কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার

নোয়াখালীতে দুদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু

নোয়াখালীতে দুদিনে পানিতে ডুবে তিন শিশুর মৃত্যু




নোয়াখালীর সেনবাগ উপজেলায় পানিতে ডুবে এক শিশুর মৃত্যুর হয়েছে। 


মঙ্গলবার (৪ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার ৪নং কাদরা ইউনিয়নের ৩নম্বর ওয়ার্ডের পুরস্কর গ্রামের হাফেজ আব্দুল মজিদের বাড়িতে এ ঘটনা ঘটে। এ নিয়ে গত দুই দিনে জেলায় তিন শিশুর মৃত্যু হয়েছে।


নিহত নিঝুম (৬) উপজেলার পুরস্কর গ্রামের নিজাম উদ্দিনের মেয়ে। নিহত ওই দুই শিশু হলো, জেলার সুবর্ণচর উপজেলার চরজুবলী ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের দক্ষিণ কচ্ছপিয়া গ্রামের মামুন হোসেনের মেয় সামিয়া আক্তার (২) ও চরজব্বার ইউনিয়নের ৫নম্বর ওয়ার্ডের মো.আরিফের মেয়ে বিবি আয়েশা (২২ মাস)।  


কাদরা ইউনিয়ন পরিষদের ৩নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য (মেম্বার) মো.আব্দুল হাকিম ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, নিঝুম দুপুরে বাড়ির উঠানে অন্য শিশুদের সাথে খেলছিল। ওই সময় সে পুকুরের পানিতে ডুবে তলিয়ে যায়। পরে সে ভেসে উঠলে তাৎক্ষণিক তাকে উদ্ধার করে সেনবাগ উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।


অপরদিকে, চরজব্বার থানার উপ-পুলিশ পরিদর্শক (এসআই) নূর হোসেন বলেন, গতকাল সোমবার দুপুরের দিকে সামিয়া ও আয়েশা শিশুদের সঙ্গে যার যার বাড়ির উঠানে খেলছিল। ওই সময় তাদের মায়েরা রান্নার কাজে ব্যস্ত ছিল। একপর্যায়ে তারা সবার অগোচরে পুকুরের পানিতে ডুবে যায়। পরে পরিবারের সদস্যরা অনেক খোজাখুজির পর পুকুর থেকে অচেতন অবস্থায় তাদের মরেদহ উদ্ধার করে। 


সেনবাগ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকবাল হোসেন পাটোয়ারী বলেন,বিষয়টি কেউ তাকে অবহিত করেনি।  তবে খোঁজ নিয়ে এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলেও মন্তব্য করেন এই পুলিশ কর্মকর্তা। 

আরও খবর