কবিরহাটে ‘সেবার আলো ফাউন্ডেশন’-এর ফ্রি অক্সিজেন সেবা উদ্বোধন শেরপুরের ধোপারচর জুঁই মহিলা সমবায় সমিতি লিঃ এর বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত আদমদীঘিতে আ’লীগ ও যুবলীগের দুই নেতাসহ তিন জন গ্রেফতার সরকার আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে ব্যর্থ হলে দেশ গৃহযুদ্ধের দিকে যেতে পারে: মঞ্জু সেন্টমার্টিনে আটকা জাবিপ্রবির ৩১ শিক্ষক-শিক্ষার্থী, আহত একজন; ফুরিয়ে আসছে খাবারের বাজেট শ্রীমঙ্গলে একাডেমি কাপ ফুটবলের ফাইনালে আল আমিনের দলকে হারিয়ে চ্যাম্পিয়ন মতিউর রহমানের দল, ৩-২ গোলের রোমাঞ্চকর জয় হাসিনাকে ফেরত দেওয়ার বিষয়ে যা জানাল ভারত আইসিসির শাস্তি পেলো হৃদয় আমরা কাঙ্ক্ষিত বাংলাদেশ গড়তে পারিনি: রাষ্ট্রপতি পীরগাছায় মসজিদের দানের টাকা নিয়ে বিরোধ, হামলা ও মারধরের অভিযোগ ২৬ বছর পর মুক্ত হল শ্যামনগরের জেলেখালী খাল মিরসরাইয়ে জামায়াতে ইসলামীর সমাজসেবা বিভাগের উদ্যোগে মসজিদে পরিচ্ছন্নতা অভিযান, ইমাম-মুয়াজ্জিনদের উপহার বিতরণ কচুয়া প্রেসক্লাবের নির্বাচনে সম্পাদক পদে প্রার্থীতা ঘোষনা করলেন সাংবাদিক মোঃ নূরুল হক প্রধান পীরগাছায় বিকেএসের ৭ দিনব্যাপী শিক্ষক প্রশিক্ষণ কর্মশালার উদ্বোধন নোয়াখালীতে গ্রামীণ ব্যাংকে হামলা-অগ্নিসংযোগ মানবসেবার অঙ্গীকারে ইবনে সিনা ট্রাস্ট; সাশ্রয়ী চিকিৎসা ও আগামীর প্রত্যাশা বাংলাদেশ কেমিস্টস অ্যান্ড ড্রাগিস্টস সমিতির লাখাই শাখার কমিটি গঠন। কুতুবদিয়ায় ৫ ইউপিতে নবনিযুক্ত প্রশাসকদের কার্যক্রম শুরু ধেয়ে আসছে ঘূর্ণিঝড় ‘আকভান’, ১০ জেলায় ঝড়ের আভাস পুরো শিক্ষা ব্যবস্থাকেই আমূল ঢেলে সাজাতে হবে: রাষ্ট্রপতি

খুলনা বিশ্ববিদ্যালয়কে সৌন্দর্যবর্ধন ও পরিবেশ বান্ধব করতে নানা প্রজাতির বৃক্ষরোপন রোপন।

খুলনা বিশ্ববিদ্যালয়ে বৃক্ষরোপণ কর্মসূচির চলমান প্রক্রিয়ার অংশ হিসেবে আজ ২৫ জুন (রবিবার) বেলা ১২টায় বঙ্গমাতা বেগম ফজিলাতুন্নেছা মুজিব হল ও অপরাজিতা হল এ দুই ছাত্রীহলের মাঝে বৃক্ষরোপণ করেন উপাচার্য প্রফেসর ড. মাহমুদ হোসেন। খুলনা বিশ্ববিদ্যালয়কে সৌন্দর্য্যবর্ধন ও পরিবেশবান্ধব গ্রিন ক্যাম্পাসে পরিণত করতে নানা প্রজাতির ফলজ, বনজ ও ঔষধি জাতীয় বৃক্ষ রোপণ করা হয়। এসময় সংক্ষিপ্ত বক্তব্যে উপাচার্য বলেন, মানবজাতিসহ প্রাণিকূলের অস্তিত্ব টিকিয়ে রাখতে বৃক্ষরোপণের গুরুত্ব অপরিসীম। প্রাকৃতিক পরিবেশ সংরক্ষণের জন্য পরিকল্পিতভাবে পর্যাপ্ত গাছ লাগানো একান্ত প্রয়োজন। তিনি নির্মল প্রাকৃতিক পরিবেশ গড়ে তুলতে বেশি করে ফলজ, বনজ ও ঔষধি গাছ রোপণ করার আহবান জানান। 

এসময় বিশ্ববিদ্যালয়ের ট্রেজারার প্রফেসর অমিত রায় চৌধুরী, চারুকলা স্কুলের ডিন প্রফেসর ড. নিহার রঞ্জন সিংহ, রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) প্রফেসর খান গোলাম কুদ্দুস, বেগম ফজিলাতুন্নেছা মুজিব হলের প্রভোস্ট প্রফেসর ড. সালমা বেগম, উপাচার্যের সচিব সঞ্জয় সাহাসহ বিভিন্ন ডিসিপ্লিনের শিক্ষক, সহকারি প্রভোস্ট ও সংশ্লিষ্ট কর্মকর্তা-কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন। এছাড়াও ক্যাম্পাসের কেন্দ্রীয় গবেষণাগারের পাশে ও অদম্য বাংলার পিছনে এবং ক্যাম্পাসের বিভিন্ন স্থানে ২০ প্রজাতির বৃক্ষ রোপণ করা হয়। এর মধ্যে ১২ প্রজাতির ফলজ ও ৮ প্রজাতির বনজসহ প্রায় সাড়ে পাঁচ শতাধিক বৃক্ষ রোপণ করা হয়।

Tag
আরও খবর







6ae58160eb7b9-311026114920.webp
এইচএসসি ও সমমানে গড় পাসের হার ৫২.১২ শতাংশ

২০ দিন ১৭ ঘন্টা ৪০ মিনিট আগে