দক্ষিণ নড়াইল শিমুলিয়া মহাবিদ্যালয়ে জুলাই গণঅভ্যুত্থান দিবস-২০২৬ উদযাপন ইসলামপুরে জুয়া প্রতিরোধের নতুন আইনে প্রথম মামলায় দুই যুবক কারাগারে জুলাই গণঅভ্যুত্থান উপলক্ষে শ্যামনগরে জামায়াতের গণমিছিল ও সমাবেশ জুলাই গণ-অভ্যুত্থান দিবস উপলক্ষে পীরগাছায় ইসলামী আন্দোলনের দোয়া মাহফিল শ্রীমঙ্গল আইডিয়াল স্কুলে জুলাই গণ-অভ্যুত্থান দিবসে রচনা, চিত্রাঙ্কন, আলোচনা সভাসহ নানা আয়োজন জুলাই গণঅভ্যুত্থান দিবসে লালপুরে জামায়াতের গণমিছিল, জুলাই সনদ বাস্তবায়নের দাবি বিগত সরকারের অব্যবস্থাপনার কারণেই জ্বালানি সংকট: বাণিজ্যমন্ত্রী যে ডকুমেন্টারিতে আবু সাঈদের ছবি নেই, সেটা কোনো ডকুমেন্টারি নয় ৩৬ জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে পবিপ্রবিতে প্রদর্শনী বিতর্ক অনুষ্ঠিত দেশে আরো একটি বিপ্লব আসন্ন জামায়াত আমীর জুলাই গণঅভ্যুত্থানের দ্বিতীয় বার্ষিকী উপলক্ষে মৌলভীবাজারে খেলাফত মজলিসের গণমিছিল ও সমাবেশ জাবিপ্রবিতে জুলাই-বিরোধী শিক্ষক ও কর্মকর্তাদের কর্মকাণ্ড কর্মকাণ্ড তুলে ধরে ছাত্রশিবিরের ফেস্টুন নোয়াখালীতে প্রবাসীর স্ত্রীকে পিপ্তল ঠেকিয়ে চাঁদাবাজি, গ্রেপ্তার-১ রায়পুরে প্রিন্সিপাল কাজী ফারুকী স্কুল এন্ড কলেজে '৩৬ শে জুলাই গণঅভ্যুত্থান দিবস' পালিত জয়পুরহাটে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ গ্রেপ্তার ৩ লালপুরে সড়ক দুর্ঘটনায় শ্রমিকের মৃত্যু , আহত ২ ঝিনাইগাতীতে মোবাইল কোর্টে তিন প্রতিষ্ঠানে সোয়া লাখ টাকা জরিমানা শ্রীমঙ্গলে হাজী সোনা মিয়া সুরজান বিবি আলিয়া মাদ্রাসায় গণ-অভ্যুত্থান দিবস পালিত *র‍্যাব-১৫ এর শ্বাসরুদ্ধকর অভিযানে অপহরণের শিকার ০৩ ভিকটিম উদ্ধার; অপহরণচক্রের সদস্য গ্রেফতার।* প্রতিপক্ষের ষড়যন্ত্র স্থানীয় নেতৃত্বের কোন্দলের শিকার বিএনপির ত্যাগী ও তৃণমূলের জনপ্রিয় কাজী সোহেল

বিশ্ব-সেরা গবেষকদের তালিকায় পাবিপ্রবির ৮৬ জন, শিক্ষক-শিক্ষার্থী।

পাবিপ্রবি


অ্যালপার ডগার (AD) সায়েন্টিফিক ইনডেক্সের ওয়েবসাইটে প্রকাশিত বিশ্বসেরা গবেষকদের ২০২৩-এর তালিকা স্থান পেয়েছেন পাবনা  বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ৮৬ জন গবেষক। তালিকায় বিশ্বের ১৯ হাজার ৫১৫টি প্রতিষ্ঠানের ১০ লাখ ৮৭ হাজার ১৯৩ জন গবেষক স্থান পেয়েছেন। যেখানে বাংলাদেশের ১৬৭টি প্রতিষ্ঠানের ৪ হাজার ৬২৭ জন গবেষক রয়েছেন।


