ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

ব্যবসায়ীদের ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে লড়তে হবে: নবনির্বাচিত মেয়র মাহবু

শহরের কৃষি অফিস রোডে ব্যবসায়ীদের উপর হামলার প্রতিবাদে বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার রাতে কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের উদ্যোগে এই বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।


এতে সভাপতিত্ব করেন ফেডারেশন সভাপতি কক্সবাজার পৌরসভার নবনির্বাচিত মেয়র মাহবুবুর রহমান চৌধুরী। বক্তব্যে তিনি বলেন, “ব্যবসায়ী ও কর্মচারীদের উপর হামলা কোনভাবেই মেনে নেয়া যায় না। আমাদের ঐক্যবদ্ধ হয়ে সন্ত্রাসী ও চাঁদাবাজদের বিরুদ্ধে লড়তে হবে। মার্কেটে কেউ অপকর্ম করতে চাইলে সহজেই ছাড় দেয়া হবে না। তাই সবার নিরাপত্তার স্বার্থে মার্কেটগুলোকে সিসিটিভি ক্যামেরার আওতায় আনতে হবে। তবেই অপরাধীদের দৌরাত্ম্য কমবে। পাশাপাশি মার্কেট পরিচালনা কমিটিকে সক্রিয় হতে হবে।”



কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুল হাশেম সওদাগরের সঞ্চালনায় অনুষ্ঠিত সভায় বক্তব্য রাখেন বার্মিজ মার্কেট ব্যবসায়ী সমিতির সভাপতি মুছা কলিম উল্লাহ, মসজিদ রোড ব্যবসায়ী সমিতির সাধারণ সম্পাদক সাহাব উদ্দিন, কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি আলহাজ্ব আমিনুল ইসলাম ও সহ-সভাপতি নুর কবির চৌধুরী। স্বাগত বক্তব্য রাখেন ফেডারেশনের সহ-সম্পাদক খালেদ ওমর রানা।


বক্তারা সংগঠিত ঘটনায় দ্রুত মামলা নেয়ায় পুলিশ প্রশাসনের প্রতি ধন্যবাদ জ্ঞাপন ও নুর পাড়ার চিহ্নিত সন্ত্রাসীদের গ্রেফতারপূর্বক দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেন। পাশাপাশি প্রতিটি মার্কেটে সিসিটিভি ক্যামেরা স্থাপন, মার্কেট কমিটির দায়িত্ব সম্পর্কে সচেতনতা বৃদ্ধি, চাঁদাবাজ ও সন্ত্রাসীদের বিরুদ্ধে ঐক্যবদ্ধভাবে প্রতিরোধ গড়ে তোলার আহ্বান জানানো হয়।


এসময় উপস্থিত ছিলেন কৃষি অফিস রোড ব্যবসায়ী সমিতির আহ্বায়ক মোহাম্মদ ইয়াছিন, কক্সবাজার দোকান মালিক সমিতি ফেডারেশনের অর্থ সম্পাদক শহীদুল ইসলাম, প্রচার সম্পাদক শফিউল আলম, সাহিত্য ও পাঠাগার সম্পাদক হেলাল উদ্দিন, আইন বিষয়ক সম্পাদক মোস্তফা কামাল মিন্টু, সদস্য কামরুল, নাছির উদ্দিন, আবু কালাম, আদিব চৌধুরীসহ জয়নাল, তৈয়ব, সোহেল, সোহাগ ফেডারেশনের আওতাভুক্ত বিভিন্ন সমিতির সভাপতি এবং সাধারণ সম্পাদকবৃন্দ।

Tag
আরও খবর