বালিয়াডাঙ্গী প্রেসক্লাবের নিজস্ব অস্থায়ী কার্যালয়ের শুভ উদ্বোধন দোহাজারীতে ট্রেনে কাটা পড়ে যুবকের দুই পা ও এক হাত বিচ্ছিন্ন বালিয়াডাঙ্গী উপজেলা হাসপাতাল ব্যবস্থাপনা কমিটির সভা অনুষ্ঠিত বাঘ সংরক্ষণে সকলকে ভূমিকা রাখার আহব্বানে শ্যামনগরে বিশ্ব বাঘ দিবস পালিত ‎ ‎বিশ্ব বাঘ দিবসে সুন্দরবনের অস্তিত্ব রক্ষায় বাঘ সংরক্ষণের আহ্বান গোয়ালন্দে চালককে অজ্ঞান করে অটোরিকশা ছিনতাই।। চক্রের দুই সদস্যকে কুষ্টিয়া হতে গ্রেফতার ৫২ পিস ইয়াবাসহ পাংশায় মাদক কারবারি গ্রেপ্তার পবিপ্রবিতে উদ্ভাবিত চারা উপহার দিতে ব্যতিক্রমী আয়োজনে নবীনদের বরণ র‌্যাব-১৫ এর ঝটিকা অভিযানে ৩টি দেশীয় একনলা বন্দুক ও ৩টি ধারালো অস্ত্র উদ্ধার। গলাচিপায় ফ্যামিলি শুমারির নিয়োগ পরীক্ষায় বিশৃঙ্খলা ও অনিয়মের অভিযোগ নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে দায়িত্ব গ্রহণ করেই মাদকবিরোধী অভিযানে ওসি তামবিরুল ইসলাম, গাঁজাসহ স্বামী-স্ত্রী আটক ক্রীড়াঙ্গণে রাজনীতি আসা উচিত নয়: মির্জা ফখরুল আইফোন ব্যবহারকারীদের সতর্ক করল অ্যাপল বাংলাদেশ দলের ঘাটতি কোথায় বললেন সাকিব "নারী—ইসলামের আলোয় জ্যোতির্ময় মর্যাদার অমর কাব্য" কুলিয়ারচর পৌরসভাকে প্রথম শ্রেণীতে উন্নীত করতে প্রতিমন্ত্রী মোঃ শরিফুল আলমের ডিও লেটার বর্তমানে দেশের রিজার্ভ ৩৬.৪৫ বিলিয়ন ডলার জ্বালানি সহযোগিতার জন্য মালয়েশিয়ার প্রধানমন্ত্রীকে ফোন করেছেন ও চিঠি পাঠিয়েছেন প্রধানমন্ত্রী ঈশ্বরগঞ্জে প্রতিবন্ধী কিশোরী ধর্ষণচেষ্টা মামলার প্রধান আসামি গ্রেফতার

কয়রায় বৃক্ষরোপন ও বৃক্ষ নিধন প্রতিরোধে সচেতনমূলক কর্মসূচি অনুষ্ঠিত

আবুবকর সিদ্দিক, খুলনা জেলা প্রতিনিধি:


জলবায়ু পরিবর্তন ও প্রাকৃতিক দূর্যোগে সবচেয়ে ঝূঁকিপূর্ণ জনপদ উপকূলীয় সুন্দরবন সংলগ্ন উপজেলা কয়রা। আর কয়রা উপজেলার জলবায়ু ঝূঁকিপূর্ণ জনপদ ইউনিয়নের মধ্যে মহেশ্বরীপুর অন্যতম। যার চর্তুদিক নদী দ্বারা বেষ্টিত। জলবায়ু পরিবর্তনের ফলে নানা ধরনের সমস্যা তৈরী হচ্ছে। যেমন-ঝড়, বন্যা, জলোচ্ছ্বাস, ঘূর্ণিঝড়, নদী ভাঙ্গনের মতো ভয়াবহ প্রাকৃতিক দূর্যোগ ঘন ঘন দেখা দিচ্ছে। ফলে দরিদ্র মানুষই সব চেয়ে বেশী ক্ষতিগ্রস্থ হচ্ছে।



এই এলাকার “প্রান্তিক মানুষের সেবায় নিবেদিত” সংগঠন “এ্যালাইন্স ফর মার্জিনাল পিপল”-এর একদল তরুণ বিশ্ববিদ্যালয়-কলেজ পড়ুয়ার শিক্ষার্থীরা  বেড়ি বাঁধ ক্ষয় এর একটি সমাধানও বের করে ফেলেছে তারা। গাছ লাগিয়ে বেড়ি বাঁধকে রক্ষা করার জন্য প্রকল্প হাতে নিছে। 


