প্রকার নিয়োগ ও বাছাই পরীক্ষা ছাড়া নিজ উদ্যোগে বাড়িতে রেজুলেশন বই ইচ্ছাকৃত তৈরি করে ২০১১ সালে ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মো: আবু মুছাকে দিয়ে এমপিও ভুক্তির জন্য ফাইল পাঠানো হয়। কিন্তু ব্যানবেইসে তিনি কম্পিউটার শিক্ষক হিসেবে নিয়োগ পেলেও তার কোন কম্পিউটার সনদ ও কম্পিউটার বিষয়ে কোন দক্ষতা ছিল না বর্তমানে ও নেই। সে জাল সনদ দিয়ে কম্পিউটার শিক্ষক হিসেবে দাবীদার।অভিযোগে তিনি একজন ভুয়া শিক্ষক ও সরকারের আর্থিক ক্ষতি সাধন করায় তার বিরুদ্ধে বিশদভাবে তদন্ত পূর্বক অপসারণ করার জন্য সরকারের প্রতি জোর দাবি জানানো হয়েছে ।


এ বিষয়ে পালংখালী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবুল হাশেম মাহমুদ বলেন, কম্পিউটার শিক্ষক হিসেবে আলী হোসাইন নিয়োগ পেয়েছেন ২০০৩ সালে। সে থেকে চাকরি করে আসছেন। তার বিরুদ্ধে অভিযোগের বিষয়টি খতিয়ে আগে কখনো অভিযোগ উঠেনি। এখন যেহেতু অভিযোগ পেয়েছি আমরা বিষয়টি খতিয়ে দেখবো এবং সত্যতা পাওয়া গেলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলে জানান তিনি।

Tag
আরও খবর