সকাল ৯টার মধ্যে ৩ অঞ্চলে বজ্রবৃষ্টির পূর্বাভাস অদম্য ইচ্ছাশক্তির জোরেই মোহাম্মদ হোসাইন ও মঈনুদ্দীন আইনজীবী তেতৈয়া দাওয়াতুল ইসলাম দাখিল মাদরাসায় বার্ষিক ক্রীড়া ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও নুরুল আমিন এমপিকে সংবর্ধনা লাখাইয়ে চোরাই মোটরসাইকেল সহ আটক -১। শ্যামনগরে চিংড়ীতে জেলি পুশ, ব্যবসায়ীকে ৫০ হাজার টাকা জরিমানা শ্যামনগরে এবার এসএসসি,দাখিল ও সমমান পরীক্ষার্থী ২৯৭৮ জন কোম্পানীগঞ্জে নাছের ও মুছাপুর উচ্চ বিদ্যালয়ে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় সংবর্ধনা মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু মাদ্রাসার পুকুরে ডুবে তা'মীরুল মিল্লাত টঙ্গী'র সপ্তম শ্রেণীর এক শিক্ষার্থীর মৃত্যু নওগাঁয় বিপুল দেশীয় অস্ত্রসহ ৩ সন্ত্রাসী গ্রেফতার চৌদ্দগ্রাম দারুচ্ছুন্নাৎ দাখিল মাদরাসায় পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠান জয়পুরহাট হার্ট ফাউন্ডেশনের মতবিনিময় সভা অনুষ্ঠিত লাখাইয়ে দূর্নীতি কমিশন এর বিতর্ক প্রতিযোগিতা ও পুরুষ্কার বিতরনী অনুষ্ঠিত। ‎বাঘের তাড়া খেয়ে লোকালয়ে হরিণ, সুন্দরবনে অবমুক্ত দিনাজপুর বিরলে র‌্যাব-১৩ এর অভিযানে ৩৯৬ বোতল এসকাফসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেফতার। চিলমারীর "কড়াই বরিশাল চরে" মেয়েদের প্রীতি হ্যান্ডবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে আদমদীঘিতে এসএসসি পরীক্ষার প্রস্ততিমুলক সভা আদমদীঘিতে চোরাই অটোভ্যানসহ চোরচক্রের সদস্য গ্রেপ্তার যশোরের শার্শায় চাঁদার দাবিতে যুবককে হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম গৃহবন্দী সংখ্যালঘু পরিবার, ভাঙচুরের পর আঙিনায় সবজি আবাদ,বসতভিটা দখলের চেষ্টা

বৈদ্যুতিক ট্রান্সফর্মারের তামার তারসহ মিটার চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে ডিবি পুলিশ

বৈদ্যুতিক ট্রান্সফর্মারের তামার তারসহ মিটার চোর চক্রের ৫ সদস্যকে গ্রেফতার করেছে জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। 

গতকাল রবিবার (২৫ জুন) রাতে জয়পুরহাট জেলার ক্ষেতলাল থানা ও পার্শ্ববর্তী বগুড়া জেলার দুঁপচাচিয়া থানা এলাকা থেকে ডিবি পুলিশের এসআই আমিরুল ইসলাম সঙ্গীয় এএসআই মাহমুদ সিদ্দিকী, এএসআই জাহিদুল ইসলাম ও ফোর্সসহ তাদেরকে হাতেনাতে গ্রেপ্তার করে। 

গ্রেপ্তারকৃতরা হলেন, জয়পুরহাট সদর উপজেলার ধারকি গ্রামের ওয়াজেদ আলীর দুই ছেলে জুয়েল রানা (২৮ ) ও সোহেল রানা (৩০), ক্ষেতলাল উপজেলার শিবপুর গ্রামের মৃত আজম মন্ডলের ছেলে রফিকুল ইসলাম (১৯), ক্ষেতলাল উপজেলার শ্যামপুর গ্রামের মৃত মজিবর রহমানের ছেলে শিপন হোসেন (২২) ও বগুড়া জেলার দুপচাঁচিয়া উপজেলার ঝাঝিরা গ্রামের আব্দুর রহমানের ছেলে হামিদুল ইসলাম (২১)

জয়পুরহাট জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের ওসি শাহেদ আল মামুন জানান, জেলার গোয়েন্দা পুলিশ ও ক্ষেতলাল থানা পুলিশের অভিযানে ক্ষেতলাল ও দুপচাঁচিয়া এলাকা থেকে ১০ কেজি  বৈদ্যুতিক ট্রান্সফরমারের তামার তারসহ  তাদেরকে গ্রেফতার করা হয়। উক্ত আসামিরা  তালিকাভুক্ত চোর এবং তাদের বিরুদ্ধে পূর্বের একাধিক চুরিসহ অন্যান্য মামল আদালতে বিচারাধীন রয়েছে এবং এ ঘটনায় তাদের বিরুদ্ধে একটি নিয়মিত মামলা রুজু করা হয়েছে। 

আরও খবর