আমিরাবাদে শান্তি-শৃঙ্খলা বজায় রাখতে প্রশাসন ও গণমাধ্যমের মতবিনিময় মিরসরাইয়ে তিন শিক্ষক ‘গুণী শিক্ষক’ মনোনীত চিলমারীতে "ব্রহ্মপুত্র নদে ডানতীর রক্ষা প্রকল্পের ধস, আতঙ্ক গ্রামবাসী গভীর রাতেও পরিচ্ছন্ন শ্রীমঙ্গল গড়ার লক্ষ্যে মনিটরিং কার্যক্রম পরিচালনা বিশ্বমঞ্চে শ্রীমঙ্গলের তরুণ উদ্ভাবক তৌকির চৌধুরী কালোবাজারে সার বিক্রি: শেরপুরের ১৫ ডিলার কারাগারে মেট্রোরেল স্টেশন সংলগ্ন আবাসন প্রকল্প দখলের চেষ্টা: তুরাগ থানা যুবদল সভাপতি মামুনের বিরুদ্ধে সশস্ত্র মহড়া ও আতঙ্কের অভিযোগ গাজী নজরুলের এমপি পদ থাকবে কিনা, জানালেন স্পিকার জাতিসংঘে ইসরায়েলি ধ্বংসযজ্ঞের কড়া সমালোচনা প্রাথমিকে ১৪ হাজার শিক্ষক নিয়োগের সময়সূচি চূড়ান্ত শ্যামনগরে আদিবাসী মুন্ডাদের ঐতিহ্যবাহী কারাম উৎসব পালিত ঘরে ঘুমিয়ে থাকা মাদ্রাসা ছাত্রের মরদেহ মিলল ধান খেতের পাশে আশাশুনিতে পল্লী বিদ্যুতের খুঁটি ভেঙে পড়ে ইজিবাইক ও হোটেলের চাল বিধ্বস্থ ★অল্পের জন্য প্রাণে রক্ষা পথচারী ও হোটেলের লোকজন ফজরের নামাজ পড়তে গিয়ে নিখোঁজ হাফেজ রোকনুজ্জামান রিপন ৪বছরের শিশু রুহি হত্যার প্রধান আসামিসহ গ্ৰেফতার ৩ কৃষকের উপস্থিতি দেখে সটকে পড়লেন সার ডিলার ও কৃষি কর্মকর্তা বাঁশ ফেলে ও আগুন জ্বালিয়ে সড়ক অবরোধ কৃষকের চাঁদপুর–রায়পুর সড়কে আনন্দ বাস ও সিএনজির মুখোমুখি সংঘর্ষ, আহত ৩ বাঁশখালীর বাহারছড়া সাগরপাড়ে প্রকৃতির মায়াবী সৌন্দর্য নির্মল বাতাস ও মনোরম পরিবেশে মুগ্ধ দর্শনার্থীরা শৈলকুপার ভাটই বাজারের আসাননগর তামাক ডিপোর বিপরীতে একটি ভাড়া বাসায় অভিযান চালায় পুলিশ দিনাজপুর সরকারী বালিকা উচ্চ বিদ্যালয়ের সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত

দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ ।। গোদাগাড়ীতে দেড়ঘন্টার অভিযানে জীবিত উদ্ধার করলো ট্রাক চালককে

রাজশাহীর গোদাগাড়ীতে দুইটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষের ঘটনায় ট্রাক চাপায় আটকে থাকা ট্রাক চালক রবিউল ইসলামকে দেড়ঘন্টার শ্বাসরুদ্ধকার উদ্ধার অভিযান চালিয়ে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা। এ দুর্ঘটনায় আরো ৬ জন গুরুত্বর আহত হয়েছে। আজ সোমবার সকাল ৯ টার সময় রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে গোদাগাড়ী উপজেলার রেলগেট কসাইপাড়া এলাকায় বাঁকে এই দুর্ঘটনা ঘটে। সড়ক দুর্ঘটনার পরই রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে সকল প্রকার যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। ফলে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়।

দুটি ট্রাকের মধ্যে আটকে থাকা ট্রাক চালককে ফায়ার সার্ভিসের সদস্যদের উদ্ধারের কৌশল দেখতে হাজার হাজার লোকজন ভীড় জমায় ঘটনা স্থলে। 

ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সদস্যরা চালক রবিউল ইসলামকে জীবিত উদ্ধার করলেও গুরুত্বর আহত হয়েছে সে। তার দুই পা ভেঙ্গে গেছে, সেই সাথে হাতে ও মুখে আঘাতপ্রাপ্ত হয়েছে। ট্রাক চালক রবিউল ইসলাম চাঁপাইনবাবগঞ্জ জেলার শিবগঞ্জ উপজেলার রানীহাটি এলাকার বাসিন্দা।

প্রত্যাক্ষদর্শিরা জানাই, সকাল সাড়ে ৯ টার সময়, রাজশাহীর হইতে চাঁপাইনবাবগঞ্জ গামী মালবাহী ট্রাক ও গোদাগাড়ী থেকে রাজশাহী গামী ইট ভর্তি একটি ট্রাক রেলগেট এলাকায় বাঁকে বৃষ্টির কারণে মহাসড়ক পিচ্ছিল হওয়ায় নিয়ন্ত্রণ হারিয়ে মুখোমুখি সংঘর্ষ ঘটে। এতে করে দুই ট্রাকের চালক ও হেলপার চাপা পড়ে। তাৎক্ষণিক ভাবে স্থানীয়রা ফায়ার সার্ভিসকে খবর দিলে তারা ঘটনাস্থলে পৌছে স্থানীয়দের সহযোগিতায় দ্রুত উদ্ধার কাজ করে ৫ জনকে গোদাগাড়ী ৩১ শষ্যা হাসপাতালে নিয়ে যায়।

উদ্ধার হওয়ারা হলেন, চাঁপাইনবাবগঞ্জ বারোঘরিয়ার এনমুুলের ছেলে আশরাফুল (৩০) রায়পুর গ্রামের দুখু মন্ডলের ছেলে আবু বক্কর (২৫), শিবগঞ্জ উপজেলার মাজহারুল, কামরুল ইসলামের ছেলে কাউসার (২০), রবিউল ইসলামের ছেলে ভুটু (৩৫) । এরা সকলেই দুটি ট্রাকের মধ্যে ছিলো তবে কে কোন ট্রাকে ছিলো তাৎক্ষনিক ভাবে সনাক্ত করতে পারেনি থানা পুর্লিশ।

গোদাগাড়ী ফায়ার সর্ভিস স্টেশন মাস্টার খন্দকার আকবর আলী জানান, দুর্ঘটনার খবর পাওয়ার পর তাৎক্ষণিক এসে উদ্ধার কার্য শুরু করি। দুটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষে ট্রাক চাপায় আটকে থাকা চালক রবিউল ছাড়া সকলকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে পাঠায় । রবিউল গুরুতর হওয়ায় এবং চাপা পড়ে থাকায় তাকে জীবিত উদ্ধারের জন্য আপ্রাণ চেষ্টা চালানো হয়। এতে রাজশাহী জেলা ফায়ার সর্ভিসকে খবর দিলে তারাও উদ্ধার অভিযানে অংশগ্রহণ করে। এছাড়াও চাঁপাইনবাবগঞ্জের ফায়ার সার্ভিসদলও এসে উদ্ধার অভিযানে অংশগ্রহণ করে। ট্রাক চালক রবিউল ইসলামকে প্রায় দেড় ঘন্টার অধিক সময় দরে উদ্ধার অভিযান চালিয়ে জীবিত অবস্থায় উদ্ধার করতে সক্ষম হয়েছি।

গোদাগাড়ী মডেল থানার ওসি কামরুল ইসলাম বলেন, দুর্ঘটনার পরই পুলিশ সেখানে গিয়ে কাজ করছে। সবকিছুই আইনগত প্রক্রিয়ার মাধ্যমে সম্পন্ন করা হবে। আপাতত দুইটি ট্রাক কে থানা হেফাজতে নেওয়া হয়েছে।


Tag
আরও খবর






6ab2088728d48-220926104807.webp
আজ বিশ্ব গন্ডার দিবস

২১ ঘন্টা ৩৫ মিনিট আগে