ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু জাপান-বাংলাদেশ বন্ধুত্ব হবে অর্থনৈতিক সমৃদ্ধির চালিকাশক্তি: প্রধানমন্ত্রী কুলিয়ারচরে ইউনিয়ন ভূমি অফিসে কর্মঘণ্টায় তালা: চরম ভোগান্তিতে সেবাগ্রহীতারা রাষ্ট্র কাঠামোর সংস্কার না হলে তারেক রহমানও একই পথে হাঁটবেন: নাহিদ ইসলাম দুধ-কলা একসঙ্গে খেলে শরীরে কী ঘটে? ইয়োহেই সাসাকাওয়ার নৈশভোজে প্রধানমন্ত্রী সরকার অনুমতি দিলে ক্রসফায়ার করতেও পিছপা হবে না পুলিশ : আইজিপি চুনতিতে ৪০ বছর পর উদ্ধার বনভূমিতে বৃক্ষরোপণ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ সিংড়ায় স্বামীর থাপ্পড়ে স্ত্রীর মৃত্যুর অভিযোগ জয়পুরহাটে হত্যা মামলার ২৩ বছর পর মোজাম নামে একজনকে যাবজ্জীবন কারাদণ্ড শ্যামনগরে দলিত জনগোষ্ঠীর উন্নয়নে মতবিনিময় সভা মারকাজুত তাহফিজ মাদ্রাসার ১৮ সংবর্ধিত হাফেজকে নিয়ে কক্সবাজার ভ্রমণের ঘোষণা, এক বছরে হিফজ সম্পন্নকারীদের চট্টগ্রাম-কক্সবাজার বিমানে নেওয়ার প্রতিশ্রুতি ঝিনাইগাতীর সীডস প্রকল্পের সিবিও নেতৃবৃন্দের দেওয়ানগঞ্জে সিএসএ কার্যক্রম পরিদর্শন ও অভিজ্ঞতা বিনিময় জাবিপ্রবির সার্বিক উন্নয়নে রাষ্ট্রপতির সর্বাত্মক সহযোগিতার আশ্বাস আশাশুনির গুনাকরকাটিতে বিয়ের ধোঁকায় পড়ে স্কুল ছাত্রীর আত্মহত্যা সবজি আনতে গিয়ে বিদ্যুৎপৃষ্টে নারীর মৃত্যু, মেয়ে আহত শেরপুরের সীডস কর্মসূচির আয়োজনে জামালপুরের উন্নয়ন সংঘে সফর ও মতবিনিময় সভা শ্রীবরদী কারিতাস সিডস প্রজেক্টের উদ্যোগে উন্নয়ন সংঘ, দেওয়ানগঞ্জ সিবিও ভিত্তিক ক্রস লার্নিং ভিজিট অনুষ্ঠিত শ্যামনগরে ধান ক্ষেত থেকে নিখোঁজ ব্যাক্তির মরদেহ উদ্ধার

চট্টগ্রামে এনটিভির দুই দশক পূর্তি উৎসব পালিত

চট্টগ্রামে এনটিভির দুই দশক পূর্তি উৎসব পালিত





দেশের  জনপ্রিয় টিভি চ্যানেল  এনটিভির দুই দশক পূর্তি ও ২১ বছরে পদাপর্ন উপলক্ষে উৎসব মুখর পরিবেশে চট্টগ্রামে দিন ব্যাপী নানা কর্মসুচী পালিত হয়েছে ।
এ উপলক্ষে ৩ জুলাই ( সোমবার )  সকালে নগরীর লাভলেইন এপিক ইত্তেহাদ পয়েন্টে আনন্দঘন নানা অনুষ্টানের আয়োজন করা হয়।এনটিভির স্হায়ী কার্যালয়ে কেক কেটে কর্মসুচীর উদ্বোধন করেন চট্টগ্রাম সিট কর্পোরেশনের মেয়র এম রেজাউল করিম চৌধুরী।
অনুষ্ঠানে  এনটিভির পরিবারকে অভিনন্দন জানান সিটি মেয়র এম রেজাউল করিম চৌধুরী বলেন  বিগত ২১ বছর ধরে এনটিভি সুস্হ ধারার
সংস্কৃতি ও বস্তুনিষ্ঠ সাংবাদিকতায় অনন্য দৃষ্টান্ত স্হাপন করেছে। ভবিষ্যতেও  দেশীয় সংস্কৃতি,  কৃষ্ঠি,  ঐতিহ্য তুলেধরার পাশাপাশি  নিরপেক্ষ সংবাদ পরিবেশনে এনটিভির এ ধারা অব্যাহত থাকবে।

