উলিপুরে মাদক সেবনের দায়ে তিনজনের কারাদণ্ড ও জরিমানা আবু সাঈদ-ওয়াসিম স্মৃতি ফুটবল: জাবিপ্রবিতে চ্যাম্পিয়ন গণিত বিভাগ শ্রীমঙ্গলে ছাত্রকে পাশবিক নির্যাতনের ঘটনায় কারাগারে যুবক, মাদরাসার অস্থায়ী শিক্ষককে স্থায়ীভাবে বরখাস্ত ঝিনাইগাতীতে দেশীয় মাছ ধরার ১২০০ মিটার অবৈধ চায়না দুয়ারী জাল আটক ও ধ্বংস ১০৪ লিটার বাংলা মদসহ চন্দনাইশে দুজন গ্রেপ্তার, নারী মূলহোতা পলাতক পাওনা ফেরত না পেয়ে বুশরা গ্রুপের সম্পত্তি বিক্রি বন্ধের দাবি আমানতকারীদের ‎গভীর সমুদ্রে থাকা ১২ জেলেকে উদ্ধার করেছে কোস্ট গার্ড সাপে কাটা মেধাবী ছাত্র শাহিনের মৃত্যুতে শোক, পরিবারের পাশে শেরপুর জেলা প্রশাসন বরিশালে কার্যক্রম গতিশীল করতে বিএমপি কর্মকর্তাদের বিভিন্ন দিকনির্দেশনা লাখাইয়ে সুতাংনদীর স্তূপীকৃত বালি নিলাম দিতে গিয়ে স্থানীয়দের তোপের মুখে উপজেলা প্রশাসন। লালপুরে ইমো হ্যাকিং চক্রের ৪ সদস্য গ্রেফতার কুলিয়ারচরে সম্পত্তি নিয়ে বিরোধের জেরে দৃষ্টিপ্রতিবন্ধী বড় ভাইসহ ৪ জনকে মারধোরের অভিযোগ ভোজ্যতেল পরিমাপে কারচুপি ও বিভিন্ন অপরাধে নরসিংদীতে জরিমানা ৩ লাখ টাকা বারইয়ারহাটে আল-আবরার হজ্ব কাফেলার ওমরা কনফারেন্স শেরপুরে বিনা লাইসেন্সে পশুখাদ্য উৎপাদন, ৫০ হাজার টাকা জরিমানা লক্ষ্মীপুর নজরুলের আগমনের শতবর্ষে জেলা সাহিত্য সংসদের প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ মিরসরাইয়ে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষকদের মাসিক সমন্বয় সভা কুল্যা টু বাঁকা সড়ক মরণফাঁদে পরিণত দ্রুত সংস্কারের দাবি চন্দনাইশে বেশি দামে ইউরিয়া সার বিক্রি, ডিলারকে জরিমানা লাখাইয়ে পবিত্র জসনে জুলুস ঈদে মিলাদুন্নবী (স) উদযাপিত।

সুনামগঞ্জে আ.লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা

সুনামগঞ্জে আ.লীগের ৭৪ তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে কেক কাটা ও আলোচনা সভা  

মোশারফ হোসেন লিটন  সুনামগঞ্জ প্রতিনিধিঃ
শুক্রবার (২৩ জুন) সকাল ১১টায় সুনামগঞ্জ মুক্তিযুদ্ধ জাদুঘর প্রাঙ্গণে জাতির জনক  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  প্রতিকৃতিতে জেলা আওয়ামী লীগের শত শত নেতাকর্মী সমর্থকদের নিয়ে  পুষ্পার্ঘ্য অর্পণ করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট এবং সাধারণ সম্পাদক নোমান বখত পলিন। 

বিকাল ৩ ঘটিকায় সুনামগঞ্জ শহীদ জগৎ জ্যোতি পাঠাগারে আলোচনা সভা ও  কেক কাটা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়। 

