ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

উখিয়ায় উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবীর হাতে ফের লাঞ্ছিত যুবক

কক্সবাজারের উখিয়ায় উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী হাতে লাঞ্ছিত হয়ে হলদিয়াপালং ইউনিয়নের পাগলীরবিল এলাকার ছৈয়দ নূরে ছেলে ইনজামানুল হক জিফার। 


এর আগে এই জিফারকে মুঠোফোনে মেরে টুকরো টুকরো করার হুমকি দিয়েছিলো কামরুন্নেছা বেবী। পরে জিফার জীবনের নিরাপত্তার কথা ভেবে এ হুমকির অডিওটি ২ জুন সামাজিক যোগাযোগ মাধ্যমে দিলে মুহূর্তে অডিওটি ভাইরাল হয়। ওই রাত ২টায় কামরুন্নেছা নেতৃত্বে তার স্বামী আমিনুল হক আমিনের ছোট ভাই সিরাজ হক তার বাড়িতে গিয়ে হামলা চালায়।


এবিষয়ে ভূক্তভোগীর পরিবার মামলা করলে এলাকার মুরব্বীদের মধ্যস্থতায় সামাজিকভাবে ঘটনাটি মিমাংসা হয়।


আজ ৭ জুলাই (শুক্রবার) সন্ধ্যা ৬টার দিকে হলদিয়াপালং ইউনিয়নের পশ্চিম পাগলীরবিল এলাকার আরিফের দোকানের সামনে আবারো ইনজামানুল হক জিফারের উপর হামলার ঘটনা ঘটে।


স্থানীয় ও ভূক্তভোগী সূত্রে জানা যায়, শুক্রবার সন্ধ্যায় বাড়ির নিত্যপ্রয়োজনীয় কিছু সামগ্রী আনতে আরিফের দোকান পর্যন্ত পৌঁছলে হঠাৎ উখিয়া উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবী ও তার ছেলে তানভীর স্বাধীন ইনজামানুল হক জিফারের উপর হামলা চালিয়ে মারাত্মকভাবে আহত করে। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে উখিয়া স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন। সে বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। রিপোর্ট লিখা পর্যন্ত এঘটনায় থানায় কোন মামলা করা হয়নি। তবে মামলার প্রস্তুতি চলছে বলে জানান ভূক্তভোগীর পরিবার। 


অভিযোগের বিষয়ে জানতে অভিযুক্ত উখিয়ায় উপজেলা ভাইস চেয়ারম্যান কামরুন্নেছা বেবীর সাথে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বিষয়টি অস্বীকার করেন।

Tag
আরও খবর