বিএসএফের গুলিতে ২ বাংলাদেশি নিহত, বিজিবির দাবি ১ আদানির বন্ধ ইউনিট বিদ্যুৎ সরবরাহে ফিরছে আজই আ. লীগের কার্যক্রম নিষিদ্ধের প্রজ্ঞাপনের বৈধতা চ্যালেঞ্জের রিট খারিজ আসন্ন ইউপি নির্বাচনে কুলিয়ারচরের সালুয়া ইউনিয়ন বিএনপির সভাপতির চেয়ারম্যান পদে প্রার্থীতা ঘোষণা কুষ্টিয়ায় ইসলামী আন্দোলনের বিক্ষোভ মিছিল যুক্তরাষ্ট্রের কাছে ইরান আত্মসমর্পণ করবে না হোয়াটসঅ্যাপে ব্যক্তিগত চ্যাট গোপন রাখবেন যেভাবে সৌদি আরবে হুথিদের হামলায় মসজিদ ক্ষতিগ্রস্ত চরবংশী ইউপি নির্বাচনে বিএনপির মনোনয়ন ফরম সংগ্রহ করলেন ফারুক কবিরাজ বাঘায় পদ্মার সীমান্ত থেকে বিএসএফ এর হাতে আটক ৫ জনকে ফিরে না পাওয়ায় হতাশায় পরিবার সম্পন্ন হলো পিএমই বিভাগ কর্তৃক আয়োজিত “শান্তর ক্যানভাস”-এর দুইটি পর্ব আদমদীঘিতে আইনশৃঙ্খলা স্বাভাবিক রাখতে ওসির জনসচেতনতামূলক প্রচারণা ‎ ‎বাগেরহাটের রামপালে ৪৪২ মেগাওয়াট সৌরবিদ্যুৎ প্রকল্পের একনেক অনুমোদন চলতি সপ্তাহে মধুপুরে জনতা অটোমেটিক রাইস মিলে দুর্ধর্ষ ডাকাতি, ৮/৯ লাখ টাকার মালামাল ক্ষয়ক্ষতি পৌর বণিক সমিতির নির্বাচন: আপেল, মুকুল প্যানেল বিজয়ী শেরপুরের ঝিনাইগাতীতে হাতি-মানুষ দ্বন্দ্ব নিরসনে সেমিনার উত্তর টাঙ্গাইল সাংবাদিক ফোরামের মতবিনিময় সভা পীরগাছায় আল ফোরকান ক্যাডেট মাদ্রাসার বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে নগদ অর্থ ও সনদ বিতরণ চৌমুহনী বাজার দুই আবাসিক হোটেল থেকে ১৮ নারী-পুরুষ গ্রেপ্তার ব্রেন স্টিমুলেশন গবেষণায় চমক: আন্তর্জাতিক কনফারেন্সে ‘বেস্ট পেপার অ্যাওয়ার্ড’ জিতলেন জাবিপ্রবির তানভীর

অভয়নগর উপজেলা পরিষদ জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন

যশোরের অভয়নগর উপজেলা পরিষদের প্রস্তাবিত নতুন জামে মসজিদ নির্মাণ কাজের উদ্বোধন হয়েছে। গতকাল সোমবার সকালে উপজেলা নির্বাহী কর্মকর্তা মেজবাহ উদ্দীনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে নির্মাণ কাজের উদ্বোধন করেন, উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সিনিয়র সহ-সভাপতি শাহ্ ফরিদ জাহাঙ্গীর। এ সময় উপস্থিত ছিলেন, সহকারী কমিশনার (ভূমি) থান্দার কামরুজ্জামান, নওয়াপাড়া সরকারি মহাবিদ্যালয়ের অধ্যক্ষ রবিউল হাসান, ভাইস চেয়ারম্যান আখতারুজ্জামান তারু, নওয়াপাড়া প্রেসক্লাবের সভাপতি নজরুল ইসলাম মল্লিক, উপজেলা প্রকৌশলী এস এম ইয়াফি, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শহিদুল ইসলাম, প্রকৌশলী মশিউর রহমান, সহকারী প্রগ্রামার আহসান কবীর, প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মুশফিকুর রহমান, সমাজসেবা কর্মকর্তা এএফএম ওয়াহিদুজ্জামান, স্থানীয় মুসল্লী নাঈমুল হাসান জনি, অ্যাড. জামসেদ আলী, আব্দুল খালেক, গাজী ওলিয়ার রহমান, মোল্যা মফিজ উদ্দিন, লিপু মোগল, আশরাফ হোসেন প্রিন্স প্রমুখ। লেআউট ও মাটি কাটার পর বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়। দোয়া পরিচালনা করেন, উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা হাসিবুর রহমান। প্রস্তাবিত নতুন দ্বিতল এ মসজিদ নির্মাণে আনুমানিক ২ কোটি টাকা ব্যয় হওয়ার সম্ভাবনা রয়েছে বলে প্রকৌশলীরা জানান। নির্মাণ কাজে সহযোগিতার জন্য- হিসাবের নাম : উপজেলা পরিষদ জামে মসজিদ, হিসাব নং-২৩২৪২০০০০১৪৮৩ সোনালী ব্যাংক, নওয়াপাড়া শাখা, অভয়নগর, যশোর। যোগাযোগ : ০১৭৪৩-৯২৯২৪৪।

Tag
আরও খবর