ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

কক্সবাজারে এশিয়ান হাতির মৃত্যু

কক্সবাজারের রামু উপজেলার দারিয়ারদিঘীর কচুবনিয়া এলাকা থেকে এশিয়ান জাতের একটি মৃত হাতি উদ্ধার করেছে বন বিভাগ। হাতিটির শরীরে কোনো অংশে আঘাতের চিহ্ন বা ক্ষত পাওয়া যায়নি।


বন বিভাগ বলছেন, বদহজম বা অতিরিক্ত খাদ্য গ্রহণের ফলে হাতির মৃত্যু হতে পারে। ওই হাতির বয়স আনুমানিক ৬৫-৭০ বছর হতে পারে।


বৃহস্পতিবার (৬ জুলাই) দুপুর ১২টার দিকে স্থানীয়দের মাধ্যমে খবর পেয়ে বন বিভাগের লোকজন সেখানে গিয়ে হাতিটি উদ্ধার করেন।


কক্সবাজার দক্ষিণ বন বিভাগের বিভাগীয় প্রধান (ডিএফও) মো. সরওয়ার আলম বলেন, দুপুর ১২টার দিকে আমাদের কাছে খবর আসে একটি হাতি মৃত অবস্থায় ওই স্থানে পড়ে আছে। আমরা তাৎক্ষণিকভাবে সেখানে গিয়ে হাতির অবস্থা পর্যবেক্ষণ করি। ধারণা করা হচ্ছে, অতিরিক্ত খাদ্য গ্রহণ বা পেটে অসুখ হয়ে এ হাতির মৃত্যু হতে পারে। তার শরীরের কোনো অংশে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ডাক্তার পরীক্ষা করে এমন তথ্যই পেয়েছে।




ডিএফও সরওয়ার আলম বলেন, এশিয়ান পুরুষ এই হাতির বয়স আনুমানিক ৬৫-৭০ বছর হতে পারে। একটি হাতি সাধারণত ৭০-৮০ বছর পর্যন্ত বাঁচতে পারে। সেই ক্ষেত্রে বয়সের ভারে হাতিটি মৃত্যু হয়েছে বলে ধারণা করা যাচ্ছে। আমরা এই মৃত্যুর বিষয়টি আরও খতিয়ে দেখতে হাতির নমুনা সংগ্রহ করে ল্যাবে পাঠানো হয়েছে। পরীক্ষা-নিরীক্ষার পর আরও বিস্তারিত জানা সম্ভব হবে৷


বাসিন্দা আবুল কাশেম জানান, সকালে হঠাৎ দেখা যায় হাতিটি জঙ্গল থেকে এসে মাটিতে শুয়ে পড়ে। তখনই হাতিটি মারা যায়নি। স্থানীয়রা তাকে পানিও খাওয়াচ্ছিল। এরপর বন বিভাগকে খবর দেওয়া হলে তারা এসে বিষয়টি দেখেন। ততক্ষণে হাতিটি মারা যায়।



দক্ষিণ বন বিভাগের রাজারকূল রেঞ্জ কর্মকর্তা নাজমুল হোসেন বলেন, হাতিটি অসুস্থ হয়ে অথবা বয়সের ভারে মারা যেতে পারে। কারণ এর শরীরের আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। বিশেষজ্ঞ ডাক্তার নিয়ে আমরা ঘটনাস্থলে রয়েছি। হাতিটির পেট ফুলে গিয়ে খুবই দুর্গন্ধ ছড়াচ্ছে। নমুনা সংগ্রহের পর মাটি চাপা দেওয়া হবে৷

Tag
আরও খবর