চিলমারীতে "বিশ্ব শিক্ষক দিবস" পালিত ফুলের বদলে গাছের চারা দিয়ে এমপিকে সাংবাদিকদের শুভেচ্ছা শিক্ষক দিবসে ছয়সূতী ইউনিয়ন হাই স্কুল এণ্ড কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষের আবেগঘন বার্তা অভয়নগরে ৪২০ টন সরকারি সার গায়েব: ঠিকাদারি প্রতিষ্ঠানকে ৫ লাখ টাকা জরিমানা শিক্ষার্থীকে মাদকে জড়ানোর অভিযোগ এমপিওভুক্ত শিক্ষকরা তবুও অবহেলিত শ্যামনগরে স্কাউটিং বিষয়ক ওরিয়েন্টেশন কোর্স অনুষ্ঠিত বিশ্ব শিক্ষক দিবসে নাঙ্গলকোটে র‍্যালি ও আলোচনা সভা শ্যামনগরে নজরুল বর্ষ উপলক্ষে প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণ শরীয়তপুরে মুদি দোকানে ২০ লাখ টাকা লুটের অভিযোগ নোয়াখালীতে দুই হত্যাসহ ১১ মামলার আসামি ইয়াবাসহ গ্রেপ্তার বিএনপি নেতা রঞ্জুর বাড়িতে ভিপি অমর কৃষ্ণ দাস: স্বজনদের সঙ্গে সাক্ষাৎ ও গভীর সমবেদনা সৌদিতে থেকেও মিছিলের মামলায় আসামি ইলিয়াস চৌদ্দগ্রামে মাইক্রোবাসে মাদকের চালান: ৮৯ কেজি গাঁজা, ৬০ বোতল মদ জব্দ নিয়ামতপুরে বিশ্ব শিক্ষক দিবস পালিত পীরগাছায় শিক্ষার্থীদের মাঝে ফুটবল বিতরণ করলেন ইউপি সদস্য পদপ্রার্থী জুয়েল রানা সরকারি জায়গায় বালু ফেলে দখল চেষ্টার অভিযোগ বিএনপি নেতার ভাইয়ের বিরুদ্ধে পীরগাছায় বিশ্ব শিক্ষক দিবস উদযাপন শিক্ষক ও শিক্ষায় প্রয়োজন সর্বোচ্চ বিনিয়োগ বাঘায় বিশ্ব শিক্ষক দিবস উপলক্ষে র‍্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত

কলমাকান্দায় দূর্যোগ মোকাবেলায় প্রস্তুতিমূলক সভা অনুষ্টিত

মোঃ ফরমান উল্লাহ ( Contributor )

প্রকাশের সময়: 03-07-2023 11:57:43 am



মোঃ ফরমান উল্লাহ, ভ্রাম্যমান সংবাদদাতা:  নেত্রকোণার কলমাকান্দায় চলমান দুর্যোগ মোকাবেলায় উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের উদ্যোগে সোমবার ( ৩ জুলাই) উপজেলা পরিষদ মিলনায়তনে প্রস্তুতিমূলক সভা অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতিত্ব করেন ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহি অফিসার সহকারী কমিশনার (ভূমি) মোঃ শহিদুল ইসলাম। প্রধান অতিথি ছিলেন কলমাকান্দা  উপজেলা পরিষদ চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা আব্দুল খালেক তালুকদার। অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলার বিভিন্ন বিভাগের সরকারী কর্মকর্তা, মুক্তিযোদ্ধা, রাজনীতিবিদ, জন প্রতিনিধি ও এনজিও কর্মকর্তা গন। বিগত চার দিন যাবৎ বিরামহীন বৃষ্টি ও পাহাড়ী ঢলের পানিতে আশংকা জনকভাবে নদ-নদীর পানি বৃদ্ধি পাচ্ছে।  ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহি অফিসার সহকারী কমিশনার (ভূমি) মোঃ শহিদুল ইসলাম জানান,  সার্বিক পরিস্থিতি মোকাবেলায় সকল প্রকার প্রস্তুতি প্রশাসনের রয়েছে এবং এখন পর্যন্ত উপজেলার কোথাও পানি বন্ধি অবস্থায় মানুষ নেই বলে স্থানীয় ইউপি চেয়ারম্যানগণ জানিয়েছেন। এছাড়াও সার্বক্ষনিকভাবে সকল বিষয়ে উপজেলা প্রশাসন সর্তক অবস্থায় রয়েছে এবং মনিটরিং করা হচ্ছে।

Tag
আরও খবর