ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

টেকনাফের রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন নরওয়ের রাষ্ট্রদূত

বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার- ভেন্ডসেন কক্সবাজারের টেকনাফ রোহিঙ্গা ক্যাম্প পরিদর্শন করেন। এসময় তিনি দাতা সংস্থা ইউএনএইচসিআর-আইওএম ও ডব্লিউ এফপির বিভিন্ন কার্যক্রম পরিদর্শনসহ রোহিঙ্গা প্রতিনিধিদের সাথে কথা বলেন। এ বিষয়টি নিশ্চিত করেন শালবাগান ২৬ নম্বর ক্যাম্প ইনচার্জ তানভীর আহমেদ।


বৃহস্পতিবার (২১ জুন) সকাল ১০টার গাড়িযোগে নরওয়ে রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধিদল টেকনাফ নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে পৌছাঁয়। পরে বিকাল ৩টার দিকে কক্সবাজারে ফিরে যান।


জানা যায়,বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার-ভেন্ডসেন নেতৃত্বে একটি প্রতিনিধিদল গাড়ি যোগে বৃহস্পতিবার সকাল ১০টার দিকে নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পে এসে পৌঁছেন।পরে তারা নয়াপাড়া রেজিস্টার্ড ক্যাম্পের পি ব্লকের একটি স্লোলার মিনিগার্ড,২৬ নম্বর ক্যাম্পের ই/০৪ ব্লকে এনআরসি অফিসসহ লেদা ক্যাম্প ২৪ এ অবস্থিত আইওএম পরিচালিত প্লাস্টিক বর্জ্য দ্বারা তৈরিকৃত বিভিন্ন পয়েন্ট ঘুরে দেখেন।সে সাথে হ্নীলা স্টেশনে অবস্থিত বাঁশের তৈরি বিভিন্ন ষ্টোর ও প্রক্রিয়াজাতকরণ স্থান গুলো সরজমিনে পর্যবেক্ষণ করেন।এবং এই প্রজেক্ট সম্পর্কে কর্তব্যরত কর্মকর্তাগণ প্রতিনিধি দলকে ব্রিফিং প্রদান করেন।পরবর্তীতে তারা রোহিঙ্গা প্রতিনিধিদের সাথে কথা বলেন।




টেকনাফ শালবাগান ২৬ নম্বর ক্যাম্পের হেড মাঝি বদরুল ইসলাম জানান,নরওয়ের রাষ্ট্রদূতের নেতৃত্বে একটি প্রতিনিধিদল আমাদের সাথে কথা বলেন।এবং তারা আমাদের খোঁজ খবর নেন।এ সময় আমরা প্রতিনিধিদলের কাছে জানায় দাতা সংস্থা গুলো দিন দিন আমাদের খাদ্য সামগ্রী কমায় ফেলতেছে।খাদ্যের পরিমান কমানোর কারনে ক্যাম্পে অপরাধ বাড়তেছে।এবং দাতা সংস্থা ধারা পরিচালিত ক্যাম্পের স্কুল গুলোতে শিক্ষক বাড়ানো সহ আমাদের নিজ জন্মভুমি মিয়ানমার আরকান রাজ্য আমাদের নিজের বাড়িঘরে ফেরত যাওয়ার ইচ্ছা প্রকাশ করি।


টেকনাফ শালবাগান ২৬ নম্বর ক্যাম্পের দায়িত্বরত ইনচার্জ (সিনিয়র সহকারী সচিব) তানভীর আহমদ জানান,বৃহস্পতিবার সকাল ১০টার দিকে বাংলাদেশে নিযুক্ত নরওয়ের রাষ্ট্রদূত এসপেন রিকটার- ভেন্ডসেন নেতৃত্বে একটি প্রতিনিধিদল ক্যাম্পে আসেন। এসময় তারা দাতা সংস্থার বিভিন্ন প্রকল্প পরিদর্শন করেন,পরে রোহিঙ্গা প্রতিনিধিদের সাথে কথা বলেন।বিকাল ৩টার দিকে তারা কক্সবাজারের উদ্দেশ্যে রওনা দেন।

Tag
আরও খবর