আলোচনা সভায় সভাপতিত্ব করেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদ চেয়ারম্যান আলহাজ্ব নুরুল হুদা মুকুট। আলোচনাসভা পরিচালনা করেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন। 

 আলোচনাসভার শুরুতেই পবিত্র কুরআন থেকে তিলাওয়াত করেন শলুকাবাদ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান তপন চৌধুরী এবং পবিত্র গিতা থেকে পাঠ করেন এডভোকেট বিমান কান্তি রায়। 

 আলোচনা সভায়  বক্তব্য রাখেন তরুণ জননন্দিত নেতা সুনামগঞ্জ   জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক নোমান বখত পলিন,  সাবেক জেলা আ.লীগের আইন বিষয়ক সম্পাদক এডভোকেট আব্দুল করিম,  সাবেক জেলা আ.লীগের কৃষিবিষয়ক সম্পাদক ও তাহিরপুর উপজেলার পরিষদ চেয়ারম্যান বাবু করুণা সিন্ধু চৌধুরী বাবুল,  সুনামগঞ্জ সদর উপজেলা আ.লীগের সভাপতি হাজী আবুল কালাম,  সুনামগঞ্জ জেলা আইনজীবী সমিতির সভাপতি ও জেলা ব.লীগ নেতা নজরুল ইসলাম শেফু, জেলা আ.লীগ নেতা সাবেক জেলা ছাত্রলীগের সভাপতি জিতেন্দ্র তালুকদার পিন্টু,  জেলা আওয়ামী লীগের সাবেক শ্রমবিষয়ক সম্পাদক এডভোকেট আজাদুল ইসলাম রতন, সাবেক বনপরিবেশ বিষয়ক সম্পাদক জাহাঙ্গীর চৌধুরী, জেলাআ.লীগ নেতা এডভোকেট বিমান কান্তি রায়, বিশ্বম্ভপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি বেনজীর আহমদ মানিক, তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বাবু অমল কর, জেলা যুবলীগের সিনিয়র সদস্য সবুজ কান্তি দাস, জেলা আওয়ামী স্বেচ্ছাসেবক লীগের সভাপতি সোয়েব চৌধুরী, জেলা ছাত্রলীগের সভাপতি দীপংকর কান্তি দে, সাংগঠনিক সম্পাদক রাদ বখত প্রমুখ।

সভাপতির বক্তব্য জেলা আওয়ামী লীগ সভাপতি আলহাজ্ব নুরুল হুদা মুকুট বলেন, আজ ২৩শে জুন প্রাণের সংগঠন  বাংলাদেশের মুক্তিযুদ্ধের পক্ষের সংগঠন বাংলাদেশ আওয়ামী লীগের গৌরব ও ঐতিহ্যর ৭৪ বছরে অভিযাত্রায় উপস্থিত সকল নেতৃবৃন্দ কে আমার পক্ষ থেকে এবং সংগঠনের পক্ষ থেকে মুজীবীয় শুভেচ্ছা জানাই। জাতির জনক  বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের  হাত দিয়ে আমরা স্বাধীনতা পেয়েছি, বঙ্গবন্ধু তনুয়া মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা'র নেতৃত্বে দেশ এখন উন্নয়নশীল দেশে রুপান্তর হয়েছে। জননেত্রী শেখ হাসিনার সরকার উন্নয়নের সরকার, বারবার দরকার। আগামী সংসদ নির্বাচনে আবারও সুনামগঞ্জ জেলার ৫টি আসনের নৌকা কে বিজয়ী করার লক্ষ্য আমাদের একযোগে কাজ করতে হবে। জাতীয় সংসদ নির্বাচনে নৌকা কে বিজয়ী করতে সুনামগঞ্জ বাসীর প্রতি আহবান জানান তিনি। 

আলোচনা সভায় এসময় উপস্থিত ছিলেন জেলা আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ, স্বেচ্ছাসেবক লীগ নেতৃবৃন্দ এবং প্রিন্ট মিডিয়া ও সর্বস্তরের জনগণ। 
Tag
আরও খবর