জালিয়াতির মাধ্যমে ভোটার এলাকা স্থানান্তরের অভিযোগে আদালতে মামলা : উপজেলা নির্বাচন কর্মকর্তাসহ আসামি ১৪ শ্রীবরদীতে অবশেষে সামাজিক গোরস্থানে দাফন করিম মিয়ার পৌরসভার উদ্যোগে শ্রীমঙ্গল শহরে ধুলাবালি রোধ ও সৌন্দর্যবর্ধনে সড়কে পানি ছিটানো কার্যক্রম বর্তমান পরিস্থিতিতে সুষ্ঠুভাবে স্থানীয় সরকার নির্বাচন সম্ভব নয় - জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম গোয়ালন্দে ওজন পরিমাপে অনিয়ম, দুই প্রতিষ্ঠানকে ৮ হাজার টাকা জরিমানা গোয়ালন্দে জাতীয় নিরাপদ সড়ক দিবস পালিত, সচেতনতার আহ্বান শেরপুরে বিশ্ব হাত ধোয়া দিবস-২০২৬ উদ্‌যাপন গোয়ালন্দে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত, সচেতনতামূলক র‍্যালি ও আলোচনা সভা সুন্দরবনের বনদস্যু নিমূলের দাবীতে মানববন্ধন ইসলামপুরে বিশ্ব হাত ধোয়া দিবস পালিত ইসলামপুরে ডিবি পুলিশের হাতে অনলাইন জুয়া খেলায় জড়িত থাকায় দুই জুয়াড়ি আটক দেশ গঠনে উৎপাদন, উন্নয়ন ও জনকল্যাণের যে রাজনীতি প্রধানমন্ত্রী শুরু করেছেন, তা সফল করতে যুবদল অগ্রণী ভূমিকা পালন করবে - উলিপুরে যুবদলের আলোচনা সভায় নেতৃবৃন্দ আজ বীরশ্রেষ্ঠ সিপাহী হামিদুর রহমানের ৫৫ তম শাহাদত বার্ষিকী খোলপেটুয়া নদীর ভাঙনে ৩০০ ফুট বেড়িবাঁধ বিলীন দেশের চার বন্দরে ৩ নম্বর সতর্কসংকেত ২৯ অক্টোবর মধ্যরাত থেকে ইলিশ ধরার নিষেধাজ্ঞা প্রত্যাহার, নদীতে নামার প্রস্তুতি জেলেদের কুলিয়ারচরে এলজিইডির সড়ক নির্মাণে অনিয়মের মহোৎসব: ক্ষুব্ধ এলাকাবাসী নোয়াখালীতে সুশাসন প্রতিষ্ঠায় গান্ধী আশ্রম ট্রাস্টের মতবিনিময় তারেক রহমান সরকারের দেশ গড়ার প্রচেষ্টায় জোরালো সমর্থন দেবে জাপান নাঙ্গলকোটের হেসাখালে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

বিদ্যালয়ের পরিবেশে সন্তোষ ঈদগাঁওতে ইউনিয়ন পরিষদের কার্যক্রম বিষয়ক আয়োজন



ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান, সদস্য ও সচিবগণের দিনব্যাপী মৌলিক প্রশিক্ষণ ২৫ জুন ঈদগাঁওতে অনুষ্ঠিত হয়েছে। ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয় মিলনায়তনে এ প্রশিক্ষণের ব্যবস্থাপনা করেছে উপজেলা প্রশাসন, ঈদগাঁও। জাতীয় স্থানীয় সরকার ইন্সটিটিউট (এন আই এল জি) ইউনিয়ন পরিষদ সম্পর্কিত এ প্রশিক্ষণের আয়োজন করে। প্রধান অতিথি হিসেবে প্রশিক্ষণের উদ্বোধন করেন আয়োজক সংস্থার পরিচালক (প্রশাসন) ও সরকারের যুগ্ম সচিব মোঃ সবুর হোসেন। এতে স্থানীয় পাঁচটি ইউনিয়নের চেয়ারম্যান, সদস্য ও সচিব মিলে ৬১ জন অংশ নেন। 

প্রশিক্ষণে সম্পদ ব্যক্তি ছিলেন জেলা প্রশাসনের অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানব সম্পদ ব্যবস্থাপনা) ও স্থানীয় সরকার শাখার উপ-পরিচালক মোঃ নাসিম আহমেদ, ঈদগাঁও উপজেলায় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ জাকারিয়া এবং ঈদগাঁও উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা হারুন আহমেদ।


প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন জানান, ঈদগাঁও উপজেলা হওয়ার পর এই প্রথম ঈদগাঁওতে সরকারি ভাবে এ প্রশিক্ষণের আয়োজন করা হলো।


এদিকে জাতীয় স্থানীয় সরকার ইনস্টিটিউটের পরিচালক  জয়েন্ট সেক্রেটারী মো: সবুর হোসেন ও ঈদগাঁও উপজেলায় অতিরিক্ত দায়িত্বপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মো: জাকারিয়াকে ঈদগাহ জাহানারা ইসলাম বালিকা উচ্চ বিদ্যালয়ের পক্ষ হতে স্বাগত ও ফুলেল শুভেচ্চা জানান প্রধান শিক্ষক গিয়াস উদ্দিন, সহকারী প্রধান শিক্ষক মিনুন্নাহার সহ কর্মরত শিক্ষকবৃন্দ এবং গার্ল -ইন গাইড সদস্যরা। কর্মকর্তাবৃন্দ বিদ্যালয়ের মনোরম পরিবেশ দেখে সন্তোষ প্রকাশ করেন।

Tag
আরও খবর