ভয়াবহ পরিস্থিতিতে আছে ২নং উত্তর চরবংশী ইউনিয়ন এসআরবির নতুন মহাপরিচালক হলেন ফারুক আহমেদ ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত উলিপুরে ব্যাটারি চালিত অটোরিক্সার ধাক্কায় মুদি ব্যবসায়ীর মৃত্যু শ্যামনগর উপজেলা নাগরিক কমিটির ত্রৈমাসিক সভা সুন্দরবনে কোস্টগার্ডের অভিযানে জিম্মিদশা থেকে ৬ জেলে উদ্ধার প্রধানমন্ত্রী তারেক রহমান ৫ নভেম্বর মোংলা-বাগেরহাটে আসছেন আশাশুনি নওয়াপাড়ায় নদী খননের মাটি অবাধে বিক্রি ★হুমকিতে বাঁধ ও সরকারি সড়ক শেরপুরে পাঁচ দিনব্যাপী বইমেলার উদ্বোধন, থাকছে ১০টি স্টল পীরগাছায় ইউএনওর সঙ্গে নৃ-গোষ্ঠী নেতৃবৃন্দের সৌজন্য সাক্ষাৎ শেরপুরে নারীদের অংশগ্রহণে মিনি ম্যারাথন আয়োজনের প্রস্তুতিমূলক সভা জাগরণের আহ্বান- সজিব হোসেন ২০৩০ সালের মধ্যে ১০ লাখ চোখের ছানি অপারেশন ও ১ কোটি চশমা দেবে সরকার: স্বাস্থ্য প্রতিমন্ত্রী সুবিপ্রবির দ্বিতীয় বিশ্ববিদ্যালয় দিবস ও তৃতীয় ব্যাচের ওরিয়েন্টেশন সম্পন্ন পটুয়াখালীর বড়বাইশদিয়া আব্দুল হাকিম মাধ্যমিক বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন মোঃ জুলহাস মিয়া বছরে ৩৬ লাখ টাকা বেতন-ভাতা, ১৪ শিক্ষকেও পাস করাতে পারেনি ৬ শিক্ষার্থীকে! মানুষের জন্য মানুষ ঝিনাইগাতীতে এসআইএল-এর আয়োজনে শাকসবজি চাষের বিষয়ে ওরিয়েন্টেশন ও বিভিন্ন প্রকার শাকসবজির বীজ বিতরণ বাগরা মদিনাতুল উলূম ইসলামিয়া মাদ্রাসার ১৮তম বার্ষিক ওয়াজ মাহফিল অনুষ্ঠিত অনুসন্ধানী সাংবাদিক এহসানের বিরুদ্ধে মিথ্যা মামলার প্রতিবাদে শ্রীমঙ্গল প্রেসক্লাবের জরুরি সভা, বিবৃতি ও কর্মসূচির ডাক

রাজধানীসহ ১০ জেলায় বজ্রপাতসহ ঝড়-বৃষ্টির আশঙ্কা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 05-06-2025 06:53:38 pm

রাজধানী ঢাকাসহ দেশের ১০ জেলার বেশ কিছু স্থানে আজ বৃহস্পতিবার (৫ জুন) বেলা সাড়ে তিনটা থেকে রাত আটটার মধ্যে বজ্রপাতসহ ঝড়-বৃষ্টি হতে পারে। আবহাওয়া অধিদপ্তর এক বিশেষ সতর্কবার্তায় এ তথ্য জানিয়েছে।


ওই বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আজ মুন্সিগঞ্জ, মানিকগঞ্জ, নারায়ণগঞ্জ, ঢাকা, নরসিংদী, ব্রাহ্মণবাড়িয়া, নেত্রকোনা, কুমিল্লা, সুনামগঞ্জ ও সিলেট জেলার কিছু স্থানে বেলা সাড়ে তিনটা থেকে রাত আটটার মধ্যে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে। এ সময় বজ্রপাতের আশঙ্কা রয়েছে।


এতে আরও বলা হয়েছে, ঝড় বা বৃষ্টির সময় বজ্রপাতের আশঙ্কা থাকায় এ সময় ঘরের বাইরে না যাওয়া ভাল।


আবহাওয়া অধিদপ্তরের হিসাব অনুযায়ী, মে মাসে স্বাভাবিকের চেয়ে ৬৩ শতাংশ বেশি বৃষ্টি হয়েছে। চলতি জুন মাসেও দেশে একটি নিম্নচাপের আশঙ্কা আছে। তবে এর প্রভাব দেশে কতটুকু পড়বে, তা নিয়ে আবহাওয়াবিদেরা এখনো নিশ্চিত নন।

আরও খবর