সজিব হোসেনের কবিতা - অভ্যর্থনা গাজীপুরে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, পোশাক শ্রমিকদের অবরোধ ও বিক্ষোভ ডিসেম্বর সামনে রেখে বিশৃঙ্খলার চেষ্টা হচ্ছে: প্রধানমন্ত্রী ৭ নভেম্বরের সরকারি ছুটি পাবেন না যারা ইসলামপুরের নোয়ারপাড়া ইউনিয়নে বিএনপির ত্রি-বার্ষিকী সম্মেলন অনুষ্ঠিত মিরসরাইয়ের মাঠ কাঁপানো কণ্ঠ সাইদুল ইসলাম, ধারাভাষ্যে মুগ্ধ হাজারো দর্শক চিলমারীতে একমাত্র "জিপিএ-৫ প্রাপ্ত সুপ্তিকে" ব্রহ্মপুত্রের বিশেষ সংবর্ধনা দিনাজপুর সীমান্তে বিজিবি’র বিশেষ অভিযান: ৪৭ বোতল ভারতীয় মদ উদ্ধার অনলাইন জুয়ার নেশায় তরুণ প্রজন্ম; পিছিয়ে নেই বালিয়াডাঙ্গী তাড়াইল হাসপাতালের সংকট ও উত্তরণের উপায় এআই লিখছে কবিতা-গল্প, তাহলে লেখকদের ভবিষ্যৎ কী? প্রয়াণ দিবসে জীবনানন্দ স্মরণ ‘স্রোতের’ যে পায় সে পায় - আহসান হাবিব বাঘার "৯০" এর বন্ধুদের তেতুলিয়া বাংলাবান্ধা জিরোপয়েন্ট আনন্দ ভ্রমণ সম্পন্ন। চলমান শ্রমিক বিক্ষোভে ৫ শতাধিক পোশাক কারখানা বন্ধ রয়েছে: বিজিএমইএ নোয়াখালীতে ছাত্রদলের নবগঠিত কমিটির আনন্দ শোভাযাত্রা দোকান ঘর-সীমানাপ্রাচীর ভেঙে ব্যবসায়ীর জমি দখলের চেষ্টা, থানায় অভিযোগ ৪ নভেম্বর থেকে সারাদেশে গ্যাসের সরবরাহ কমবে: পেট্রোবাংলা দুবলার চরে পাঁচ মাসের শুঁটকি মৌসুম শুরু, ১০ হাজার জেলের কর্মযজ্ঞ পোশাক খাতের অস্থিরতা নিয়ে জরুরি বৈঠকে প্রধানমন্ত্রী তারেক রহমান

পাঁচবিবিতে কোরআন অবমাননার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ


মোঃ মনোয়ার হোসেন 

পাঁচবিবি (জয়পুরহাট)প্রতিনিধি

সন্ত্রাসী রাষ্ট্র সুইডেনের রাষ্টীয় পৃষ্ঠপোষকতায় পবিত্র ধর্মগ্রন্থ কোরআনুল কারীম অবমাননা ও পোড়ানোর প্রতিবাদে এবং সুইডেনের সকল পণ্য বর্জন ও কুটনৈতিক সম্পর্ক ছিন্ন করার দাবীতে জয়পুরহাটের পাঁচবিবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 

 উপজেলা আল খিদমাহ উলামা ত্বলাবা পরিষদের আয়োজনে বৃহস্পতিবার বাদ আসর পাঁচবিবি বায়তুন নুর জামে মসজিদ চত্ত্বর হতে একটি বিশাল র‍্যালী বের হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রশিক্ষন করেন।

পরে মুক্তিযোদ্ধা কমপ্রেক্স চত্ত্বরে  এক প্রতিবাদ সভা উপজেলা আল খিদমা উলামা ত্বলাবা পরিষদের সভাপতি হাফেজ মাওলানা বোরহান উদ্দিনের সভাপতিত্বে প্রধান অতিথি হিসাবে বক্তব্য রাখেন কুষ্টিয়া কওমী মাদ্রাসার পরিচালক মাওলানা আব্দুল হামিদ। অন্যান্যদের মধ্যে আরও বক্তব্য রাখেন বাইতুন নূর জামে মসজিদের খতিব ও সংগঠনের উপদেষ্টা মাওলানা জামিল হোসেন, পাঁচবিবি খাতুনের জান্নাত কওমী মাদ্রাসার পরিচালক মাওলানা ওয়াদুদ, নওদা হাফিজিয়া মাদ্রাসার পরিচালক মাওলানা সাইফুল ইসলামসহ আরো অনেকে। 

প্রতিবাদ সভায় বক্তারা বলেন, সন্ত্রাসী রাষ্ট্র সুইডেনের রাষ্টীয় পৃষ্ঠপোষকতায় পবিত্র ধর্মগ্রন্থ কোরআনুল কারীম অবমাননা ও পোড়ানোর প্রতিবাদে জাতীয় সংসদে প্রতিবাদ প্রস্তাব পাস করার জন্য মাননীয় প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান এবং সুইডেনের সকল পণ্য বর্জন করার জন্য ধর্মপ্রাণ মুসলমানদের প্রতি অনুরোধ জানান।

Tag
আরও খবর