ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান নরসিংদীতে অস্ত্র, মাদক ও নগদ ১০ লাখ টাকাসহ বিপুল সরঞ্জাম উদ্ধার উলিপুর উপজেলা মডেল মসজিদে শুদ্ধ উচ্চারণে পবিত্র কুরআন শরীফ শিখানো হচ্ছে জাতীয় বিশ্ববিদ্যালয়ের স্নাতক দ্বিতীয় বর্ষের পরীক্ষা স্থগিত, নতুন তারিখ ঘোষণা বরিশাল শেরে ই বাংলা মেডিকেলে নবজাতকের মৃত্যু, সুষ্ঠু তদন্তের দাবি পরিবারের কুলিয়ারচরে মুছা মিয়া উচ্চ বিদ্যালয়ে নবগঠিত এডহক কমিটির পরিচিতি সভা অনুষ্ঠিত

মৌলভীবাজারে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন

মৌলভীবাজারে দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের দুই দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সের উদ্বোধন হয়েছে। 

ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা কার্যালয়-এর আয়োজনে ২০২২-২৩ অর্থ বছরের আওতায় মৌলভীবাজার জেলার দারুল আরকাম ইবতেদায়ী মাদ্রাসার শিক্ষকদের নিয়ে ২ দিনব্যাপী রিফ্রেসার্স প্রশিক্ষণ কোর্সের উদ্বোধনী অনুষ্ঠান জেলা প্রশাসকের সম্মেলন কক্ষে শনিবার (২৪ জুন) সকালে অনুষ্ঠিত হয়।

উদ্বোধনী প্রশিক্ষণ কোর্সে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মৌলভীবাজার জেলা প্রশাসক ড. উর্মি বিনতে সালাম। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) প্রভাংশু সোম মহান। 

প্রশিক্ষণ কোর্সে স্বাগত বক্তব্য রাখেন ইসলামিক ফাউন্ডেশনের মৌলভীবাজার জেলা কার্যালয়ের উপপরিচালক মোঃ আনোয়ারুল কাদির।

ইসলামিক ফাউন্ডেশন মৌলভীবাজার জেলা কার্যালয় সূত্রে জানা যায়, দুইদিনব্যাপী প্রশিক্ষণ কোর্সে মৌলভীবাজার জেলার ৭টি উপজেলার ১৪টি দারুল আরকাম মাদরাসার মোট ২২জন শিক্ষক অংশগ্রহণ করেছেন।

উদ্বোধনী প্রশিক্ষণ কোর্সে ইসলামিক ফাউন্ডেশনের জেলা কার্যালয়ের ফিল্ড অফিসার ইয়াইহয়া চৌধুরীসহ অন্যান্য কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও খবর