নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে পর্যটকের মৃত্যু

কক্সবাজার সমুদ্র সৈকতে গোসল করতে নেমে মোহাম্মদ সাআদ (২৫) নামক এক পর্যটকের মৃত্যু হয়েছে। শনিবার ১ জুলাই দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শীরা জানান, সাগরে মৃত্যুবরন করা মোহাম্মদ সাআদ শনিবার সকালে তার বন্ধু বান্ধব নিয়ে কক্সবাজারে বেড়াতে এসে কলাতলীর মোরশিদা রিসোর্টে উঠে।একইদিন বেলা দেড়টা’র দিকে সমুদ্র সৈকতের লাবনী মার্কেট ও টুরিস্ট পুলিশের অফিস বরাবর পয়েন্টে সাগরে গোসল করতে নেমে এক পর্যায়ে স্রোতের টানে হারিয়ে যায়। পরে সী সেভ লাইফ গার্ড কর্মীরা তাকে সমুদ্র থেকে উদ্ধার করে কক্সবাজার জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।



সমুদ্র সৈকতের লাবনী মার্কেট ও টুরিস্ট পুলিশের অফিস বরাবর পয়েন্টটি গোসলের জন্য সেভ জোন ছিলো বলে প্রতক্ষদর্শীরা জানান। সী সেভ লাইফ গার্ড কর্মীরা মোহাম্মদ সাআদ কে উদ্ধারে তাৎক্ষণিক পদক্ষেপ নেয়নি বলে প্রতক্ষদর্শীরা অভিযোগ করেছেন।


অপরদিকে, সী সেভ লাইফ গার্ড কর্মী ওসমান জানান, মোহাম্মদ সাআদ নিষিদ্ধ জোন সাগরের সীগাল পয়েন্টে গোসল করতে নেমেছিল। সী সেভ লাইফ গার্ড কর্মীরা খবর পেয়ে মোহাম্মদ সাআদ কে মৃত অবস্থায় লাবনী মার্কেট ও টুরিস্ট পুলিশের অফিস বরাবর পয়েন্ট থেকে উদ্ধার করে।


মোহাম্মদ সাআদ ঢাকার যাত্রাবাড়ি সায়দাবাদের মৃত মোঃ আহসান উল্লাহ’র পুত্র। মোহাম্মদ সাআদ এর মৃতদেহ কক্সবাজার জেলা সদর হাসপাতালের মর্গে রাখা হয়েছে।

Tag
আরও খবর