ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

টেকনাফ বার্মিজ মার্কেটে অগ্নিকান্ডে শতাধিক দোকান-পাট পুড়ে ছাঁই ; জেলা প্রশাসকের ঘটনাস্থল পরিদর্শন

টেকনাফে ভোররাতে অগ্নিকান্ডে বার্মিজ মার্কেটের শতাধিক দোকান-পাট পুড়ে ছাঁই হয়ে গেছে। অগ্নিকান্ডের প্রকৃত উৎস জানা না গেলেও এতে নগদ টাকা ও পণ্যসহ ১০ কোটি টাকার উর্ধ্বে ক্ষতি সাধিত হয়েছে। খবর পেয়ে বিকালে জেলা প্রশাসক ঘটনাস্থল পরিদর্শন করেছেন।


জানা যায়, ৬জুলাই ভোররাত সাড়ে ৩টারদিকে টেকনাফ পৌরসভার উপরের বাজারে বার্মিজ মার্কেটে অগ্নিকান্ডের সূত্রপাত হয়ে চারদিকে ছড়িয়ে পড়ে। বেশীর ভাগ দোকান মালিক ও কর্মচারী ঘুমের মধ্যে থাকায় দোকানে থাকা মালামাল ও নগদ টাকা বের করতে পারেনি। এসময় কিছু পণ্য লুটপাট হয় বলে অভিযোগ উঠে। অগ্নিকান্ডের খবর পেয়ে ফায়ার সার্ভিস ও স্থানীয় জনসাধারণ উপস্থিত হয়ে আগুন নিয়ন্ত্রণের চেষ্টা চালায়। ততক্ষণে প্রায় ১১০টি মতো দোকান পুড়ে ছাঁই হয়ে যায়। এতে নগদ টাকা ও পণ্যসহ ১০ কোটি টাকার উর্ধ্বে ক্ষতি সাধিত হয়েছে বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে। কারো মতে আল আজিজ ষ্টোর থেকে আবার কারো মতে বৈদ্যুতিক সার্ভিস তার থেকে অগ্নিকান্ডের সুত্রপাত বলে ধারণা করা হলেও কেউ প্রকৃত উৎস চিহ্নিত করতে পারেনি। সকালের দিকে আগুন নিয়ন্ত্রণে আসে।



দোকান মালিক নুর হাফেজ সংবাদ কর্মীদের জানান, তার দোকানের সব মালামাল পুড়ে ছাঁই হয়ে গেছে। ‘আগুনে তার প্রায় ৩০ লাখ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে। এটা আসলে কি দুর্ঘটনা নাকি পরিকল্পিত সেটি খতিয়ে দেখা দরকার।


টেকানাফ উপজেলা নিবার্হী কর্মকর্তা (ইউএনও) মোঃ কামরুজ্জামান সাংবাদিকদের জানান, বার্মিজ মার্কেটে অগ্নিকান্ডের ঘটনায় একশোর অধিক দোকান পুড়ে গেছে।


টেকনাফ বার্মিজ মার্কেটে সাধারণ সম্পাদক মোঃ ইলিয়াস সাংবাদিকদের বলেন,এই মার্কেটে একশ দোকান পুড়ে ছাঁই হয়ে গেছে। আগুনে ক্ষয়ক্ষতির পরিমাণ ১০-১২ কোটি টাকা ছাড়িয়ে যাবে বলেও ধারণা করেন তিনি।


এদিকে বিকাল সাড়ে ৫টারদিকে কক্সবাজার জেলা প্রশাসক মোঃ শাহীন ইমরান, টেকনাফ উপজেলা নির্বাহী অফিসার মোঃ কামরুজ্জামান, টেকনাফ উপজেলা পরিষদ চেয়ারম্যান নুরুল আলমসহ বিভিন্ন স্তরের প্রতিনিধিদের সমন্বয় বিভিন্ন টিম অগ্নিকান্ডে ক্ষতিগ্রস্থ মার্কেট পরিদর্শন করে ক্ষতিগ্রস্থ ব্যবসায়ীদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন।

Tag
আরও খবর