“রোপণ করলে গাছ,রক্ষা পাবে বাঁধ, নদী ভাঙন হতে রক্ষা পাবে উপকূলীয়বাসী” এই স্লোগানে নদীর চরে বনায়নে স্বেচ্ছাশ্রমে বৃক্ষরোপণ অভিযান শুরু করেছে। কয়রা উপজেলার মহেশ্বরীপুর ইউনিয়নের তেঁতুলতলার চর বড় ভাঙনে ২ দিন ধরে বৃষ্টির মধ্যে অক্লান্ত পরিশ্রম করে সদস্য রা গাছ রোপণ করে এবং ঈদের ৩য় দিন উদ্বোধন করেন।


উক্ত কর্মসূচীতে সংগঠনের সভাপতি মাহমুদুল হাসান নীল এর সভাপতিত্বে এবং সংগঠনের সাধারণ সম্পাদক মোস্তাকিম মামুন এর সঞ্চালনায় অতিথি হিসেবে বক্তব্য রাখেন, সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক মো: আব্দুল্লাহ আল মামুন সবুজ ( সিনিয়র প্রিন্সিপাল অফিসার, সিনিয়র প্রোগামার), রুপালী ব্যাংক)।প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন প্রেমানন্দ রায় ( উপজেলা বনকর্মকর্তা, কয়রা-পাইকাগাছা)।বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন মনোরঞ্জন রায়, প্রাক্তন প্রভাষক, কালনা আমিনিয়া ফাজিল মাদ্রাসা), আব্দুল হালিম,সিনিয়র সহকারী শিক্ষক, চৌকুনী ইসলামীয়া দাখিল মাদ্রসা);এ্যাডভোকেট মোঃ আবু বকর সিদ্দিক,সাধারন সম্পাদক, সবুজ আন্দোলন কয়রা উপজেলা ও জজ আদালত, খুলনা, সুপ্রভাত বিশ্বাস নয়ন, সাবেক সাধারণ সম্পাদক, এ্যালাইন্স ফর মার্জিনাল পিপল)। 

এছাড়াও সংগঠনটির অন্যান্য সদস্যরাও সেখানে উপস্থিত ছিলেন।


সংগঠনের প্রধান পৃষ্ঠপোষক ও প্রধান অতিথি  আব্দুল্লাহ আল মামুন সবুজ বলেন, “ প্রতিবছর ভেড়ি বাঁধ ভেঙে অনেক প্রান্তিক মানুষ ক্ষতিগ্রস্ত হয়। বাঁধ গুলা যদি প্রাকৃতিক ভাবে শক্তিশালী করা হয় তাহলে প্রাকৃতিক ভাবে বাঁধ গুলা মজবুত হবে এবং এই কর্মসূচীকে প্রান্তিক মানুষের ভবিষ্যতের একটা বড় মাইলফলক হবেন বলে আশা ব্যক্ত করেন। ”


প্রধান আলোচক উপজেলা বনকর্মকর্তা প্রেমানন্দ রায় আশ্বাস দিয়ে বলেন, “ এ্যালাইন্স ফর মার্জিনাল পিপল এর বনায়ন কর্মসূচীকে সাধুবাদ জানায়। এই কর্মসূচীকে আরো অগ্রগতি করার জন্য সরকারি ভাবে বিভিন্ন ভাবে সহোযোগিতা করার আশ্বাস দেন ”


বিশেষ অতিথি এ্যাডভোকেট মোঃ আবুবকর সিদ্দিক বলেন, আমাদের জীব বৈচিত্র্য আজ ধ্বংসের মুখে, এগুলো থেকে পরিত্রাণের উপায়  বৃক্ষ রোপরনে বিকল্প কিছু নাই। সেই উদ্যোগ নেওয়ায় এই সংগঠনের সাথে একাত্মতা ঘোষণা করেন ও সব ধরনের সহযোগিতার আশ্বাস দেন।


অতিথিবৃন্দের সচেতনতামূলক আলোচনার পরে প্রকল্পের উদ্বোধন করার মাধ্যমে কর্মসূচী অনুষ্ঠিত হয়।

Tag
আরও খবর


6a6964a9e3a9a-290726082545.webp
নতুন আরেকটি সিটি করপোরেশন হচ্ছে

১ দিন ২ ঘন্টা ৫ মিনিট আগে






6a68c65664310-280726091014.webp
এনসিপির ‘জুলাই পদযাত্রায়’ হামলা

১ দিন ১৩ ঘন্টা ২০ মিনিট আগে