সুন্দরবনের ত্রাস জোনাব বাহিনীর তিন সদস্য অস্ত্রসহ আটক: কোস্ট গার্ডের বিশেষ অভিযানে বড় সাফল্য ‎ ধুপখালীতে খেলা শুরুর আগেই আর্জেন্টিনার চ্যাম্পিয়ন হওয়ার স্বপ্নে মেতেছেন ভক্তরা, বইছে আনন্দের জোয়ার নায়েবের বিরুদ্ধে সেবাপ্রার্থীদের হয়রানির দাবি ১০ গ্রাম গাঁজাসহ থানায় নেওয়া হলো দুইজনকে সাতক্ষীরা-কলারোয়া সীমান্তে বিজিবির অভিযানে সাড়ে ১৮ লাখ টাকার মালামাল জব্দ বাবার মৃত্যুর ৩ মাসের মাথায় পরিবারের হাল ধরতে গিয়ে ঝরলো এসএসসি পরীক্ষার্থী শান্তর প্রাণ শান্তিগঞ্জ উপজেলা আ.লীগের সাধারণ সম্পাদক হাসনাত কারাগারে শেরপুরে পরিবেশ উন্নয়ন, সংরক্ষণ ও বৃক্ষরোপণ স্ট্যান্ডিং কমিটির সমন্বয় সভা অনুষ্ঠিত কচুয়ার ভূঁইয়ারা উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি পদে মোঃ আঃ কুদ্দুস মিয়া নির্বাচিত অস্ত্রসহ জোনাব বাহিনীর ৩ সদস্য আটক ক্ষেতলালে টানা দুই দিনের দীর্ঘ বিদ্যুৎ বিভ্রাট; চরম ভোগান্তিতে হাজারো গ্রাহক ‎মোংলায় আন্তঃজেলা মোটরসাইকেল চোর চক্রের ৬ সদস্য আটক: উদ্ধার ৪ চোরাই মোটরসাইকেল সীমান্ত এলাকার যুবক-যুবতীদের ফ্রিল্যান্সিং প্রশিক্ষণ শেষে ১৪ বিজিবি কর্তৃক সনদপত্র বিতরণ পলাশকে মাদক মুক্ত করতে পুলিশের বিশেষ অভিযান - গ্রেফতার ১৪ আওয়ামী লীগ নেতার ঠিকাদারী কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ লালপুরে কৃষকের পেঁপে বাগান কেটে ফেললো দুর্বৃত্তরা ক্ষতি ৯ লাখ টাকা দুই বছর শারীরিক সম্পর্কের পর প্রতারণার অভিযোগ রেলপথে অসতর্কতার মাশুল, প্রাণ হারালেন এক তরুণ রংপুর বিভাগে লোকসংগীতে প্রথম স্থান অর্জন করল উলিপুরের নিজশ্রী সরকার পৃথিরাই বজ্রপাতের শিকার জেলের মরদেহ উদ্ধার

সুইডেনে পবিত্র কোরআন অবমাননার প্রতিবাদে পলাশে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত

পলাশ উপজেলা প্রতিনিধি মোহাম্মদ মিনার হোসেন খান 


                   নরসিংদীর পলাশে  ওলামা পরিষদের উদ্যোগে সুইডেনের রাজধানী স্টকহোমে উগ্রবাদীদের দ্বারা পবিত্র কোরআন শরীফ অবমাননা ও  পোড়ানোর ধৃষ্টতা দেখানোর প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ  অনুষ্ঠিত হয়েছে। 
                       ৭ জুলাই ২০২৩ রোজ শুক্রবার পলাশে জুম্মার নামাজ শেষে হাজারো মুসল্লি জড়ো হয়ে বিক্ষোভ মিছিলে অংশ নেয়। পলাশে ওলামা পরিষদের ব্যানারে বিক্ষোভ মিছিলটি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পলাশ বাসস্ট্যান্ড ও ঘোড়াশাল ঘোড়া চত্বর এলাকায় বিক্ষোভ সমাবেশ অনুষ্ঠিত হয়।

                 সমাবেশে বক্তারা কোরআন শরীফ  অবমাননার প্রতিবাদে সরকারকে রাষ্ট্রিয়ভাবে সুইডেনের প্রতি নিন্দা ও দেশটির রাষ্ট্রদূতকে ডেকে তীব্র প্রতিবাদ জানানোর দাবি জানান। এছাড়াও আগামী সংসদ অধিবেশনে কোরআন অবমাননার প্রতিবাদে নিন্দা প্রস্তাবের জোর দাবি জানান। পাশাপাশি জাতিসংঘকে অবহিত করার দাবিও জানান বক্তরা।সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন, নরসিংদী জেলা ওলামা পরিষদের সভাপতি অধ্যাপক মাওলানা মাসিহুর রহমান মামুন।

      পলাশ উপজেলা  ওলামা পরিষদের সভাপতি মাওলানা তাজুল ইসলামের সভাপতিত্বে সমাবেশে বক্তব্য রাখেন, পলাশ বাসস্ট্যান্ড খন্দকার বাড়ি জামে মসজিদ কমিটির সভাপতি ও নরসিংদী জেলা পরিষদের সদস্য ওবায়দুল কবির মৃধা, পলাশ কেন্দ্রীয় জামে মসজিদ কমিটির সভাপতি জাকির হোসেন মৃধা, বিশিষ্ট আলেমেদ্বীন মাওলানা রুহুল আমীন সিদ্দিকী, এডভোকেট লোকমান হোসেন ও ডাক্তার জুলহাস মিয়া প্রমুখ।

        অপরদিকে ঘোড়াশালের সমাবেশে বক্তব্য রাখেন, ঘোড়াশাল স্টেশন জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মোজাম্মেল হক, মূলগাঁও ফাজিল মাদ্রাসার শিক্ষক মাওলানা বেলাল হোসেন, ব্যবসায়ী মোহাম্মদ আলমগীর হোসেন, সমাজসেবক মো: কামাল হোসেন প্রমুখ।এলাকার সর্বস্তরের মুমিন মুসলমানগণ উক্ত প্রতিবাদ সমাবেশে তীব্র নিন্দা প্রকাশ করেন। 

Tag
আরও খবর