সাবেক মেয়র কাদের মির্জা, স্ত্রী-ছেলের বিরুদ্ধে দুদকের তিন মামলা দুর্গাপূজা উপলক্ষে ঝিনাইগাতী থানা পুলিশের আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্ঠিত শিশুদের নেতৃত্বে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান ও বৃক্ষ রোপন বগুড়ার আদমদীঘিতে ৫ মাদক কারবারির জেল-জরিমানা ব্যতিক্রমী উদ্যোগে শৃঙ্খলা ফিরেছে শ্রীপুর সরকারি ডিগ্রি কলেজে, বেড়েছে শিক্ষার্থীদের উপস্থিতি ‘ষড়যন্ত্রকারী’ আখ্যার প্রতিবাদে দোহাজারীতে এমপির বিরুদ্ধে বিক্ষোভ, ঐক্য নিয়ে প্রশ্ন বরিশাল নগরীর পরিচ্ছন্নতা কার্যক্রম জোরদারে ১০০টি সরঞ্জাম বিতরণ পাঁচবিবিতে অটোভ্যান চালকের রক্তাক্ত মরদেহ উদ্ধার শ্রেষ্ঠ স্বেচ্ছাসেবক হিসেবে বিশেষ সম্মাননা পেলেন ইউপি চেয়ারম্যান শফিউল আলম ইউক্রেনকে এখনও গোয়েন্দা তথ্য দিচ্ছে যুক্তরাষ্ট্র: ট্রাম্প নাগেশ্বরীতে সার ডিলার নিয়োগে অনিয়ম: বিতর্কিতদের বাদ দিতে ‘তৃণমূল বিএনপি’র ২৪ ঘণ্টার আল্টিমেটাম চুরির অভিযোগে যুবককে পিটিয়ে হত্যা, আটক ৪ চিলমারীতে "প্রতিবন্ধী ব্যক্তিদের নিয়ে বসতবাড়িতে, সবজি চাষ বিষয়ক দক্ষতা উন্নয়ন" প্রশিক্ষণ অনুষ্ঠিত কুলিয়ারচরে সততা স্টোর উদ্বোধন আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শ্রীবরদী উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সিবিও-নেতৃবৃন্দর সক্রিয় অংশগ্রহণ আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালিত: শেরপুর সদর উপজেলা কারিতাস সীডস কর্মসূচির সংলাপ ফোরামের সক্রিয় অংশগ্রহণ ঝিনাইগাতীর শালচূড়া পূজামণ্ডপ পরিদর্শনে ইউএনও মো. আল-আমীন ঝিনাইগাতীতে অপরিচ্ছন্নতার দায়ে ডায়াগনস্টিক সেন্টারকে ৫ হাজার টাকা জরিমানা আট বছর পর হত্যার রহস্য উদ্‌ঘাটন, আসামিদের গ্রেপ্তার, আলামত জব্দ: পুরস্কৃত হলেন সিআইডি পরিদর্শক মোস্তাফিজ তিস্তা প্রকল্পে সহায়তা করতে চায় নেদারল্যান্ডস

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হলেন ধামরাইয়ের জনাবা নুরুন নাহার

বাংলাদেশ ব্যাংকের নতুন ডেপুটি গভর্নর হিসেবে নিয়োগ পেয়েছেন ধামরাই উপজেলার বালিয়া গ্রামের কৃতি সন্তান জনাবা নুরুন নাহার। তিনি ১৯৬৫ সালে ঢাকা জেলার ধামরাই উপজেলার বালিয়া গ্রামের এক সম্ভ্রান্ত মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেন। ব্যক্তিগত জীবনে তার বিবাহ হয় কিশোরগঞ্জ জেলায়। তিনি দুই পুত্র ও এক কন্যা সন্তানের জননী।


গত ২ জুলাই ২০২৩ ইং তারিখে তিনি বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর হিসেবে যোগদান করেছেন। ডেপুটি গভর্নর পদে যোগদানের পূর্বে তিনি বাংলাদেশ ব্যাংকের জ্যেষ্ঠতম নির্বাহী পরিচালক হিসেবে কর্মরত ছিলেন।


গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের অর্থমন্ত্রণালয়ের আর্থিক প্রতিষ্ঠান বিভাগের প্রজ্ঞাপন অনুযায়ী বাংলাদেশ ব্যাংকের নির্বাহী পরিচালক জনাবা নুরুন নাহার বর্তমান পদ থেকে স্বেচ্ছায় অবসর গ্রহণ ও অবসর উত্তর ছুটি(পিআরএল) স্থগিতের শর্তে যোগদানের তারিখ হতে তিন বছরের জন্য বাংলাদেশ ব্যাংকের ডেপুটি গভর্নর পদে চুক্তিভিত্তিক এ নিয়োগ প্রদান করা হয়।


উল্লেখ্য তিনি বাংলাদেশ ব্যাংকের দ্বিতীয় মহিলা ডেপুটি গভর্নর।


জনাবা নুরুন নাহার ঢাকা বিশ্ববিদ্যালয় হতে ১৯৮৪ সালে স্নাতক এবং পরবর্তীতে এমবিএ ডিগ্রি লাভ করেন। পেশা জীবনে তিনি দি ইস্টিটিউট অব ব্যাংকার্স বাংলাদেশ হতে ডিএআইবিবি ডিগ্রি অর্জন করেন।

আরও খবর






deshchitro-69aeeff67528b-090326100614.webp
শিবচরে আমের সোনালি মুকুলে নতুন সম্ভাবনা

২১৮ দিন ২০ ঘন্টা ৪৬ মিনিট আগে