ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

উখিয়ায় জমে ওঠেনি কোরবানির পশুর হাট

ঈদের বাকি আর তিন দিন। এখনো পুরোদমে জমে ওঠেনি কোরবানির পশুর হাট। ১৮ জুন থেকে আনুষ্ঠানিকভাবে উখিয়াতে গরুর হাট শুরু হলেও নেই প্রত্যাশিত কেনাবেচা। দূরদূরান্ত থেকে গরু নিয়ে আসা ব্যবসায়ীরা তাই হতাশ হলেও তারা আশাবাদী। রোহিঙ্গা অধ্যুষিত উখিয়ায় হাটগুলোতে ছোট-বড় নানা রং ও আকৃতির পশু উঠেছে হাটে। ক্রেতার চাহিদা অনুসারে বিভিন্ন প্রজাতির গরু আনা হয়েছে হাটে। মিয়ানমার থেকেও গরু এসেছে। হাজারের ঘর থেকে শুরু করে কয়েক লাখ টাকা দামের গরু আনা হয়েছে হাটে। কেউ এসেছেন পশুর হাটের বাজার মূল্য দেখতে। হাটে প্রচুর ক্রেতার ভীড় হলেও বেচাবিক্রি তেমন নেই। ক্রেতারা বলছেন কোরবানির পশুর উচ্চমূল্য হাঁকা হচ্ছে। তাই দেখে শুনে নেয়া হবে গরু। উখিয়া-টেকনাফের ৩৪টি ক্যাম্পে প্রায় বারো লাখের চেয়েও বেশি রোহিঙ্গার বসবাস। এখানে প্রতি বছর কোরবানির সময়ে দেশি-বিদেশি এনজিও সংস্থা রোহিঙ্গাদের জন্যে কোরবানির পশু ক্রয় করে থাকেন। স্থানীয়রা বলছেন, উখিয়ার হাটে গরু কেনাবেচা শুরু হয় ঈদের দু-একদিন আগ থেকে। রোহিঙ্গা ক্যাম্পে গরু রাখার মতো পর্যাপ্ত ব্যবস্থা নেই। তাই কোরবানের দু-একদিন আগে প্রচুর পরিমাণে গরু বিক্রি হয়ে থাকে। হাটের আয়োজক ও গরু ব্যাপারীরা ধারণা করছেন আজ থেকে গরু কেনাবেচা বাড়তে পারে। তবে কাল থেকে সেটা পুরোদমে চলতে পারে। বিক্রেতারা আরো বলছেন, ভোগ্যপণ্যের বাজারে দাম বাড়েনি এমন কোন পণ্য নেই। এর জন্য দেশের মানুষের কষ্টের সীমাও নেই। কেউ খাবার কমাচ্ছেন, কেউ মাছ-মাংস ছেড়ে শাকসবজি খাচ্ছেন। মানুষ না হয় একটি পণ্য ছেড়ে অন্যটি খেয়ে কিছুটা সাশ্রয় করছেন। কিন্তু অবলা প্রাণী বা গৃহপালিত পশু তো আর সাশ্রয় বুঝবে না। বা তার যা খাবার তার বাইরেও অন্য কিছু খাওয়ানো যায় না। তাকে তার খাবার দিতেই হয়। কিন্ত্র সামপ্রতিক সময়ে পশু খাদ্যেরও দাম বেড়েছে অস্বাভাবিক। এ জন্য খামারি এবং সারা দেশের কৃষক পড়েছেন আরেক বিপাকে। পশুপালন করা এখন তাদের কাছে দুরুহ হয়ে পড়েছে। খাদ্যের দাম বৃদ্ধি ও পশুখাদ্যের সঙ্কটের কারণে কেউ কেউ পশু বিক্রি করে দিচ্ছেন। উখিয়া সদর গরু বাজার, রোহিঙ্গা ক্যাম্প সংলগ্ন কুতুপালং, টিভি টাওয়ারের পাশে বালুখালী পশুর হাট সরেজমিনে গিয়ে এমন চিত্র দেখা গছে। বাংলাদেশ-মিয়ানমার সীমান্ত তুমব্রু এলাকার গরু বিক্রেতা শামসুল আলম বলেন, গত দেড় মাসে নাইক্ষ্যংছড়ি সীমান্তের ফুলতলী, লম্বাশিয়া, ভালুক খাইয়া, চাকঢালা, ও দৌছড়ির পয়েন্টে চোরাই পথ দিয়ে প্রতিদিন অবৈধভাবে বাংলাদেশে প্রবেশ করেছে গরু-মহিষ। টেকনাফ থেকে গরু নিয়ে এসেছেন জানে আলম। তিনি বলেন, চোরাই পথে গরু আসায় সংকটের মুখে পড়েছেন নাইক্ষ্যংছড়ির পাঁচটি ইউনিয়ন ও কক্সবাজারের রামু, গর্জনিয়া, কচ্ছপিয়া ও ঈদগড়ের খামারিরা উখিয়া-টেকনাফে প্রচুর পরিমানে চোরাই গরু আসায় দেশি গরুর দাম কমে গেছে। স্থানীয় রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পালং এলাকার মোহাম্মদ নুরুল আলম বলেন, গরুটি আমি ঘরোয়াভাবে লালন পালন করেছি। কোনো ধরনের ওষুধ আমি নিইনি। গরুকে খাইয়েছি ভুট্রার গুঁড়ো, গমের ভূসি, খুদের ভাত আর কাঁচা ঘাস। চাহিদা মতো দাম না পেলে বিক্রি করবো না। পাঁচ মাস ধরে আমি লালনপালন করেছি। গতকালও বাজারে এসেছিলাম, কিন্তু চাহিদা মতো দাম না পাওয়ায় বিক্রি করিনি। দুই লাখ টাকার নিচে হলে আমি বিক্রি করবো না। হাট কর্তৃপক্ষের সাথে কথা বলে জানা গেছে, এখনো পর্যাপ্ত গরু হাটে আসেনি। কেনাবেচা শুরু হলেও সেটি প্রত্যাশিত নয়। আমরা আশা করছি আজ থেকেই হাটে বেচাকেনা পুরোদমে শুরু হবে।

Tag
আরও খবর