বিদ্যুৎ নয় মরীচিকা: দেওয়ানগঞ্জের সানন্দবাড়ীতে নজিরবিহীন লোডশেডিং খাগড়াছড়িতে বান্ধবীকে ধর্ষণচেষ্টার অভিযোগ বান্ধবীর বাবার বিরুদ্ধে বাংলাদেশে বিনিয়োগ করতে চায় ১১ চীনা প্রতিষ্ঠান রোহিঙ্গা সংকট সমাধানের পথ সামনে খুলবে : পররাষ্ট্রমন্ত্রী দেওয়ানগঞ্জে শ্রমিকদলের নেতা কর্তৃক সাংবাদিক হামলা ইতালিতে নিহত প্রবাসী পরিবারকে এক বছর আগে পাঠানো হয়েছিল হত্যার হুমকির উড়ো চিঠি নোয়াখালীতে ধূমপান নিয়ে বিরোধ, ছাত্রলীগ নেতার গুলিতে আহত ৬ ‎সুন্দরবনে কোস্ট গার্ডের অপারেশন ম্যানগ্রোভ শিল্ড: বন্দুকযুদ্ধে দুলাভাই বাহিনীর সদস্য নিহত, আটক ২ ‎ শ্রীমঙ্গলে বিষধর শঙ্খিনী সাপ উদ্ধার প্রিন্সিপাল কাজী ফারুকী কলেজে এইচএসসি পরীক্ষার্থীদের দোয়া ও বিদায় অনুষ্ঠান সম্পন্ন জুড়ীতে ছেলের কুড়ালের আঘাতে বাবা খুন, হাসপাতালে লাশ রেখে ছেলে উধাও লালপুরে জাতীয় ভিটামিন ‘এ’ প্লাস ক্যাম্পেইন অবহিতকরণ ও পরিকল্পনা সভা অনুষ্ঠিত ‎ভারত থেকে মোংলা বন্দরে পৌঁছাল চালের সর্বশেষ চালান: ৫০ হাজার টনের চুক্তি সম্পন্ন ক্ষেতলালে দুই পক্ষের সংঘর্ষে আহত ৮ কমলগঞ্জের শমসেরনগরে কম দামে দোকান ভিটা বিক্রি করতে রাজি না হওয়ায় হয়রানিমুলক মামলা ও হুমকির অভিযোগ ইতালিতে নিজ বাসায় নোয়াখালীর একই পরিবারের তিনজন নিহত দেশের ৬ অঞ্চলে ঝড়ের শঙ্কা, নদীবন্দরে সতর্ক সংকেত নিয়োগ বাতিলের প্রতিবাদে ডা. এবিএম আব্দুল্লাহর নিজ এলাকায় বিএনপি নেতা-কর্মীসহ সর্বস্তরে তীব্র প্রতিক্রিয়া ‎মোংলায় অর্থনৈতিক অঞ্চল নিয়ে বাংলাদেশ-চীন চুক্তি সোনাইমুড়ি ও নোয়াখালী সদরে মাদক ব্যবসায়ী আটক

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের বর্ণাঢ্য র‍্যালি

প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের বর্ণাঢ্য র‍্যালি

তানবির হোসেন

রাংগুনিয়া প্রতিনিধি 

আওয়ামী লীগের ৭৪তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে বর্ণাঢ্য র‍্যালি, সাংস্কৃতিক অনুষ্ঠান ও সমাবেশ  রোববার (২৫ জুন) বিকালে অনুষ্ঠিত হয়েছে। শুরুতে আওয়ামী লীগের ৯টি ওয়ার্ড থেকে স্থানীয় আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতৃবৃন্দ ও  বীর মুক্তিযোদ্ধারা পৃথক মিছিলসহকারে ইছাখালী মুক্তমঞ্চে এসে জমায়েত হন। সেখানে বর্ণাঢ্য সাংস্কৃতিক অনুষ্ঠান পরিবেশিত হয়৷ পরে বিকাল ৩টার দিকে একই ধরণের টি-শার্ট পড়ে, জাতীয় ও দলীয় পতাকা হাতে র‍্যালিটি শুরু করা হয়। এটি উপজেলা কমপ্লেক্স ঘুরে কাপ্তাই সড়কের ইছাখালী, ঘাটচেক, রোয়াজারহাট প্রদক্ষিণ শেষে  থানা সদরে গিয়ে সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে সভাপতিত্ব করেন রাঙ্গুনিয়া পৌরসভা আওয়ামী লীগের সভাপতি আরিফুল ইসলাম চৌধুরী। সাধারণ সম্পাদক মোহাম্মদ সেলিমের সঞ্চালনায় এতে প্রধান অতিথি ছিলেন চট্টগ্রাম উত্তরজেলা আওয়ামী লীগের সহ সভাপতি ও উপজেলা চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা স্বজন কুমার তালুকদার। 


বিশেষ অতিথি ছিলেন উত্তরজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আবুল কাশেম চিশতি, সদস্য আকতার হোসেন খান, রাঙ্গুনিয়া মুক্তিযোদ্ধা সংসদের কমান্ডার খাইরুল বশর মুন্সিসহ উপজেলা ও পৌরসভা আওয়ামী লীগ, মহিলা আওয়ামী লীগ, যুবলীগ, স্বেচ্ছাসেবক লীগ, তাতী লীগ, ছাত্রলীগসহ বিভিন্ন স্তরের নেতৃবৃন্দ। এরআগে পৌরসভা আওয়ামী লীগের উদ্যোগে ২৩ জুন বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করা হয়।

আরও খবর