অসহায় বৃদ্ধ দম্পতির পাশে শেরপুরের জেলা প্রশাসক ফরিদা ইয়াসমিন দুই হাজার টাকা ঘুষ নিয়ে ফেঁসে যাচ্ছেন গোয়ালন্দের নির্বাচন কর্মকর্তা,ভিডিও ভাইরাল, শোকজ ‎ দিনাজপুরে অবৈধ মজুদের দায়ে ১,৩৯১ বস্তা সার জব্দ,‌ ৪ ডিলারকে জরিমানা ঝিনাইগাতী উপজেলার বিভিন্ন প্রাতিষ্ঠানিক পুকুর ও জলাশয়ে পোনামাছ অবমুক্তকরণ সাতক্ষীরায় দুই কোমলমতি শিক্ষার্থীর মৃত্যু জাতিসংঘের অধিবেশনে যোগ দিতে ২১ সেপ্টেম্বর নিউইয়র্ক যাচ্ছেন প্রধানমন্ত্রী একনেকে উঠছে ১৫ উন্নয়ন প্রকল্প সম্মেলন স্কুলের পাশে অচেতন অবস্থায় উদ্ধার অজ্ঞাত যুবক যশোর হাসপাতালে ভর্তি পীরগাছায় বাংলাদেশ কিন্ডারগার্টেন সোসাইটির ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন ঢাকা উত্তর সিটিতে আসিফ মাহমুদ, দক্ষিণে নাসীরুদ্দীন পাটওয়ারীকে এনসিপির মেয়র প্রার্থী ঘোষণা ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখতে শান্তিগঞ্জ প্রেসক্লাবের বার্ষিক নৈশভোজ অনুষ্ঠিত মোবাইল অ্যাপ ভিত্তিক ভয়ংকর জুয়া খেলায় আসক্ত বিভিন্ন শ্রেণি পেশার মানুষ পৈতৃক ভিটা নিয়ে সালিশ, অর্থ লেনদেনের অভিযোগ ঘরছাড়া শিশুর পা কেটে নামানো হয় ভিক্ষাবৃত্তিতে, ৭ মাস পর বাবার বুকে ফিরল রায়হান গোল্ড মেডেল পেলেন শাহেদুল আলম ও ফাহমিদা ফয়সাল আয়েশা, সংবর্ধনা ৭৩ কৃতী শিক্ষার্থীকে শ্রীমঙ্গলে বায়তুল আমান মাদ্রাসায় ফলাফল প্রকাশ ও অভিভাবক সমাবেশ, মেধাবী শিক্ষার্থীদের জন্য বিশেষ বৃত্তির ঘোষণা ১৯ সেপ্টেম্বর 'ঢাকা টু রংপুর' লংমার্চ' সফল করতে পীরগাছা উপজেলা জামায়াতের প্রস্তুতিমূলক সভা গারাংগিয়া সড়ক রক্ষায় সাহসী সাংবাদিক সাইফুল ইসলাম, ভারী যান ও দখলদারির বিরুদ্ধে প্রশাসনে আবেদন ‎​বহুলীতে আলোচনার তুঙ্গে জেলা বিএনপির উপদেষ্টা এস এম রঞ্জু: পাল্টে যাচ্ছে মাঠের হিসাব বানিয়াচংয়ে নারীদের গোসলের ছবি তোলা নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক

দেশের উন্নয়নের অগ্রযাত্রা অব্যাহত রাখতে গণতন্ত্র বজায় রাখতে হবে: প্রধানমন্ত্রী

দেশচিত্র নিউজ ডেস্ক

প্রকাশের সময়: 07-07-2023 01:27:24 am

প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, তার আওয়ামী লীগ সরকার দেশের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে গণতান্ত্রিক প্রক্রিয়ার ধারাবাহিকতা চায়।


তিনি বলেন, আমরা চাই গণতান্ত্রিক প্রক্রিয়া অব্যাহত থাকুক। গণতান্ত্রিক প্রক্রিয়া চলমান থাকায় আমরা দেশের উন্নয়ন করতে পেরেছি এবং উন্নয়নশীল দেশের মর্যাদা অর্জন করেছি।’


বৃহস্পতিবার সংসদ ভবনে জাতীয় সংসদ সচিবালয়ের কর্মকর্তাদের জন্য নতুন অফিস উদ্বোধনকালে প্রধানমন্ত্রী এসব কথা বলেন।


তিনি বলেন, দেশের গণতান্ত্রিক ধারা দীর্ঘ সংগ্রামের ফল এবং সকলকে মনে রাখতে হবে এটা রাতারাতি ঘটেনি। দেশের উন্নয়নের পথে বারবার বাধার মুখে পড়েছে।


তিনি আরও বলেন, ‘২০০৯ সালে সরকার গঠনের পর এখন পর্যন্ত আমরা সরকারে রয়েছি। আমরা আমাদের গণতান্ত্রিক প্রক্রিয়াকে শক্তিশালী করতে পেরেছি। এর ফলে পুরো দেশ বদলে গেছে।’


প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ২০০৯ সাল থেকে একটি স্থিতিশীল গণতন্ত্র বিরাজ করায় বাংলাদেশ ব্যাপক উন্নয়ন করেছে।


অনুষ্ঠানে স্পিকার শিরীন শারমিন চৌধুরীও বক্তব্য রাখেন।


তিনি প্রধানমন্ত্রীকে বলেন, জাতীয় সংসদ সচিবালয়ের অফিসের কার্যক্রম সম্পূর্ণভাবে নতুন অফিস কম্পাউন্ডে স্থানান্তর করা হবে।


এছাড়া আগামী অক্টোবরের মধ্যে সেখানে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জীবন, কর্ম ও সংগ্রাম এবং মুক্তিযুদ্ধের একটি আর্কাইভ নির্মাণ করা হবে বলেও জানান স্পিকার।


এর আগে বিকালে ফিতা কেটে জাতীয় সংসদ সচিবালয়ের নবনির্মিত কার্যালয়ের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।


অনুষ্ঠানে স্পিকার, সংসদ উপনেতা মতিয়া চৌধুরী, মন্ত্রিপরিষদের সদস্য, ডেপুটি স্পিকার, চিফ হুইপ ও হুইপ, সংসদ সদস্য ও সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত ছিলেন।


পরে প্রধানমন্ত্রী নবনির্মিত কার্যালয়ের বিভিন্ন বিভাগ ঘুরে দেখেন। নতুন কার্যালয় প্রাঙ্গণে পৌঁছালে স্পিকার প্রধানমন্ত্রীকে স্বাগত জানান।


সূত্র: ইউএনবি

আরও খবর





6a7fd4aa1a9be-150826085330.webp
বেগম খালেদা জিয়ার ৮২তম জন্মদিন আজ

৩০ দিন ৯ ঘন্টা ২৭ মিনিট আগে