ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

দুবাইয়ে ভালো নেই বাংলাদেশি শ্রমিকেরা

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 12-09-2022 02:01:51 am

সংগৃহীত ছবি

◾ প্রবাস ডেস্ক 


স্থানীয় সময় দুপুর ১টা। দুবাইয়ের আইসিসি ক্রিকেট একাডেমি পার্কিং-এরিয়ায় কাজ করছিলেন দুই শ্রমিক। দুজনের কথোপকথনে ধারণা করি তারা বাংলাদেশী। কাছে গিয়ে পরিচয় দিয়ে কথা বলতে চাইলে তারা অনেকটা আবেগাপ্লুত হয়ে পড়েন। 


দুজনই জানান যে, এখানে ক্লিনার হিসেবে কাজ করছেন তিন বছরের বেশি সময়। তীব্র রোদে ঘণ্টার পর ঘণ্টা হাড় ভাঙা পরিশ্রমের পর মাসশেষে যে বেতন পান তা দিয়ে দেশে পরিবার চলে ঠিকই কিন্তু তারা কতোটা কষ্ট করেন সেকথা জানে না পরিবারের সদস্যরা। 


ইসমাইল (ছদ্ম নাম) নামে এক বাংলাদেশী শ্রমিক জানান, সেখানে দিনে ৮ থেকে ১০ ঘণ্টা কাজ করে মাসে দেড় থেকে দুই হাজার দেরহাম বেতন পান। এই বেতন বাংলাদেশী মুদ্রায় ৪৫ থেকে ৬০ হাজার টাকা। এই টাকার পুরোটা দেশে পাঠানোর চেষ্ঠা করেন। নিজে চলার জন্য ডিউটির অতিরিক্ত পার্কিং-এর গাড়ি পরিষ্কার করে কিছু আয় করেন। এভাবেই চলছে মাসের পর মাস।


হুমায়ুন নামে এক শ্রমিক জানান, পার্কিং-এ আসা গাড়িগুলো পরিষ্কার করে দেওয়ার জন্য তারা গাড়ির মালিকদের দৃষ্টি আকর্ষণের চেষ্টা করেন। কেউ সম্মত হলে ৫ থেকে ১০ দেরহাম বকশিস পান। এই বাড়তি টাকা দিয়ে দুবাইয়ে কষ্ট করে জীবন যাপন করছেন তার মতো আরো অনেকেই। 


দুবাইয়ের আজমানে কনস্ট্রাকশন সাইটে কর্মরত অপর এক বাংলাদেশী শ্রমিক পারভেজ জানান, দুবাইয়ে বর্তমান তাপমাত্রা ৪০ ডিগ্রী। এই তাপমাত্রা মানে শীতকালই বলা চলে। পারভেজ বলেন ‘আমরা ৫০ ডিগ্রী সেলসিয়াসের মধ্যেই ৮ ঘণ্টা রোদে কাজ করি। আমরা এই দেশে কত কষ্ট করে টাকা আয় করি তা বলে বুঝাতে পারবো না। মাসে যে ৫০ থেকে ৬০ হাজার টাকা আয় করি দেশে এমন পরিশ্রম করলে হয়তো আরও ভালো টাকা আয় করতে পারতাম। দুবাইয়ের এই নিষ্ঠুর শহরে এসে আমরা এখন সত্যিই অসহায়।


দুবাইয়ে ভালো বেতনে দোকানে চাকরি দিয়ে ওয়ার্কিং ভিসা দেওয়া হবে- এমন প্রতিশ্রুতিতে ভ্রমণ ভিসা নিয়ে দুইমাস আগে দুবাই এসেছেন আবু তৈয়ব। রাইজিংবিডিকে তৈয়ব বলেন, ‘আমার ভিজিট ভিসা নিয়ে দুবাইয়ে আসতে এক লাখ টাকা খরচ হয়ে গেছে। এখন কাজের ভিসার জন্য আরও ২ লাখ দিতে হবে। এর মধ্যে যে কাজের কথা বলে আনা হয়েছিল তার পরিবর্তে কনস্ট্রাকশন শ্রমিক হিসেবে কাজ দেওয়া হচ্ছে।’


উচ্চ মাধ্যমিক পর্যন্ত পড়াশোনা করা তৈয়ব বলেন, ‘আমার পক্ষে এতো পরিশ্রমের কাজ করা কোনোভাবেই সম্ভব নয়। আমি এখন কী করবো বুঝতে পারছি না। বাড়ি ফিরে যাওয়ার সামর্থও নাই। দুবাইয়ে আমরা কঠিন অবস্থার মধ্যে বেঁচে আছি। 



আরও খবর

deshchitro-647ad6e1d149e-030623120001.webp
লিবিয়া বাংলাদেশির মৃত্যু।

১১৯৬ দিন ২০ ঘন্টা ৬ মিনিট আগে




deshchitro-6465f633446c3-180523035603.webp
সৌদিতে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

১২১২ দিন ৮ ঘন্টা ১০ মিনিট আগে