ডা. তাহের সিঙ্গাপুর থেকে দেশে ফিরলেন, জামায়াত নেতাদের সৌজন্য সাক্ষাৎ শৃঙ্খলা ভঙ্গের অভিযোগ, শ্রীমঙ্গল উপজেলা যুবদলের আহ্বায়ক মহিউদ্দিন জারুকে প্রাথমিক সদস্যসহ দল থেকে বহিষ্কার ঠাকুরগাঁও-১ আসনে বিপুল ভোটে বিএনপি প্রার্থী মির্জা ফয়সল বিজয়ী শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ ধামরাই থেকে হারিয়ে যাচ্ছে দেশীয় মাছ, দূষণ ও জলাশয় সংকটে হুমকিতে জীববৈচিত্র্য ধামরাইয়ে পুকুরে মিলল গৃহবধূর মরদেহ, এলাকায় চাঞ্চল্য যশোরে ডিবির অভিযানে ২ হাজার পিস ইয়াবাসহ দুইজন আটক, প্রাইভেটকার জব্দ শ্যামনগরে জলবায়ু শিক্ষা ও আদিবাসী অধিকার সচেতনতায় কুইজ কটিয়াদীতে মুমুর্দিয়া ইউনিয়নের বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের আবেদন ফরম জমা আশাশুনিতে সিভিল সোসাইটি অর্গানাইজেশনের অর্ধ-বার্ষিক সভা ইসলামপুরের সাজাপ্রাপ্ত বাবা-ছেলে গ্রেপ্তার পত্নীতলায় দিনব্যাপী ফ্রী হেলথ ক্যাম্প ২০২৬ অনুষ্ঠিত চার বছরে ২ কোটি ৪০ লাখ কৃষক কার্ড দেবে সরকার জাতীয় যুব দিবসে যুব পুরস্কার পাচ্ছেন ১৪ জন দেশে আইনের শাসন প্রতিষ্ঠায় পুলিশের ভূমিকা অগ্রগণ্য: স্বরাষ্ট্রমন্ত্রী পীরগাছায় দারুল ইসলাম মাদ্রাসায় সবক প্রদান ও পুরস্কার বিতরণ ২৮ অক্টোবর পল্টনে লগি-বৈঠার নৃশংস হত্যাকাণ্ডে দোষীদের বিচারের দাবিতে বাঘায় জামায়তের বিক্ষোভ মিছিল বাঘায় দিনব্যাপী উদ্যোক্তা সম্মেলন ও কর্মশালা অনুষ্ঠিত সাতক্ষীরায় চাঞ্চল্যকর জাকারিয়া হত্যা মামলায় গ্রেপ্তার হুজাইফা গোয়ালন্দে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ল ৩ টি ঘর, গরু ও ৬০ মণ ধান

পুলিশের মটর সাইকেল থেকে পালানো আসামির পাট খেত থেকে গ্রেপ্তার।



মাদারীপুরের ডাসারে  ওয়ারেন্ট ভুক্ত আসামিকে ধরে নিয়ে আসার পথে পুলিশের মোটরসাইকেল থেকে লাফ দিয়ে খোকন মুন্সী (৩২) নামের এক মাদক মামলার আসামি হাতকড়াসহ পালিয়ে যায়।


শনিবার(১জুলাই)  দুপুরে ডাসার উপজেলার ভাউতলীর ইটের ভাঁটা নামক স্থানে এ ঘটনা ঘটে।

পলাতক আসামী খোকন মুন্সী ডাসার উপজেলার কাজী বাঁকাই ইউনিয়নের পূর্ব মাইজপাড়া গ্রামের মৃত মোতালেব মুন্সীর ছেলে।


পুলিশও স্থানীয় সূত্রে জানাগেছে,মাদক মামলার ওয়ারেন্ট ভুক্ত আসামী খোকন মুন্সীকে ডাসার উপজেলাট ভূরঘাটা নামক স্থান থেকে আটক করে ডাসার থানার এসআই সুশীল।পরে মোটরসাইকেল যোগে ডাসার থানার এস আই সুশীল চন্দ্র ও একজন কনস্টেবল আসামী খোকন মুন্সীক নিয়ে থানায় আসার জন্য রওনা হলে পথিমধ্যে ভাউতলী নামক স্থানে পৌছালে মোটরসাইকেল থেকে লাফিয়ে দৌড়ে পালিয়ে যায়।এসময় পুলিশ আসামী খোকনকে ধরতে হন্য হয়ে খুঁজতে থাকে।

প্রত্যক্ষদর্শী জানান- ঘটনার সময় হালকা বৃষ্টি হচ্ছিল। এসময় পুলিশ ধীরে ধীরে মটর সাইকেল চালাচ্ছিল,তাই আসামি সুযোগ বুজে মটর সাইকেল থেকে লাফ দিয়ে পালিয়ে যায়।


ঘটনার পরে পলাতক আসামিকে ধরতে পুলিশ সাঁড়াসি অভিযানে মাঠে নামে।পরে রাত ১১ টার দিকে উপজেলার ভাউতলী গ্রামে একটি পাট খেত থেকে পুলিশ খোকন মুন্সিকে আটক করতে সক্ষম হন।

আরও খবর