নাগেশ্বরীর রামখানায় ৫নং ওয়ার্ডে মেম্বার পদে আলোচনার শীর্ষে তরুণ সমাজসেবক ফারুক আহমেদ লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার লোহাগাড়ায় ৯ লিটার চোলাই মদসহ যুবক আটক সিরাজগঞ্জ স্টুডেন্টস অ্যাসোসিয়েশন কর্তৃক নবীনবরণ, মেধাবৃত্তি ও সম্মাননা প্রদান অনুষ্ঠান অনুষ্ঠিত প্রেমের বিয়ে অস্বীকার, নবজাতক ফেলে পালানোর চেষ্টা ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড়

বিশেষ কায়দায় জুতার ভেতর ইয়াবা নিয়ে নোয়াখালীতে ধরা উখিয়ার শাহজাহান

নোয়াখালীর জেলা শহর মাইজদীতে বাসে অভিযান চালিয়ে ইয়াবাসহ শাহজাহান (৩২) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। এ সময় তাঁর পায়ের জুতা থেকে ১ হাজার ৪০০টি ইয়াবা ও একটি মোবাইল ফোন জব্দ করা হয়।


গত সোমবার দুপুরে তাঁর বিরুদ্ধে সুধারাম মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করা হয়। পরে আদালত তাঁকে কারাগারে পাঠান।


আটক শাহজাহান কক্সবাজার জেলার উখিয়া থানার রাজাপালং এলাকার আলী হোসেনের ছেলে।



জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সূত্রে জানা গেছে, কক্সবাজার থেকে ইয়াবার একটি চালানো চট্টগ্রাম ও ফেনী হয়ে নোয়াখালীতে আসছে এ সংবাদে গতকাল রোববার মধ্য রাতে ফেনী-নোয়াখালী সীমান্ত এলাকার সেনবাগের সেবারহাট বাজারে চেকপোস্ট বসায় জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর। ফেনী থেকে ছেড়ে আসা বাঁধন প্লাসের একটি বাস চেক পোস্ট পার করলে এতে মাদক আছে এমন তথ্যে পিছু নেয় মাদকদ্রব্য অধিদপ্তর। পরে বাসটি মাইজদী আবদুল হক ফিলিং স্টেশনের সামনে এসে থামলে তল্লাশি চালানো হয়। এ সময় যাত্রী শাহজাহানের দেহে তল্লাশি চালিয়ে তাঁর জুতার ভেতর থেকে বিশেষ কায়দায় পরিবহন করা ১ হাজার ৪০০টি ইয়াবা জব্দ করা হয়।


জেলা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের সহকারী পরিচালক মো. আবদুল হামিদ বিষয়টি নিশ্চিত করে বলেন, ‘একই কায়দায় ইয়াবা আনার সময় কয়েক দিন আগে এক সিএনজি চালককে গ্রেপ্তার করা হয়েছিল। আজ আরও একজনকে আটক করে কারাগারে পাঠানো হয়েছে। মাদক কারবারিরা প্রতিদিন তাদের কৌশল পরিবর্তন করছে। আমরা তাঁদের উপর প্রতিনিয়ত নজরদারি রেখেছি।

Tag
আরও খবর