সন্তানকে দানের পরও আজীবন সম্পত্তিতে বাবা-মার অধিকার, আইন পাস নিয়ামতপুরের ছাতড়া গরুহাটির প্রধান সড়ক দখল করে মার্কেটের সিঁড়ি, চরম দুর্ভোগে পথচারী, ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো ১১দলীয় জোটের লংমার্চে জাতি কি পেলো জামায়াতের কার্যক্রমে অসন্তোষ, শার্শায় বিএনপিতে ২০ পরিবারের ৫০ সদস্য অভয়নগরে নারিকেল গাছের পাতা কাটার সময় বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু রায়পুরে বসতঘরে আগুন, পুড়ে ছাই ১৫টির বেশি ঘর আশাশুনির বুধহাটাসহ ৪ ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী যুবদলের জন্য উন্মুক্ত থাকবে ---------- সাবেক এমপি কাজী আলাউদ্দীন লালপুরে পদ্মার চরে সৌর বিদ্যুৎ প্রকল্প " পরিদর্শনে চীনের দল ফটিকছড়ি উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক মুহাম্মদ নাছির উদ্দীনের উদ্যোগে আলোচনা সভা ও দোয়া মাহফিল মানবতার আহবান ফাউন্ডেশন কতৃক বৃক্ষ রোপণ কর্মসূচী সম্পন্ন মধুপুরে নজরুল বর্ষ উপলক্ষে আলোচনা সভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান উদযাপন শ্যামনগরে বিদ্যুৎ স্পৃষ্টে এক খামারীর মৃত্যু রাষ্ট্রায়ত্ত ৬ ব্যাংকের খেলাপি ঋণ দেড় লাখ কোটি টাকা: অর্থমন্ত্রী প্রথমবার নিজ জেলা ঠাকুরগাঁওয়ে রাষ্ট্রপতি মির্জা ফখরুল, বরণে জনসমাগম ব্যাপক রোহিঙ্গা সংকট আঞ্চলিক নিরাপত্তার জন্যও হুমকি: স্বরাষ্ট্রমন্ত্রী চৌদ্দগ্রামে যাত্রা শুরু করল গ্রীণ ভিউ-২ হোটেল এন্ড রেস্টুরেন্ট শেরপুরে সার ডিলারদের কার্যক্রম পরিদর্শন করেন জেলা প্রশাসক, কৃষকদের ন্যায্যমূল্যে ও সময়মতো সার সরবরাহ নিশ্চিতের নির্দেশ হকার্স মার্কেটের সমস্যা সমাধানে ব্যবসায়ীদের পাশে বরিশাল বিসিসি প্রশাসক” বাংলাদেশের পোল্ট্রি খামারে ভেষজ চর্চা নিয়ে নতুন গবেষণা

লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে বিভিন্ন সমস্যায় জর্জরিত।



 

লাখাই  উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সেবা নিতে আসা রোগিদের নানা ভোগান্তির অভিযোগ পাওয়া গেছে। খোঁজ নিয়ে জানা দীর্ঘদিন পূর্বে লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভবনটি ৫০ শয্যা উন্নিত করার উদ্ধোধন হলেও আজও তা চালু হয়নি।  ফলে সেবা নিতে আসা রোগিদের ভোগান্তি চরমে।  মঙ্গলবার (৪ জুন) সরেজমিনে গিয়ে দেখা গেছে ৩১ শয্যা হাসপাতালে রোগী ভর্তি আছে ৪১ জন। রোগীরা গাদাগাদি করে চিকিৎসা সেবা নিচ্ছে। সেবা নিতে আসা রোগী ভাদিকারা গ্রামের মহরম আলী ও আব্দুল মতলিব তারা  জানান আজ ৪ দিন যাবত এ হাসপাতালে ভর্তি আছি কিন্তু কর্তব্যরত নার্সদেরকে খুঁজে পাওয়া যায় না। 
তারা আরো জানান সোমবার বিকেল থেকে আজ মঙ্গলবার সকাল ১১টা পর্যন্ত হাসপাতালে পানি সরবরাহ না থাকায় আমরা অনেক কষ্ট করছি। তারা আরো জানান এক নার্সকে সমস্যার কথা জানালে নার্স  জানান আপনাদের কোন অভিযোগ থাকলে হাসপাতালের ডাক্তারকে জানান, আমাদেরকে বলে কোন লাভ হবে না।
এ সংক্রান্ত বিষয়ে  লাখাই উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে এর ভারপ্রাপ্ত কর্মকর্তা আর এম ও ডাক্তার তাজরিন মজুমদারের সাথে আলাপ কালে তিনি  জানান আমরা নার্সদের ব্যপারে আমাদের উর্ধ্বতন কর্মকর্তা কে অবহিত করেছি, উর্ধতন কর্তৃপক্ষ ব্যবস্থা নিবেন। পানি সরবরাহ সম্পর্কে জানতে চাইলে তিনি জানান  আজ মঙ্গলবার আমার কাছে বিষয়টি অবহিত করলে আমি সকাল সাড়ে ১১টায় পানি সরবরাহের ব্যবস্থা করে দিয়েছি।
তিনি আরো জানান, এ সমস্যা সৃষ্টি হয়েছে পানি সরবরাহের দায়ীত্বে নিয়োজিত যারা ছিলেন তারা ঈদের ছুটিতে গিয়েছে, হয়তো তারা চলে আসবেন, তারা আসলেই পানি সরবরাহ নিয়ে আর কোন সমস্যা হবে না।
তিনি আরো জানান, আজ মঙ্গলবার অত্র হাসপাতালে ৪১ জন রোগী ভর্তি আছে  বেড সংকটের কারনে রোগীদের সঠিক সেবা দিতে হিমশিম পোহাতে হচ্ছে। কি কি ধরনের রোগী হাসপাতালে ভর্তি আছে, জানতে চাইলে তিনি জানান ডায়রিয়া, পেট ব্যথা, ও ৪ জন ডেঙ্গু রোগী সহ ৪১ জন রোগী ভর্তি আছে, তবে আমরা আমাদের সাধ্যানুযায়ী চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। আরএমও ডাক্তার তাজরিন মজুমদার আরো জানান  আমাদের এ হাসপাতালে এক্স-রে মেশিন ও প্যাথলজিক্যাল ল্যাবের কাজ কিছু দিনের ভিতরেই পুরোদমে  চালু করতে পারব, তখন সেবা নিতে আসা রোগিদের সেবা  দিতে আর কোন সমস্যা হবে না। 
Tag
আরও খবর