ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

জামালপুর পৌরসভার সংবর্ধনায় দারুণ উচ্ছ্বসিত জেলার কৃতি খেলোয়াড়রা...


জার্মানির বার্লিনে অনুষ্ঠিত " স্পেশাল অলিম্পিক ওয়ার্ল্ড সামার গেমস " এ অংশগ্রহণকারী জামালপুর বুদ্ধি প্রতিবন্ধী ও অটিস্টিক বিদ্যালয়ের ১৩ জন প্রতিযোগীর মধ্যে ১১ জন স্বর্ণ, ১ জন রৌপ্য ও ১ জন ব্রোঞ্জ পদক অর্জন করায় এবং ক্রীড়া ক্ষেত্রে জাতীয়-আন্তর্জাতিক পর্যায়ে প্রতিযোগিতায় পদক অর্জনকারী জামালপুর জেলার কৃতি খেলোয়াড়দেরকে  জামালপুর পৌরসভার উদ্যোগে সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।


আজ শুক্রবার (৩০ জুন) সকালে মির্জা আজম অডিটোরিয়ামে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। সংবর্ধনা অনুষ্ঠানে জামালপুর পৌরসভার মেয়র ও জেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক এবং পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু এর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন বাংলাদেশের আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক আলহাজ্ব মির্জা আজম এমপি।


বিশেষ অতিথির বক্তব্য রাখেন জামালপুর জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব এডভোকেট মুহাম্মদ বাকী বিল্লাহ, পুলিশ সুপার নাছির উদ্দিন আহমেদ, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বিজন কুমার চন্দ, সহ-সভাপতি ফারুক আহাম্মেদ চৌধুরী, সহ-সভাপতি মির্জা সাখাওয়াতুল আলম মনি, পৌর আওয়ামী লীগের সভাপতি মাসুম রেজা রহিম, জেলা ক্রীড়া সংস্থার সাধারণ সম্পাদক মির্জা জিল্লুর রহমান শিপন প্রমুখ।


আলোচনা সভার পূর্বে পদক অর্জনকারীদের সংবর্ধনা দেওয়া হয়। এছাড়াও জামালপুর পৌরসভার মেয়র আলহাজ্ব মোহাম্মদ ছানোয়ার হোসেন ছানু এর ব্যক্তিগত পক্ষ থেকে ১৭ জন খেলোয়াড়কে জনপ্রতি ৫ হাজার টাকার চেক উপহার দেওয়া হয়। 


আরও খবর