দুর্গোৎসবের মহাসপ্তমী আজ মাত্র পাঁচ দিনের মাথায় বরখাস্ত ট্রাম্পের প্রেস সেক্রেটারি জাকারিয়া ঝিনাইগাতীতে ডেঙ্গু প্রতিরোধে পরিচ্ছন্নতা অভিযান চন্দনাইশে চোলাই মদসহ মৌসুমী হিজড়া গ্রেপ্তারে স্বস্তিতে এলাকাবাসী শারদীয় দুর্গোৎসবে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা জানিয়েছেন অ্যাডভোকেট পলাশ কান্তি দাশ দিনাজপুরে প্রধান মন্ত্রীর পক্ষ থেকে সনাতন ধর্মাবলম্বীদের শুভেচ্ছা উপহার প্রদান চট্টগ্রাম উত্তরে প্রদীপ সামগ্রীর সেরা বিক্রেতা বারইয়ারহাটের মেসার্স ছালেহ ইলেকট্রিক ধর্মীয় স্বাধীনতা নিশ্চিতে সরকার অঙ্গীকারবদ্ধ: রাষ্ট্রপতি রাজনীতি-আমলাতান্ত্রিক দুষ্টচক্রের হাতে রাষ্ট্রসংস্কার জিম্মি: টিআইবি ধর্ম যার যার, রাষ্ট্র সবার: দুর্গাপূজার শুভেচ্ছাবার্তায় প্রধানমন্ত্রী আল-আমিন হোসেনের লেখা কবিতা "মেঘকন্যা" নাগেশ্বরীতে সনাতন ধর্মাবলম্বীদের শারদীয় শুভেচ্ছা জানালেন বিএনপি নেতা সম্ভাব্য মেয়র প্রার্থী আজিজুল হক অভয়নগরে পুড়াখালী তা'লিমুল কুরআন মাদ্রাসায় কুরআনের পাখিদের সবক অনুষ্ঠিত সাংবাদিক আলিফ ফকির হত্যার প্রতিবাদে চন্দনাইশে মানববন্ধন ও বিক্ষোভ গলাচিপায় বর্ণাঢ্য আয়োজনে দৈনিক কালবেলার ৪র্থ প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন লাখাইয়ে ২০ লাখ টাকা অর্থদণ্ডে দণ্ডিত রোমান মিয়া গ্রেফতার। মোটরসাইকেলের সামনেও বসাতে হবে নম্বরপ্লেট, সময়সীমা ১৫ নভেম্বর সর্বদা পাশে থেকে সহোযোগিতার আশ্বাস এমপি সৈয়দ জাহাঙ্গীর আলমের শ্যামনগরে উপজেলা অভিযোজন পরিকল্পনা কর্মশালা অনুষ্ঠিত। লোহাগাড়ায় ব্যবসায়ী অপহরণ, স্বামীকে ফেরত চান স্ত্রী

কুড়িগ্রামে বিদ্যুৎস্পৃষ্টে ২ শিশু শিক্ষার্থীর মৃত্যু, আহত ১



কুড়িগ্রামের রৌমারী উপজেলায় বাড়িতে বিদ্যুৎচালিত মোটরের পানিতে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশু শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। এসময় আরও এক শিশু শিক্ষার্থী আহত হয়েছে। 


বুধবার (৫ জুলাই) দুপুরে উপজেলার চরশৌলমারী ইউনিয়নের সোনাপুর গ্রামে এ ঘটনা ঘটে। 


নিহতরা, সোনাপুর উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মমিনুল ইসলামের কন্যা মাহি আক্তার (৯) ও বদ্দু মিয়ার কন্যা বিন্দু আক্তার (৯) এবং আহত শিশু ফজলুল হকের মেয়ে মারিয়া আক্তার (৮)। তাদের বাড়ি সোনাপুর গ্রামে। তারা স্থানীয় সোনাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী।  


স্থানীয় ও নিহতের পরিবার সুত্র জানায়, দুপুরে বাড়ির পাশের একটি পুকুরে কয়েকজন শিশু গোসল শেষ করে বাড়ি এসে বিদ্যুৎচালিত পানির পাম্প (বিদ্যুৎচালিত মটর) দিয়ে দ্বিতীয় বার গোসল করতে গিয়ে মাহি প্রথমে বিদ্যুৎস্পৃষ্ট হয়। এসময় তাকে ছাড়াতে গিয়ে আরও দুই শিশু বিদ্যুৎতায়িত হয়। 


পরে শিশুদের চিৎকারে পরিবারের লোকজন ছুঁটে এসে আহত শিশুদের উদ্ধার করে রৌমারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেয়া হলে কর্তব্যরত চিকিসক ডা. সাবরিনা ছাত্তার দুই শিশুকে মৃত ঘোষণা করেন। অপরদিকে আহত শিশুকে হাসপাতালে না এনে স্থানীয় পল্লীচিকিৎসক দিয়ে চিকিৎসা দেয়া হয়। সে বর্তমানে সুস্থ রয়েছে। এদিকে এ ঘটনায় নিহতের পরিবার কান্নায় ভেঙে পড়েছেন এবং নিহতের গ্রামসহ আশেপাশের গ্রামে শোকের ছায়া নেমে এসেছে।


এ ব্যাপারে চরশৌলমারী ইউপি চেয়ারম্যান সাইদুর রহমান দুলাল ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, মোটরের পানিতে গোসল করতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্টে দু্ই শিশুর মৃত্যু হয়েছে এবং একজন আহত হয়েছেন বলে জানান তিনি।   


রৌমারী থানার অফিসার ইনচার্জ (ওসি) রূপ কুমার সরকার জানান, বিদ্যুৎস্পৃষ্টে দুই শিশুর মৃত্যু হয়েছে বলে শুনেছি এবং এ ব্যাপারে ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।



আরও খবর
6ad32daa58b9e-171026021122.webp
দুর্গোৎসবের মহাসপ্তমী আজ

৪ ঘন্টা ৪৭ মিনিট আগে