ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

উখিয়ায় ৪০ হাজার পিস ইয়াবাসহ মাদক কারবারি আটক

উখিয়ায় অভিযান চালিয়ে ৪০ হাজার পিস ইয়াবা উদ্ধারসহ এক মাদক কারবারীকে গ্রেপ্তার করেছে র‍্যাপিড একশ্যান ব্যাটালিয়ন র‍্যাব -১৫।


৫ জুলাই (বুধবার) রাত আনুমানিক ২টা ৪৫ মিনিটের দিকে উপজেলার হলদিয়াপালং ইউনিয়নের পাগলিরবিল এলাকা থেকে তাকে আটক করা হয়।


র‌্যাব-১৫, সিনিয়র সহকারী পরিচালক (ল’ এন্ড মিডিয়া) মোঃ আবু সালাম চৌধুরী এ তথ্য নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে র‍্যাবের চৌকস আভিযানিক দল মরিচ্যা বাজারের পার্শ্ববর্তী পাগলিরবিল এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করলে মাদক কারবারিরা র‍্যাবের উপস্থিতি টের পেয়ে পালিয়ে যাওয়ার প্রাক্কালে অংনইচৌ মার্মা নামের এক যুবককে ধরে ফেলে। পরবর্তীতে তার হাতে থাকা ব্যাগ ও দেহ তল্লাশি করে ৪০ হাজার ইয়াবা উদ্ধার করা হয় এবং তার কাছে থাকা একটি মোবাইল হ্যান্ডসেট জব্দ করা হয়।


আটক যুবক নাইক্ষংছড়ির সোনাছড়ির লামাপাড়া এলাকার উক্যচিং মার্মার পুত্র।


তিনি আরও বলেন, ধৃত মাদক কারবারীকে জিজ্ঞাসাবাদে সে জানায়, আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য দীর্ঘদিন যাবত বিভিন্ন পন্থায় মাদকদ্রব্য ইয়াবা ট্যাবলেট অবৈধভাবে পার্শ্ববর্তী সীমান্তবর্তী এলাকা হতে সংগ্রহ করে বান্দরবান ও কক্সবাজারের বিভিন্ন স্থানে বিক্রয় করে থাকে।


উদ্ধারকৃত ইয়াবাসহ ধৃত মাদক ব্যবসায়ীর বিরুদ্ধে প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা গ্রহণের নিমিত্তে উখিয়া থানায় লিখিত হস্তান্তর করা হয়েছে বলে জানিয়েছেন র‍্যাবের এই কর্মকর্তা।

Tag
আরও খবর