কচুয়ায় ২৫ পিস ইয়াবা ট্যাবলেট সহ ০৩ মাদক ব্যবসায়ী গ্রেফতার আশাশুনিতে নজরুল বর্ষ উপলক্ষে সাংস্কৃতিক প্রতিযোগিতা উদ্বোধন লাখাইয়ে তীব্র লোডশেডিংয়ে নষ্ট হচ্ছে ফ্রিজের মাছ-মাংস,অকেজো হচ্ছে ইলেকট্রিক পণ্য। ‎সুন্দরবনে ঢুকতে বনজীবিদের সংশয় ঝিনাইগাতীতে গুরু-শিষ্য প্রশিক্ষণার্থীদের মাঝে সনদ ও কর্মসংস্থানের উপকরণ বিতরণ ঝড়ে পড়া শিশু হবে শূণ্য কোটায়-- ্শিক্ষা প্রতিমন্ত্রী ববি হাজ্জাজ বাঘায় নজরুল বর্ষের উদ্বোধন, শিক্ষার্থীদের নজরুল বিষয়ক সাংস্কৃতিক প্রতিযোগিতা শুরু চন্দনাইশে ডাকাতি করে লুট প্রায় ৬০ লাখ টাকার মালামাল পটিয়ায় সাবেক প্রধান শিক্ষকের বিরুদ্ধে ৭টি ধারায় মামলা, তদন্ত চলছে তা’মীরুল মিল্লাত কামিল মাদরাসায় আলিম ১ম বর্ষে ভর্তি বিজ্ঞপ্তি প্রকাশ ঈশ্বরগঞ্জে প্রাথমিক শিক্ষার্থীদের মাঝে শ্রবণ উপকরণ বিতরণ তৃতীয় টার্মিনাল চালু করতে ৯০২ কোটি টাকা প্রয়োজন: সংসদে বিমানমন্ত্রী স্থানীয় ভোট: আজ চুড়ান্ত ভোটার তালিকা প্রকাশ করবে ইসি বগুড়ার আদমদীঘিতে বিধবা নারীকে পিটিয়ে হত্যার অভিযোগ হোসেনপুরে বরের গাড়ী থেকে নববধু ছিনতাই যশোরে ২৭ হাজার ইয়াবাসহ মাদক ব্যবসায়ী আটক নোয়াখালীর সেনবাগের গোরকাটা বহুমুখী সমবায় সমিতি মার্কেট ভবনের উদ্বোধন সেনবাগের ছিলোনিয়া ইউনিয়ন উচ্চ বিদ্যালয়ে শিক্ষার মানোন্নয়নে শিক্ষার্থী-অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত শিক্ষার পরিবেশ ও গুণগত মান উন্নয়নে বাতাকান্দিতে মতবিনিময় সন্ত্রাস বিরোধী মামলায় কচুয়ার সাবেক ভাইস চেয়ারম্যান অ্যাডভোকেট হেলাল উদ্দিন গ্রেফতার

মেঘনায় ডুবো চরে ধাক্কা লেগে লঞ্চে ফাটল, ১৫০ যাত্রী উদ্ধার


নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার মেঘনা নদীতে এমভি ফারহান-৩ নামে একটি লঞ্চ তলা ফেটে মাঝ নদীতে দুর্ঘটনায় পতিত হন। তাৎক্ষণিক  টহলে থাকা কোস্টগার্ডের একটি দল ১৫০ যাত্রীকে উদ্ধার করে। 


বুধবার (৫ জুলাই) দুপুরের দিকে হাতিয়া থেকে ঢাকা যাওয়ার পথে মেঘনা নদীর বদনার চর সংলগ্ন ডুবো চরের সঙ্গে ধাক্কা লাগলে এই দুর্ঘটনা ঘটনা ঘটে।


কোস্টগার্ড ও স্থানীয় সূত্র জানায়, দুপুর সোয়া ১২টার দিকে এমভি ফারহান-৩ নামের একটি যাত্রীবাহী লঞ্চ হাতিয়ার তমরুদ্দি ঘাট থেকে ঢাকার উদ্দেশে রওয়ানা দেয়। যাত্রা পথে লঞ্চটি মেঘনা নদীর মাঝেরচর এলাকায় পৌঁছলে নতুন ডুবো চরের সঙ্গে ধাক্কা খেয়ে তলায় ফাটল ধরে যায়।  কোস্টগার্ডের একটি টহল দল যাত্রীদের চিৎকার শুনে তাদের নিরাপদে উদ্ধার করে হাতিয়ার তমরুদ্দি এবং মনপুরায় নামিয়ে দেয়।


কোস্টগার্ড দক্ষিণ জোনের মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট শাফিউল কিঞ্জল ঘটনার সত্যতা নিশ্চিত করেন।  তিনি বলেন, এ ঘটনায় প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হচ্ছে।

আরও খবর