নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

প্রেমিকা ভাগিয়ে নেয়ায়, বন্ধুকে হত্যা করে প্রতিশোধ

নান্নুর দীর্ঘদিনের প্রেমের সম্পর্ক এক কিশোরীর সাথে। নান্নু খারাপ ছেলে, ইয়াবা-গাঁজাসহ মাদক সেবন করে বলে ভুল বুঝিয়ে প্রেমিকা এবং নান্নুর মধ্যে ফাটল ধরায় এবাদুল্লাহ। পরে ওই কিশোরীর সাথে প্রেমের সম্পর্ক গড়ে তুলে এবাদুল্লাহ।


এসব জানার পর নান্নু, সালাউদ্দিন, রাকিব মিলে এবাদুল্লাহকে হত্যার পরিকল্পনা করে। পরিকল্পনা অনুযায়ী বৃহস্পতিবার রাতে ফোন করে পশ্চিম কুতুবদিয়া পাড়ার সমুদ্রের পাড়ে ঝাউবাগানে আসতে বলে এবাদুল্লাকে। তার পকেট থেকে মোবাইল বের করে এবাদুল্লার প্রেমের বিভিন্ন এসএমএস, কল রেকর্ড নান্নুর প্রেমিকা এবং এবাদুল্লার এক সাথে তোলা ছবি দেখতে পায় নান্নু। তখন নান্নু ক্ষুব্ধ এবং উত্তেজিত হয়ে পড়ে।



এই প্রেম ভালবাসা-ই কাল হলো এবাদুল্লাহর জীবনে। ভালবাসাকে কেন্দ্র করে এবাদুল্লাহকে তিনজন মিলে নৃশংসভাবে হত্যা করে। প্রথমে তিনজনে রশি পেঁচিয়ে হত্যার চেষ্টা করে ব্যর্থ হলে পরে ১১ টি ছুরিকাঘাত করে মৃত্যু নিশ্চিত করে এবাদুল্লাহর।


পরদিন শুক্রবার ঝাউবাগানের বালিতে পড়ে থাকা এবাদুল্লাহর মরদেহ উদ্ধার করে পুলিশ। ঘটনার দুদিন পর এই ঘটনার মুলহোতা রাকিবকে গ্রেফতার করে সোমবার বিকেলে পুলিশ সুপার কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ঘটনার বর্ণনা দেন পুলিশ সুপার।




আসামি রাকিবকে তথ্য প্রযুক্তি ব্যবহার করে চট্টগ্রাম থেকে আটক করা হয়েছে জানিয়ে পুলিশ সুপার জানান, অপরাধ করে কেউ রেহাই পাবে না।



আসামি রাকিবের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে এবং অন্যান্য আসামিদের ধরতে তৎপরতা চলমান আছে বলেও পুলিশের পক্ষ থেকে জানানো হয়।

Tag
আরও খবর