  অনুষ্ঠানে চট্টগ্রাম জেলা পরিষদের চেয়ারম্যান এটিএম পেয়ারুল ইসলাম, চট্টগ্রাম মেট্টোপলিটন পুলিশ কমিশনার কুষ্ণ পদ রায়,জেলা পিপি এডভোকেট ইফতেখার সাইমুল,চট্টগ্রাম মহানগর বিএনপির আহবায়ক ডা.শাহাদাত হোসেন,সদস্য সচিব আবুল হাসেম বক্কর,চট্টগ্রাম প্রেস ক্লাবের সভাপতি সালাউদ্দিন মোঃ রেজা,সাবেক সভাপতি আলী আব্বাস, চট্টগ্রাম সাংবাদিক ইউনিয়নের সভাপতি তপন চক্রবর্ত্তী,  প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক দেব দুলাল ভৌমিক ,সহ সভাপতি চৌধুরী ফরিদ,সাংবাদিক ইউনিয়নের সাধারণ সম্পাদক ম শামসুল ইসলাম উপস্থিত ছিলেন।


  দিনব্যাপী অনুষ্ঠানে চট্টগ্রাম চেম্বার,বিজিএমইএ, জিপিএইচইস্পাত,এস এ গ্রুফ , চট্টগ্রাম ইনভেষ্টর ফোরাম, ফোরাম, মা ও শিশু হাসপাতাল, মানবাধিকার সংস্হা,পরিবেশ বাচাও আন্দোলন, নারী ও শিশু অধিকার ফোরাম,আঞ্জুমানে মোত্তাবেয়িনে গাউছে মাইজভান্ডারী শাহ এমদাদিয়া,বাংলাদেশ লেবার ফেডারেশন,হালকা মোটর চালক সমিতি,এপিক ইত্তেহাদ ব্যবসায়ী কল্যান সমিতি সহ বিভিন্ন প্রতিষ্টান রাজনৈতিক দল সামাজিক সংগঠনের পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়।
এছাড়া বিভিন্ন মানবাধিকার সংগঠন,রাজনৈতিক দল,পেশাজীবী সংগঠন ও সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা এনটিভিকে জম্মদিনের শুভেচ্ছা জানান।

এর আগে  সোমবার সকালে নগরীর কাজীর দেউড়ি এলাকায় মাস্ক ও গাছের চারা বিতরণের মধ্যে দিয়ে কর্মসুচীর উদ্বোধন করেন জেলা সিভিল সার্জন .শেখ ফজলে রাব্বি ও চট্টগ্রাম বন বিভাগের কর্মকর্তা মোজাম্মেল হক শাহ , ও সময়  এনটিভির স্পেশাল করেসপন্ডেট শামসুল হক হায়দরী সাধারন মানুষের হাতে মাস্ক, টি শার্ট,ও গাছের চারা তুলে দেন।পরে নগরীর লাভলেইনে এনটিভির স্হায়ী কার্যালয়ে চট্টগ্রাম প্রেস ক্লাব সহ বিভিন্ন সাংবাদিক সংগঠনের নেতাকর্মীরা এনটিভিকে জম্মদিনের শুভেচ্ছা জানান।

আরও খবর