ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

রত্নাপালং ইউনিয়ন পরিষদে মিলছে আবেদনের মুহুর্তেই নবজাতকের জন্ম নিবন্ধন কার্ড

২৯ দিন বয়সের নবজাতক, জন্ম নিবন্ধন আবেদনের ৬ ঘন্টার মধ্যে পিতাকে তুলে দেওয়া হলো জন্ম নিবন্ধন কার্ড। এ কার্যক্রম চলমান রয়েছে রত্নাপালং ইউনিয়ন পরিষদে।


উখিয়া রত্নাপালং ইউনিয়নের ভালুকিয়া পূর্বকুলের কফিল উদ্দিন ও ইয়াসমিন আকতার দম্পতির ঘরে জন্ম নেয় এক শিশু। ২১ দিন পর তার নাম রাখা হয় জুবাইদা আকতার রিয়া। এর পরপরই বাবার মাথায় আসলো তার মেয়ের জন্মনিবন্ধন করার বিষয়।



বাবা কফিল উদ্দিন পেশাগত দিনমজুর। যার অভাব ও ব্যাস্ততার কারণে নাম রেখে ৬ দিনের মাথায় ইউনিয়ন পরিষদের দফদার ইমাম হোসেনের সহযোগিতায় প্রয়োজনীয় কাগজপত্র নিয়ে ০৫ জুলাই ২৩ইং বুধবার সকাল ১০ টার দিকে অনলাইনে আবেদন করেন। আবেদিত কাগজপাতি নিয়ে ১২ টার সময় রত্নাপালং ইউনিয়ন পরিষদের সচিব আবু সুফিয়ান বরাবর ফাইল জমা করেন। এ ফাইলের কার্যক্রম সম্পন্ন করে বিকাল ৩ টার মধ্যে হাতে তুলে দেন জন্ম নিবন্ধন কার্ড।




এ জন্ম নিবন্ধন কার্ড পেয়ে নবজাতকের পিতা কফিল উদ্দিন বলেন, বুধবার সকালে ভালুকিয়া সাইফুলের কম্পিউটার দোকান থেকে ২০ টাকা দিয়ে অনলাইনে আবেদন করি। পরবর্তী জন্ম নিবন্ধনের সরকারি ফি ২৫ টাকা অনলাইন চালানের মাধ্যমে জমা দিয়ে কর্তৃপক্ষের প্রয়োজনীয় স্বয়-স্বাক্ষর নিয়ে সচিব স্যারকে ফাইলটি দুপুরে জমা করি। ঘন্টাখানেকের মধ্যে চেয়ারম্যান মহোদয় ও সচিব স্যার আমার হাতে আমার মেয়ের জন্মনিবন্ধন কার্ডটি তুলে দেন। আমি এই পরিষদের দায়িত্বশীল ব্যাক্তিদের প্রতি চিরকৃতজ্ঞ। এমন সেবা আমি অতীতে কোন পরিষদে দেখিনি।


চেয়ারম্যানের এধরনের উদ্যোগ প্রশংসার দাবিদার বলে মন্তব্য করেন স্থানীয় সচেতন মহল। এই প্রক্রিয়া রত্নাপালং ইউনিয়ন সহ উখিয়ার প্রতিটি ইউনিয়নে চালু করার আহবান জানান সুশীল সমাজ।



রত্নাপালং ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান নুরুল হুদার ভাষ্যমতে, মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা স্মার্ট বাংলাদেশ গড়ে তুলতে শিশু জন্মের শুন্য থেকে জন্মনিবন্ধন দিতে উদ্যোগ গ্রহণ করেছেন । তারই ধারাবাহিকতায় পরিষদের সকল দায়িত্বশীল ব্যাক্তিদের এ কাজে কঠোর হওয়ার আহবান করেছি। কারণ জন্মনিবন্ধন কার্ড বেশ একটি গুরুত্বপূর্ণ বিষয়। যেখনো কাজেই এখন জন্ম নিবন্ধন প্রয়োজন হয়। সে লক্ষ্যে আমরা কাজ করছি। আশা করি অদূর ভবিষ্যতে জন্ম নিবন্ধন নিয়ে যে বিড়ম্বনা তা আর থাকবে না।

Tag
আরও খবর