এইচএসসির ফল প্রকাশের তারিখ পরিবর্তন জাতীয় নাঙ্গলকোট বাজার ব্যবসায়ী সংস্থার নির্বাচনে কোষাধ্যক্ষ পদপ্রার্থী জসিম উদ্দিনের গণসংযোগ কুলিয়ারচরে ভিন্ন কর্মসূচীর মাধ্যমে যুবদলের প্রতিষ্ঠা বার্ষিকী পালন নড়িয়ায় জেন্ডার স্টেরিওটাইপ ও নারীর প্রতি সহিংসতা প্রতিরোধে কমিউনিটি অ্যাকশন প্রজেক্ট অনুষ্ঠিত ঝিনাইগাতীতে এসআইএল-এর উদ্যোগে শান্তি, সম্প্রীতি ও সহাবস্থান প্রতিষ্ঠায় যুব সেমিনার অনুষ্ঠিত লাখাইয়ে গাঁজাসহ আটক সাইদুলের ৪ মাসের কারাদণ্ড। ঈশ্বরগঞ্জে যুবদলের ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত লাখাইয়ে দেশি মাছের সংকট,শুঁটকি উৎপাদনকারীরা বিপাকে ডোমারে হাবিবুল হক দুলাল মাস্টার স্মরণে শোকসভা ডোমারে জেলা প্রশাসকের পরিচিতি ও মতবিনিময় সভা মোংলায় তেলবাহী ট্যাংকারের ধাক্কায় ডুবল ১২০০ টন কয়লাবোঝাই কার্গো ডোমারে আওয়ামী লীগের ৩ নেতা-কর্মী গ্রেপ্তার রাজবাড়ীতে প্রকাশ্যে যুবকে গুলি আশাশুনিতে নারীর আত্মকর্মসংস্থানের সুযোগ সৃষ্টি সম্পর্কিত সভা উলিপুরে ট্রেনে কাটা পরে বৃদ্ধার মৃত্যু লোহাগড়ায় গ্রাম পুলিশ বাহিনীর সদস্যদের মাসব্যাপী বুনিয়াদি প্রশিক্ষণ" কোর্সের উদ্ধোধন ঝিনাইগাতীর নকশী সীমান্ত থেকে ১৪৭ বোতর ভারতীয় ইস্কাফ সিরাপ উদ্ধার নালিতাবাড়ীর সিবিও নেতৃবৃন্দের জামালপুরের উন্নয়ন সংঘের সীডস প্রকল্প পরিদর্শন মাঝ নদীতে ইঞ্জিন বিকল হয়ে ট্রলারডুবে নিখোঁজ দুই জেলে ইসরায়েলে ভোট আজ, চ্যালেঞ্জের মুখে নেতানিয়াহু

ইসলামপুর উপজেলা যুবলীগের সম্মেলন : নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পরও মঞ্চে নেই নেতারা


জামালপুরের ইসলামপুর উপজেলা আওয়ামী যুবলীগের ত্রিবার্ষিক সম্মেলন অনুষ্ঠিত হচ্ছে আজ শনিবার (৮ জুলাই)। অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। ৭ বছর পর দলের ত্রিবার্ষিক সম্মেলনকে ঘিরে অনেক আগে থেকেই ব্যাপক প্রস্তুতিগ্রহণ করেছেন নেতাকর্মীরা। সম্মেলনের উদ্বোধনের নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা পরও মঞ্চে দেখা যায়নি নেতাকর্মীদের। সভাপতি পদে  ৯ জন এবং সাধারণ সম্পাদক পদে ৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বীতায় অংশ নিয়েছেন। কে হবেন সভাপতি ও সাধারণ সম্পাদক, এনিয়ে রাজনৈতিক মহলে চলছে তর্ক-বিতর্ক। প্রার্থীদের পক্ষে হয়েছে প্রচার-প্রচারোণাসহ শোডাউন।

সরেজমিনে দেখা গেছে, সম্মেলন উপলক্ষে ইসলামপুর উচ্চ বিদ্যালয় মাঠে বিশাল আকারে তৈরি করা হয়েছে মঞ্চ। তবে বেলা ১১টায় সম্মেলনের উদ্বোধন করার কথা থাকলেও দুপুর সাড়ে ১২টা পর্যন্ত কোনো নেতাকে সম্মেলন স্থলে দেখা যায়নি।
সভাপতি এবং সাধারণ সম্পাদক পদের প্রার্থীর রাজনৈতিক পরিচয় তোলে ধরে বাহারি-রকমারি ব্যানার-পোস্টার ও তোরণে ছেঁয়ে গেছে পৌর শহরের অলিগলি। 

দলীয় সূত্রে জানা যায় , গত ২০১৬ সালের ২ মার্চ আওয়ামী যুবলীগ ইসলামপুর উপজেলা শাখার সর্বশেষ সম্মেলন অনুষ্ঠিত হয়েছিল।

জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু বলেন, 'সম্মেলন সফল করতে যাবতীয় প্রস্তুতিগ্রহণ করা হয়েছে। দলীয় পদে অভিযোগমুক্ত প্রার্থীদের দলে মূল্যায়ন করা হবে।'

সম্মেলন উদ্বোধন করবেন জেলা যুবলীগের সভাপতি রাজন সাহা রাজু। সভাপতিত্ব করবেন ইসলামপুর উপজেলা যুবলীগের সভাপতি সাইফুল ইসলাম বাবু।প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকার কথা রয়েছে বাংলাদেশ যুবলীগের সাধারণ সম্পাদক মো.মাইনুল হোসেন খান নিখিল, সম্মানিত অতিথি জেলা আওয়ামী লীগের সভাপতি ও জেলা পরিষদের চেয়ারম্যান অ্যাডভোকোট মুহাম্মদ বাকী বিল্লাহ, সাধারণ সম্পাদক বাবু বিজন কুমার চন্দ, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও ধর্ম প্রতিমন্ত্রী ফরিদুল হক খান দুলাল এমপি, সাধারণ সম্পাদক অ্যাডভোকোট আব্দুস সালাম এবং জামালপুর-শেরপুর সংরক্ষিত আসনের মহিলা এমপি হোসনে আরা। এছাড়াও জামালপুর জেলা আওয়ামী লীগ ও যুবলীগের সিনিয়র নেতৃবৃন্দরা উপস্থিত থাকবেন।

আরও খবর