রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

নিয়মের বেড়াজালে বন্দী জীবন।

জীবনের এক অদ্ভুত নিয়ম কি জানেন?

রসিক কিংবা সরল মনের মানুষগুলোর জীবন সঙ্গী হয় গম্ভীর,বেরসিক কিংবা বি ষা ক্ত–জটিল স্বভাবের!

জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং তাৎপর্য বিষয় হচ্ছে বিবাহ।আর এই বিবাহ বন্ধনে যখন মানুষ আবদ্ধ হয়,তখন কতকিছুই না ভেবে রাখে। জীবন সঙ্গী হবে তার মনের মতো,রসিক স্বভাবের। সুখে-দুখে চিরকাল পাশে থাকবে,সবচেয়ে বিশ্বস্ত এবং খুব ভালো একজন বন্ধুর মতো হবে।এমন কতকিছুই মানুষ ভাবে।

কিন্তু যে মানুষগুলোর জীবন সঙ্গী ঠিক তার বিপরীত স্বভাবের হয়,সেই মানুষগুলো আজীবন তার সঙ্গীর সাথে সংসার করে গেলেও,মনের অজান্তেই আক্ষেপ থেকে যায়!

মানিয়ে কিংবা নিজের ভাগ্যকে মেনে নিতে নিতে এমন মানুষগুলো একটা সময় তীব্র হতাশা এবং মানসিক যন্ত্রণায় ভোগে!

পৃথিবীতে বেশিরভাগ মানুষই চায়,জীবনে যে মানুষটার সাথে বিয়ে হবে,তার সাথে জীবনের বাকিটা পথ চলতে।শেষ নিঃশ্বাস অবধি সেই মানুষটাকে ভরসা করতে।প্রচন্ড হতাশায় অন্তত জীবন সঙ্গী তাকে মানসিক সাপোর্ট দিক,এটা পৃথিবীর সব মানুষই চায়।

কিন্তু খুবই আশ্চর্যজনক ভাবেই মানুষ তার চাওয়ার থেকে বিপরীত কিছুই পায় তার সঙ্গীর কাছ থেকে!জীবন সঙ্গী যদি অন্তত সাপোর্টেড মাইন্ডের হতো,যদি সঙ্গীর অসহায়ত্ব কিংবা নীরব কান্নার যন্ত্রণা অনুভব করতে পারতো,তবে পৃথিবীর অনেক মানুষই বিয়ের পর হতাশাগ্রস্ত হতো না।সঙ্গী ভালো হলে অন্তত মানুষ একটুখানি স্বস্তি পেত।

সত্যি বলতে,

বিয়ের পর জীবনের বাকিটা সময় মানুষ সঙ্গীর সাথে,একটু ভালো ভাবে বাঁচতে চায়।কিন্তু তাদের চাওয়া খুব আশ্চর্যজনক ভাবে আর পূরণ হয়ে ওঠেনা।

লেখক : প্রণব মন্ডল, শিক্ষার্থী ;খুলনা ইউনিভার্সিটি।

Tag
আরও খবর