রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

মানুষের আবেগ, বিশ্বাস এবং অনুভূতি প্রশ্ন?

যারা মানুষের আবেগ,বিশ্বাস এবং অনুভূতি নিয়ে খেলা করে,মানুষকে য ন্ত্র ণা দেয়,ঠকায়,তারা কি আদৌ কখনো শাস্তি পায়?আমার মনে হয় না।

একজনের আবেগ আর বিশ্বাস পায়ের তলায় পিষ্ট করে অপরজনকে পৈশাচিক ভাবে হাসতে দেখেছি অবলীলায়। মানসিক যন্ত্রণা দিতে দিতে অপর একটা মানুষকে মানসিক বিকারগস্ত করে দিয়ে,অনেককে দেখেছি দিব্যি ভালো থাকতে।

সত্যি বলতে,চাক্ষুষ ভাবে আমি কখনো এমন মানুষদের শাস্তি পেতে দেখেনি।বরং মানুষের বেঁচে থাকার ইচ্ছেটা ক্ষীণ করে দিয়ে,নিজে অনেক সুখে থাকতে দেখেছি।

যারা মানুষকে তীলে তীলে মানসিক য ন্ত্র ণা দিতে দিতে শেষ করে দেয়,তারাই অনেক ভালো থাকে।নিজের দিক থেকে এমন মানুষগুলোই সুখে থাকে পৃথিবীতে। 

মানুষকে কষ্ট দিয়ে কেউ কখনো সুখী হতে পারে না–ভালো থাকতে পারে না,কথাটা ডাহা মিথ্যা কথা।এমন মানুষগুলোই ভালো থাকে,একজনের মুখের হাসি কেড়ে নিয়ে এরাই জীবনে অট্টহাসি হাসে,একজনের ভালো থাকা কেড়ে নিয়ে,এরাই পৃথিবীতে অনেক অনেক ভালো থাকে।

মানুষকে কষ্ট দেয়া মানুষগুলো কখনোই বিন্দুমাত্র অনুতপ্ত কিংবা শাস্তিটুকু পায় না।বরং এই মানুষগুলোর যারা শিকার হয়,তারাই সারাজীবন তাদের বিশ্বাস করার মতো বোকামির শাস্তি নিজের জীবন কিংবা সুখ বি স র্জ ন দিয়ে ভোগ করে যায়!

লেখক : প্রণব মন্ডল, শিক্ষার্থী ;খুলনা বিশ্ববিদ্যালয়

Tag
আরও খবর