যোগাযোগের জন্য সময়ের প্রয়োজন পড়েনা- কাজী এহসানুল হক জিহাদ আবুধাবিতে DXN পপুলার ইউনিয়ন টিমের উদ্যোগে বিশাল বাংলা সেমিনার ও সেলিব্রেশন নোয়াখালীর দত্তেরহাটে শিশু মৃত্যুর ঘটনায় হাসপাতাল এমডি জেলে মাদ্রাসার ছাত্রকে বলাৎকারের অভিযোগে যুবক গ্রেপ্তার দত্তেরহাটে চোখে আঘাতের চিকিৎসা নিতে গিয়ে শিশুর মৃত্যু, হাসপাতাল বন্ধ ক্ষেতলালে নানা কর্মসূচিতে ডায়াবেটিস সেবা দিবস পালিত লাইসেন্স ছাড়া সার বিক্রি: ক্ষেতলালে ব্যবসায়ীকে জরিমানা, ৫৭ বস্তা সার জব্দ সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু

আমার সাফল্যে মা বাবার পরে শাকিবের অবদান: অপু

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 02-07-2023 01:07:42 am

এবারের ঈদে দেশের প্রেক্ষাগৃহে মুক্তি পেয়েছে সরকারি অনুদানপ্রাপ্ত সিনেমা ‘লাল শাড়ি’। যে ছবিতে প্রযোজক ও নায়িকার ভূমিকায় ছিলেন ঢালিউড কুইন অপু বিশ্বাস। অপু–জয় প্রোডাকশন হাউজের প্রথম চলচ্চিত্র এটি। 


যার কারণে এই সিনেমার প্রতি শুভকামনা জানিয়েছেন ঢালিউড সুপারস্টার শাকিব খান। সেইসঙ্গে সিনেমাটি প্রেক্ষাগৃহে গিয়ে দেখারও আহ্বান জানিয়েছেন তিনি। 


সিনেমা প্রসঙ্গে শাকিবের পাশে দাড়ানোয় তার প্রতি কৃতজ্ঞতা জানিয়েছেন অপু। শাকিবের উদ্দেশে তিনি বলেছেন, ‘আমার প্রত্যেক টা সাফল্যের পেছনে মা বাবার পরে তোমার অবদান।’ 


শুধু তাই নয়, গণমাধ্যমে দেওয়া এক সাক্ষাৎকারে অপু জানালেন 'লাল শাড়ি' সিনেমায় আর্থিকভাবে সাহায্য করেছেন শাকিব। বিষয়টি জানিয়ে অপু বলেন, ‘‘আমার প্রত্যেকটা সফলতার পেছনে কৃতিত্ব-অবদান শাকিব খানের। উনি যদি না থাকতেন তাহলে প্রযোজনাটা আমি করতে পারতাম না। আমি এতটুকু বলতে চাই, ‘লাল শাড়ি’ সিনেমার শুটিংয়ের সময় আমি কিছুটা অর্থনৈতিক সংকটে পড়ে যাই। বিষয়টা শাকিব খানকে জানানোর সঙ্গে সঙ্গে সে আমাকে সহযোগিতা করেছে। পাশাপাশি বলেছে, আগে আউটডোর শুটিং শেষ করে আসো।’’ 


প্রাক্তন স্বামী-স্ত্রীর একে অন্যেকে নিয়ে ইতিবাচক মনোভাব বেশ ভালোভাবেই নিয়েছেন ভক্তরা। কারণ অনেকদিন ধরেই শাকিব-অপুকে নিয়ে নানা গুঞ্জন শোনা যাচ্ছে মিডিয়া পাড়ায়। ফলে অনেকেই ঢালিউডের একসময়ের জনপ্রিয় এই জুটিকে ফের পর্দায় দেখতে চেয়েছেন। 

আরও খবর


6a75f0dddd768-070826085109.webp
শিল্পকলায় বিনামূল্যে ৬ সিনেমা দেখা যাবে

৩০ দিন ১২ ঘন্টা ৪ মিনিট আগে


6a6edd72c5d8a-020826120226.webp
ঢাকাই সিনেমায় অভিষেক, যা বললেন মধুমিতা

৩৫ দিন ২০ ঘন্টা ৫২ মিনিট আগে