নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

উখিয়া-টেকনাফের ৬ মনোনয়ন প্রত্যাশী একজোট: মেরুকরণ নাকি মরুকরণ!

উখিয়া- টেকনাফের ৬ সম্ভাব্য সংসদ সদস্য পদপ্রার্থী একাত্ম হয়ে বৈঠক করেছেন। সোমবার উখিয়ার জালিয়া পালংয়ে জেলা আওয়ামীলীগ নেতা রাজা শাহ আলমের বাসায় এ সভা অনুষ্ঠিত হয়।


বৈঠকে সিদ্ধান্ত হয় ৬ জনই প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে একসাথে যাবেন এবং এ ৬ জন থেকেই মনোনয়ন প্রদানের অনুরোধ জানাবেন। শুধু তাই নয় ৬ জনের একসাথে পোস্টার করারপ সিদ্ধান্ত হয় বৈঠকে, যা বাংলাদেশের রাজনীতিতে প্রথম কোনো ঘটনা বলে উল্লখ করছেন বৈঠকে অংশ নেয়া আদিল চৌধুরী।


এ বৈঠকে অংশ নেয়া ৬ জনের মধ্যে রয়েছেন সদ্য সাবেক জেলা আওয়ামীলীগের সহ সভাপতি রাজা শাহ আলম, উখিয়া উপজেলা আওয়ামীলীগের সাবেক সভাপতি কবি আদিল চৌধুরী, উখিয়া উপজেলা আওয়ামীলীগের উপদেষ্টা বীরমুক্তিযোদ্ধা জাফর আলম চৌধুরী, টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সভাপতি নুরুল বশর, সাধারণ সম্পাদক মাহাবুব মোর্শেদ ও টেকনাফ উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি সাইফুদ্দিন খালেদ।


এই ৬ জনের মধ্যে ৩ জন উখিয়ার আর বাকী ৩ জন হলো টেকনাফের। তারা সকলেই বাংলাদেশ আওয়ামীলীগের মনোনয়ন প্রত্যাশী বলে দাবি করে আগামী নির্বাচনে মাদকের বদনাম নেই এবং দলের পরিক্ষীত ও মানুষের পাশে থাকা কাউকে মনোনয়ন দেয়ার দাবী জানান।


তারা বলেন, এই ৬ জনের যাকে দল মনোনয়ন দেবে সবাই একসাথে তার পক্ষে কাজ করবে। বিষয়টি নিয়ে উখিয়া টেকনাফে চলছে আলোচনা।


নাম প্রকাশ না করার শর্তে উখিয়ার ইউনিয়ন পর্যায়ের এক নেতা বলছেন, সাবেক এমপি বদির বিরুদ্ধে একটি মোর্চা দাঁড় করানোর চেষ্টা, তবে কাজটি সহজ নয়। তিনি বলেন,এ ৬ জনের উদ্দেশ্য যদি এমপি হওয়া হয়ে থাকে তবে ৬ জন একে অপরের প্রতিন্দ্বন্দ্বি বা প্রতিযোগী, প্রতিযোগীরা মাঠে একে অপরের বিরুদ্ধে অবস্থান করার কথা, সেটা না করে সবাই এক হয়ে কি ইঙ্গিত দিচ্ছেন সেটা বুঝার বাকী নেই যে, এ ৬ জনের মধ্যে আসলেই এমপি হওয়ার মতো কোনো প্রার্থী আছেন।


এদিকে, অনেকেই এ উদ্যোগকে স্বাগত জানিয়ে দলের অভ্যন্তরে ক্লীন ইমেজের মানুষগুলো একত্রিত হয়ে একটা আওয়াজ তোলা জরুরি বলে মন্তব্য করেছেন।

তারা বলছেন, সিন্ডিকেটের রাজনীতি থেকে দলকে বের করা উচীত। এক যুগেরও বেশী সময় ধরে আব্দুর রহমান বদি ও তার স্ত্রী এমপি কিন্তু তারা দলের জন্যে কিছু করেনি, নিজেদের আখের আর সমর্থন বাড়িয়েছেন, দলের কোনো লাভ করে নি। বরং আব্দুর রহমান বদির কারণে দলকে অনেক বদনামের ভাগীদার হতে হয়েছে।

শুধু ৬ জন নিয়ে কেনো বৈঠকে এমন প্রশ্নের উত্তরে বৈঠকে অংশ নেয়া আদিল চৌধুরী বলেছেন, বিএনপি, জাতীয় পার্টি আর বার্মা থেকে যারা এসেছেন আমরা তাদের কে ডাকিনি।

এ বিষয়ে জেলা আওয়ামীলীগ নেতা এবং উখিয়া টেকনাফের নৌকার মনোনয়ন প্রত্যাশী বদরুল হাসান মিল্কী বলেন, যে কেউ যে কারো সাথে বৈঠক করতে পারে, এটা দোষের কিছু নয় তবে আমাকে, সোহেল আহমেদ বাহাদুর, জাহাঙ্গীর কবির চৌধুরী কে এমনকি আব্দুর রহমান বদিকেও ডাকা দরকার ছিলো, তখন বিষয়টি পরিপূর্ণ হতো।


এ বিষয়ে জানতে সাবেক সংসদ সদস্য আব্দুর রহমান বদিকে অনেকবার ফোন দেয়া হলেও তাকে ফোনে পাওয়া যায়নি বলে বক্তব্য নেয়া যায়নি।


৬ মনোনয়ন প্রত্যাশীর এ বৈঠক নিয়ে উখিয়া-টেকনাফের মানুষের প্রশ্ন এটা নতুন মেরুকরণ নাকি শেষ পর্যন্ত মরুকরণ!

Tag
আরও খবর