ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

দৈনিক বাংলার দুই সাংবাদিককে আদালতে হাজির হওয়ার নির্দেশ

দৈনিক বাংলার দুই সাংবাদিককে আদালতে হাজির হওয়ার নির্দেশ দিয়েছেন আদালত। তারা হলেন দৈনিক বাংলার রিপোর্টার আরিফুজ্জামান তুহিন ও ভারপ্রাপ্ত সম্পাদক শরিফুজ্জামান পিন্টু।


৬ জুলাই সোমবার দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত(সদর) এর বিচারক আসাদ উদ্দিন মোঃ আসিফ এই নির্দেশ প্রদান করেন।


মামলার বিবরনে জানা যায়, চলতি বছরের গত ৬ জানুয়ারি দৈনিক বাংলা পত্রিকার প্রধান শিরোনামে ‘২৫৫ জনের তালিকায় বদির কেউ নেই’ শীর্ষক প্রকাশিত সংবাদে মনগড়া তথ্য দিয়ে ২০ জনকে টার্গেট করে এবং ২০ জনের নাম প্রকাশ করে সংবাদ প্রকাশিত হয়। উক্ত সংবাদে দৈনিক যুগান্তরের সাবেক স্টাফ রিপোর্টার ও বৈশাখী টেলিভিশন, দৈনিক সংবাদের সাবেক কক্সবাজার প্রতিনিধি এবং কক্সবাজারের বহুল প্রচারিত দৈনিক ইনানীর নির্বাহী সম্পাদক সিনিয়র সাংবাদিক শফিউল্লাহ শফির নামও প্রকাশ করেন।

পরে ১০ জানুয়ারি শফিউল্লাহ শফি বাদী হয়ে দৈনিক বাংলার ভারপ্রাপ্ত সম্পাদক শরিফুজ্জামান পিন্টু ও রিপোর্টার আরিফুজ্জামান তুহিনের বিরুদ্ধে আদালতে ১০০ কোটি টাকার মানহানি মামলা দায়ের করেন। আদালত মামলাটি আমলে নিয়ে কক্সবাজার জেলা ডিবি পুলিশের ওসিকে তদন্তপূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ প্রদান করেন। ডিবি পুলিশের ওসি আদালতের নির্দেশনা মতে ডিবি পুলিশের ইন্সপেক্টর সুজন কান্তি বড়ুয়াকে মামলাটি তদন্ত পূর্বক আদালতে প্রতিবেদন দাখিলের জন্য নির্দেশ দেন।


তদন্তকারি কর্মকর্তা দীর্ঘ ৬ মাস তদন্ত শেষে গত ১৫ জুন আসামীদের বিরুদ্ধে তদন্ত প্রতিবেদন আদালতে প্রেরণ করেন। ধার্য্য তারিখ মতে আদালত ৬ জুলাই সোমবার দুপুরে দুই আসামী যথাক্রমে আরিফুজ্জামান তুহিন ও শরিফুজ্জামান পিন্টুকে আগামী ২৭ আগষ্টের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেন।


মামলা তদন্তকারি কর্মকর্তা ডিবি পুলিশের ইন্সপেক্টর সুজন কান্তি বড়–য়া বলেন, আমার দীর্ঘ ৬ মাস তদন্তকালে আসামীদের পত্রিকায় ‘‘ইয়াবা পাচারকারীর নতুন তালিকায় বদির কেউ নেই’’ শিরোনামে প্রকাশিত সংবাদে ২৫৫ জনের সংখ্যা উল্লেখ করলেও নাম প্রকাশ করা হয়েছে ২০ জনের। এছাড়াও উল্লেখিত ও প্রকাশিত ইয়াবা কারবারীর তালিকাটি সরকারের নির্ভরযোগ্য কোন এজেন্সি কর্তৃক প্রণয়ন করা হয়েছে মর্মে কোন সুনির্দিষ্ট সূত্র পাওয়া যায়নি।


তাছাড়া বাদীর বিরুদ্ধে ইয়াবা ব্যবসায় জড়িত রহিয়াছে মর্মে কোন তথ্য কিংবা মামলা পাওয়া যায়নি। তদন্তকারি কর্মকর্তা আরো বলেন, আমার প্রকাশ্যে এবং গোপনীয় তদন্তকালে মামলার বাদী একজন সাংবাদকর্মীর পাশাপাশি একজন প্রতিষ্ঠিত ব্যবসায়ি। মূলত প্রকাশিত সংবাদটি আসামীরা উদ্দেশ্য প্রণোদিতভাবে বাদীর সামাজিক মান-মর্যাদা ক্ষুন্ন করার অভিপ্রায়ে মিথ্যা সংবাদ প্রচার করিয়াছে মর্মে প্রতীয়মান হইয়াছে।


কক্সবাজার সিনিয়র জুডিসিয়াল ম্যাজিষ্ট্রেট আদালত(সদর) এর পেশকার মোহাম্মদ শফি বলেন, গত ১০ জানুয়ারি সাংবাদিক শফিউল্লাহ শফির দায়ের করা শতকোটি টাকার মানহানি মামলাটির তদন্ত কর্মকর্তা কর্তৃক আদালত প্রতিবেদন পাওয়ার পর ৬ জুলাই সোমবার দুপুরে আসামী আরিফুজ্জামান তুহিন ও শরিফুজ্জামান পিন্টুকে আগামী ২৭ আগষ্টের মধ্যে আদালতে হাজির হওয়ার নির্দেশ প্রদান করেছেন আদালত।


বাদী পক্ষের সিনিয়র আইনজীবী অ্যাডভোকেট আয়াছুর রহমান, আশরাফুল আলম চৌধুরী ও জিয়াবুল করিম জানান, বিগত ৬ মাস তদন্ত শেষ করে মামলা তদন্তকারি কর্মকর্তা আদালতে প্রতিবেদন দাখিল করেছেন। প্রতিবেদনে স্পষ্ট উল্লেখ রয়েছেন যে ইয়বার তালিকা নিয়ে সংবাদ প্রকাশিত হয়েছে তা সরকারের নির্ভরযোগ্য কোন এজেন্সি কর্তৃক প্রণয়ন করা হয়নি। মূলত মামলার বাদী সাংবাদিক শফিউল্লাহ শফির সামাজিক মান-মর্যদা ক্ষুন্ন করার জন্য এই সংবাদ প্রকাশিত করা হয়েছে। যে কারনে দীর্ঘ শুনাণী শেষে আদালত আসামীদের হাজির হওয়ার নির্দেশ প্রদান করেছেন।

Tag
আরও খবর



6aa2a6cb95834-100926064707.webp
র‍্যাব বিলুপ্ত করে এসআরবি বিল পাশ

১ দিন ১৩ ঘন্টা ৬ মিনিট আগে