ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান

বগুড়ায় র‍্যাবের অভিযানে ২২ কেজি গাঁজাসহ আটক ২


বগুড়ায় র‍্যাবের অভিযানে ২২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ দুই ব্যক্তিকে গ্রেপ্তার করেছে র‍্যাব। ২৬ জুন (সোমবার) ভোর সাড়ে ৫ টায় সদরের মাটিডালি বিমান মোড় থেকে লালমনিরহাটের আদিতমারী থানার দুর্গাপুরের মৃত মোজাফফর হোসেনের ছেলে ফিরোজ ইসলাম (২২) এবং একই এলাকার মৃত আজাহার আলীর ছেলে আশরাফুল ইসলাম (৪০) কে আটক করা হয়।সোমবার সকাল ৮ টায় র‍্যাবের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এসব তথ্য উল্লেখ করে বলা হয়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় লালমনিরহাট থেকে ঢাকাগামী একটি পিকআপে মাদক পরিবহন করা হচ্ছে৷ তখন সদরের মাটিডালি বিমান মোড় এলাকায় র‍্যাবের একটি টিম অভিযান পরিচালনাকালে ২২ কেজি ২০০ গ্রাম গাঁজাসহ ওই দুইজনকে আটক করে।  এসময় তাদের কাছ থেকে ২ টি মোবাইল ও ২ সীমকার্ড উদ্ধার সহ পিকআপটি জব্দ করে র‍্যাব।



র‍্যাব-১২ বগুড়া'র কোম্পানি কমান্ডার মীর মনির হোসেন জানান, দীর্ঘদিন ধরেই আসামীরা বিভিন্ন এলাকায় মাদক কেনাবেচা করে আসছিলো। সোমবার ভোরে তাদের গ্রেপ্তার করা হয়। আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য আসামিদের সদর থানায় সোপর্দ করা হয়েছে বলেও জানান র‍্যাবের এই কর্মকর্তা। 

Tag
আরও খবর