রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার বাগআঁচড়ায় আরডিআর এসের নতুন শাখা উদ্বোধন ও ঋণ বিতরণ দৌলতদিয়ার পুরাভিটায় অবৈধ স্থাপনা উচ্ছেদের উদ্যোগ, জমি পরিমাপ শুরু বহুলী ইউনিয়নকে আধুনিক ও জনবান্ধব সেবাকেন্দ্রে রূপান্তরের অঙ্গীকার—এস এম রঞ্জু

টেকনাফে অভিযানে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ

বর্তমান সরকারের মাদকের বিরুদ্ধে ‘জিরো টলারেন্স’ নীতি যথাযথ বাস্তবায়নকল্পে মাঠ পর্যায়ে বিজিবি’র গোয়েন্দা তৎপরতা ও অভিযানিক কর্মকাণ্ড অব্যাহত রয়েছে। এরই ধারাবাহিকতায় কক্সবাজারের টেকনাফে বিজিবি’র অভিযানে ১ লাখ ১০ হাজার পিস ইয়াবা জব্দ করা হয়েছে।


গত ২৭ জুন বিজিবি’র কক্সবাজার ব্যাটালিয়ন (৩৪ বিজিবি) এর ভারপ্রাপ্ত অধিনায়ক জানতে পারেন যে, কতিপয় মাদক ব্যবসায়ী ইয়াবা নিয়ে মায়ানমার হতে বাংলাদেশে প্রবেশ করবে। উক্ত সংবাদের ভিত্তিতে ভারপ্রাপ্ত অধিনায়কের দিকনির্দেশনায় পালংখালী বিওপির একটি আভিযানিক টহলদল টেকনাফের হোয়াইক্যং ইউপির উলুবুনিয়া মনিরের ঘের নামক স্থানে কৌশলগত অবস্থান নিয়ে ফাঁদ পেতে থাকে।



এ সময় আনুমানিক রাত ২১৩০ ঘটিকার সময় বিজিবি টহলদল কতিপয় ইয়াবা পাচারকারীকে সীমান্ত হতে পায়ে হেটে আসতে দেখে তাদেরকে চ্যালেঞ্জ করে। বিজিবি টহলদলের উপস্থিতি টের পেয়ে মাদক কারবারীরা তাদের সাথে থাকা ব্যাগ ফেলে দ্রুত জংগলের মধ্যে দিয়ে মায়ানমারের দিকে পালিয়ে যায়।


পরবর্তীতে বিজিবি টহলদল ঘটনাস্থল হতে মাদক কারবারীদের ফেলে যাওয়া ব্যাগ তল্লাশী করে ১ লাখ ১০ হাজার পিস বার্মিজ ইয়াবা উদ্ধার করতে সক্ষম হয়েছে।

Tag
আরও খবর