ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

মহেশখালীতে মেধাবী শিক্ষার্থীদের মাঝে প্রধানমন্ত্রীর উপহারের ট্যাব বিতরণ

স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে মহেশখালীতে মাধ্যমিক পর্যায়ের ৯ম ও দশম শ্রেণির ১ম, ২য় ও ৩য় রোল নম্বরধারীদের মাঝে ট্যাব বিতরণ করা হয়েছে।


বৃহস্পতিবার (২২ শে জুন) বিকাল ৩টায় উপজেলা হলরুমে উপজেলা প্রশাসন ও উপজেলা পরিসংখ্যান অফিস আয়োজিত এক অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে স্থানীয় সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি শিক্ষার্থীর হাতে ট্যাবগুলো তুলে দেন।



উক্ত অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ ইয়াছিন এর সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান আলহাজ্ব শরীফ বাদশা, মহেশখালী থানার অফিসার ইনচার্জ প্রণব চৌধুরী,


উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার জাহিদুর রহমান, উপজেলা সমাজ সেবা কর্মকর্তা দিদারুল আলম’সহ প্রমুখ।


এ সময় প্রধান অতিথির বক্তব্যে সংসদ সদস্য আলহাজ্ব আশেক উল্লাহ রফিক এমপি বলেন, সরকার প্রধানের নেতৃত্বে আমরা ডিজিটাল বাংলাদেশ হয়ে স্মার্ট বাংলাদেশের দিকে এগিয়ে যাচ্ছি। আর এরই ধারাবাহিকতায় আজকে এ সব ট্যাব বিতরণ করা হলো।


এদিকে প্রধানমন্ত্রীর উপহার হিসেবে এসব ট্যাব পেয়ে দারুণ খুশি মেধাবী শিক্ষার্থী, তাদের অভিভাবক ও বিভিন্ন বিদ্যালয়ের শিক্ষকরা। মাধ্যমিক পর্যায়ের ৯ম ও দশম শ্রেণির ১ম, ২য় ও ৩য় রোল নম্বরধারীদের মাঝে এসব ট্যাব বিতরণ করা হয়েছে।



এ সময় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ ইয়াছিন বলেন স্মার্ট বাংলাদেশ বিনির্মাণে এ উপহার শিক্ষার্থীদের সহায়ক ভূমিকা রাখবে বলে জানায়।


উপজেলা পরিসংখ্যান অফিসের তথ্য মতে, মহেশখালী ৮টি ইউনিয়ন ও ১টি পৌরসভায় ৪৩টি বিদ্যালয় ও মাদ্রাসার ৪৯২ জন মেধাবী ছাত্রছাত্রী হতে ৫২ জন শিক্ষার্থীদের মাঝে ট্যাব বিতরণ হয়েছে। পর্যায়ক্রমে এ সব ট্যাব তুলে দেয়া হবে বলে জানান।

Tag
আরও খবর