নাঙ্গলকোটে হুগলি দীঘির পাড় মসজিদে ‘প্রত্যয়’-এর উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি নাগেশ্বরী উপজেলা পরিষদ নির্বাচন: চেয়ারম্যান পদে লড়ছেন তরুণ নেতা ওয়াজেদুল কবির রাশেদ শেরপুরে কারিতাসের আয়োজনে সংলাপ কিশোরীদের বার্ষিক সমাবেশ অনুষ্ঠিত ক্ষেতলালে ফেনসিডিলসহ গ্রেপ্তার ৩ ঝাড়ু-বালতি হাতে তরুণরা, বদলে গেল গোল চত্বরের চিত্র দ্বীপ ইউপি গাবুরায় ব্রতীর ভাসমান স্বাস্থ্যসেবা ক্যাম্প বড়লেখায় শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে গৃহবধূকে নির্যাতন করে হত্যার অভিযোগ রাজবাড়ীতে ইয়াবাসহ দুই মাদক ব্যবসায়ী গ্রেপ্তার মৌলভীবাজার ইসলামিক স্কুলে অভিভাবক সমাবেশ ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান শেরপুরের ঝিনাইগাতী বাজার সাব পোস্ট অফিসের কার্যক্রম দীর্ঘদিন যাবৎ বন্ধ, নষ্ট হচ্ছে অবকাঠামো, মাদকসেবীদের আড্ডাখানা শত বছরের পুরোনো পাঁচবিবি শিবমন্দিরের ছাদ ঢালাই কাজের উদ্বোধন সিরাজগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালকের বিরুদ্ধে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন ঈশ্বরগঞ্জে ডিসি’স সায়েন্স ট্যালেন্ট হান্ট বিজ্ঞান অলিম্পিয়াড অনুষ্ঠিত লালপুরে চরিত্র গঠনে মাতা-পিতার ভূমিকা’ শীর্ষক আলোচনা সভা শার্শায় হোয়াইটআ্যাপ হ্যাকের আতংক দিনাজপুরে মাসব্যাপী টেবিল টেনিস প্রশিক্ষন কর্মসূচীর শুভ উদ্বোধন সার ও বীজ নিয়ে কোন ধরনের অনিয়ম ছাড় দেয়া হবে না —সৈয়দ জাহাঙ্গীর আলম এমপি জয়পুরহাটে প্রেমে ব্যর্থ হয়ে প্রেমিকের দুধ দিয়ে গোসল শ্রীমঙ্গলে আইন ও মানবাধিকার সুরক্ষা ফাউন্ডেশনের পরিচিতি সভা লালপুরে ইটবোঝাই ট্রাকের ধাক্কায় নিহত ১

রাজনৈতিক কর্মসূচিতে ইউএনও, বরণও করলেন এমপিকে

মাদারীপুরে ক্ষমতাসীন আওয়ামী লীগের রাজনৈতিক অনুষ্ঠানে উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) উপস্থিত থাকায় সমালোচনার সৃষ্টি হয়েছে।দলীয় সূত্রে জানা গেছে, মাদারীপুরের রাজৈর উপজেলার সর্বস্তরের আওয়ামী লীগের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময় করেছেন বাংলাদেশ আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য, মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের সংসদীয় স্থায়ী কমিটির সভাপতি ও মাদারীপুর-২ আসনের এমপি শাজাহান খান। 

শুক্রবার (৩০ জুন) দুপুরে উপজেলা আসমত আলী খান অডিটোরিয়ামে এ শুভেচ্ছা বিনিময় অনুষ্ঠিত হয়। এর পর নেতাকর্মীদের নিয়ে প্রীতিভোজে অংশ নেন তিনি। 

এ সময় উপজেলা চেয়ারম্যান রেজাউল করিম শাহীন চৌধুরীর সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন স্থানীয় সাংসদ প্রতিনিধি আ ফ ম ফুয়াদ, উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা, উপজেলা আওয়ামী লীগের আহবায়ক (একাংশ) সাহাবুদ্দিন শাহা মিয়া, এমপি পুত্র আসিবুর রহমান খানসহ বিভিন্ন ইউনিয়নের চেয়ারম্যান-মেম্বার, আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের নেতাকর্মীরা। 

এই অনুষ্ঠানে রাজৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা উপমা ফারিসা উপস্থিত থাকায় সমালোচনার সৃষ্টি হয়েছে। চাকরিবিধি অনুযায়ী তিনি এটা করতে পারেন কিনা- তা নিয়ে অনেকেই প্রশ্ন তুলেছেন। 

এ ব্যাপারে ইউএনওর সাথে যোগাযোগ করার চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি। 

তবে এরই মাঝে একটি ছবি সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে, একটি অনুষ্ঠানে আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য শাজাহান খান এমপিকে ফুল দিয়ে বরণ করছেন কয়েকজন আওয়ামী লীগ নেতা। সাথে ইউএনও উপমা ফারিসাও ফুল দিচ্ছেন। পেছনে ব্যানারে লেখা রয়েছে 'মাদারীপুরের রাজৈর উপজেলার সর্বস্তরের নেতাকর্মীদের সাথে ঈদ শুভেচ্ছা বিনিময়।'

এ ব্যাপারে আইনজীবী ইব্রাহিম মিয়া বলেন, সরকারি কর্মচারী আচরণ বিধিমালা ১৯৭৯-এর ২৫ উপবিধি (সংশোধিত) ২০০২ সালের সংশোধিত বিধি মোতাবেক কোনো সরকারি কর্মচারী কোনো রাজনৈতিক দলের বা রাজনৈতিক দলের কোনো অঙ্গ সংগঠনের সদস্য হতে বা কোনোভাবে যুক্ত হতে পারবেন না অথবা বাংলাদেশে বা বিদেশে কোনো রাজনৈতিক কর্মকাণ্ডে অংশগ্রহণ বা কোনো প্রকারেই সহযোগিতা করতে পারবেন না। 

সরকারি চাকরিজীবীরা রাজনৈতিক অনুষ্ঠানে থাকতে পারেন কিনা- এমন প্রশ্ন মাদারীপুর জেলা প্রশাসক মোহাম্মদ মারুফুর রশিদ খানকে করা হলে তিনি জানান, কোনো রাজনৈতিক অনুষ্ঠানে গেছেন কি না- বিষয়টি তার জানা নেই। জেনে জানাবেন বলে জানান ডিসি।

Tag
আরও খবর