এ তালিকায় পাবিপ্রবির সেরা ১০ গবেষকদের মধ্যে ১ম স্থানে রয়েছেন গণিত  বিভাগের সহযোগী অধ্যাপক ড.মো. নূর আলম। কম্পিউটার গ্রাফিক্স, CAGD এবং আইসোজিওমেট্রিক  বিষয়ে গবেষনায় পাবনা বিজ্ঞান ও প্রযুক্তি  বিশ্ববিদ্যালয়ে ১ম, বাংলাদেশে ১৭৪তম, এশিয়ায় ৪৪৫০৪তম এবং বিশ্বে ২৫৯৬৭৪তম অবস্থানে আছেন তিনি।


তালিকায় ২য় স্থানে রয়েছেন একই বিভাগের প্রফেসর  ড. হারুন-অর-রশিদ। এপ্লাইড ম্যাথম্যাটিকস  বিষয়ে গবেষনায় বিশ্ববিদ্যালয়ে ২য়, বাংলাদেশে ২৫৫তম , এশিয়ায় ৫৬১৯৪তম এবং বিশ্বে ৩১৬২২১তম অবস্থানে আছেন তিনি।


তালিকায় ৩য় স্থানে রয়েছেন একই বিভাগের সহযোগী অধ্যাপক ড. কামরুজ্জান খান । Evation Ecology,  Mathematical Biology    বিষয়ে গবেষনায় বিশ্ববিদ্যালয়ে ৩য়, বাংলাদেশে ৩০৭তম , এশিয়ায় ৬১১১০তম এবং বিশ্বে ৩৩৬০০৬তম অবস্থানে আছেন তিনি।


তালিকায় ৪র্থ স্থানে রয়েছেন ব্যবসায় প্রশাসন বিভাগের প্রফেসর ড. হাসিবুর রহমান।  Work Motivation,  Job satisfaction  বিষয়ে গবেষণায় বিশ্ববিদ্যালয়ে ৪র্থ, বাংলাদেশে ১৩৬১তম, এশিয়ায়  ১৫১৫০৪তম এবং বিশ্বে   ৭৩৬৪৫৬তম অবস্থানে আছেন তিনি।


তালিকায় ৫ম স্থানে রয়েছেন গণিত বিভাগের প্রফেসর ড. মো: ফজলুল হক। Mathematical Physics বিষয়ে গবেষনায় বিশ্ববিদ্যালয়ের ৫ম, বাংলাদেশে  ১৪০০তম, এশিয়ায় ১৫৩৬৯০তম  বিশ্বে ৭৪৪৬৪৩তম অবস্থানে আছেন তিনি।


তালিকায় ৬ষ্ট অবস্থানে আছেন, গণিত বিভাগের সহকারি অধ্যাপক এস এম রায়হানুল ইসলাম। ৭ম অবস্থানে আছেন  ইইসিই বিভাগের সহকারি অধ্যাপক লিটন চন্দ্র পাল। ৮ম অবস্থানে আছেন সি এস ই বিভাগের সহযোগী অধ্যাপক ড. আব্দুল রহিম। ৯ম অবস্থানে আছেন গণিত বিভাগের সহকারি অধ্যাপক ড. মো: ইকরামুল ইসলাম। ১০ম অবস্থানে আছেন পদার্থ বিজ্ঞান বিভাগের সহযোগী অধ্যাপক ড.আফতাবুজ্জান।


গবেষকদের গুগল স্কলারের রিসার্চ প্রোফাইলের বিগত ৫ বছরের এইচ-ইনডেক্স, আই-১০ ইনডেক্স স্কোর এবং সাইটেশনের ওপর ভিত্তি করে তালিকাটি প্রকাশ করেছে এডি সায়েন্টিফিক ইনডেক্স।

আরও খবর

deshchitro-6a6f6b8a95ca1-020826100842.webp
বুটেক্সে শিক্ষক নিয়োগে অনিয়মের অভিযোগ

৩ দিন ১২ ঘন্টা ১০ মিনিট আগে