গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান নবীনগরে মামার বাড়িতে বেড়াতে এসে কিশোরের ঝুলন্ত মরদেহ উদ্ধার

শ্রীমঙ্গলে ট্রেনের টিকেট কালোবাজারি চক্রের মূলহোতা গ্রেফতার

মৌলভীবাজারের শ্রীমঙ্গলে ট্রেনের বিপুল পরিমান ব্ল্যাক টিকেটসহ টিকেট কালোবাজারি চক্রের মূলহোতা রানা ভট্টাচার্য্য (৩১) কে আটক করেছে র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)।

সোমবার (২৬ জুন) সকালে র‍্যাব ৯, সিলেট এক প্রেসবিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করে। প্রেরিত বিজ্ঞপ্তিতে আরও জানা যায়, শ্রীমঙ্গল উপজেলার ভাড়াউড়া (৩ নং পুল) এলাকায় অভিযান পরিচালনা করে কালোবাজারির মূলহোতা রানা’কে আটক করা হয়। আটককৃত রানা দীর্ঘদিন ধরে মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন রেলস্টেশনে সংঘবদ্ধ কালোবাজারিসহ অবৈধভাবে ট্রেনের টিকেট যাত্রীদের কাছে অধিক মূল্যে বিক্রি করে আসছিল বলে জানায় র‍্যাব। এছাড়া কাউন্টারে টিকেট সংকটের সুযোগকে কাজে লাগিয়ে তারা অনলাইনে ভিন্ন ভিন্ন জাতীয় পরিচয়পত্র (এনআইডি) কার্ড ও মুঠোফোন নম্বর ব্যবহার করে টিকেট সংগ্রহ করে চড়া দামে সাধারণ যাত্রীদের কাছে বিক্রি করে আসছিল।

২৫ জুন দুপুরে র‍্যাব ৯ এর শ্রীমঙ্গল ক্যাম্পের এর একটি আভিযানিক দল উপজেলার  ভাড়াউড়া ০৩ নং পুল এলাকায় অভিযান পরিচালনা করে। সেখান থেকে টিকেট রানা ভট্টাচার্য্য’কে আটক করে র‍্যাব। এ সময় আটককৃত ব্যক্তির ব্যবহৃত ̄স্মার্টফোন থেকে অবৈধ উপায়ে সংগ্রহ করা বিভিন্ন তারিখ ও সময়ের ৭৬টি অনলাইন টিকেট, ১টি মোবাইল এবং নগদ অর্থ জব্দ করে র‍্যাপিড একশন ব্যাটালিয়ন (র‍্যাব-৯)। পরবর্তী আইনে পদক্ষেপ গ্রহণের জন্য আসামিকে শ্রীমঙ্গল থানায় হস্তান্তর করা হয়েছে বলেও জানা যায়।

আরও খবর