ব্রিকস সম্মেলনে যোগ দিতে ভারতে পৌঁছেছেন পুতিন, যাচ্ছেন না তারেক রহমান সামান্য সঞ্চয়ের পর মৃত কৃষকের পরিবার পেল দেড় লাখ টাকা সমাজে ভালো মানুষের সংখ্যা ও সৎ নেতৃত্ব বাড়লে অন্যায়-অবিচার স্বাভাবিকভাবেই কমে আসবে -আব্দুল খালেক নিয়ামতপুরে মাদকমুক্ত সমাজ গড়তে যুবসমাজকে খেলাধুলায় সম্পৃক্ত করার ব্যতিক্রমী উদ্যোগ নিয়েছেন যুবসমাজ মিথ্যা অপপ্রচারের প্রতিবাদে ঝিনাইগাতীর পাইকুড়া এলাকাবাসীর সংবাদ সম্মেলন ‎সুন্দরবনে বনরক্ষীদের অভিযানে হরিণ শিকারের বিশাল ফাঁদ ও ট্রলার জব্দ প্রধানমন্ত্রী-স্বরাষ্ট্রমন্ত্রী চান বলেই আওয়ামী লীগের মিছিল: সারজিস আলম পদ্মা ব্যারেজ হলে ২৪ জেলার অর্থনৈতিক রূপান্তর ঘটবে: পানি সম্পদ মন্ত্রী লোহাগাড়ায় ২ হাজার ইয়াবা ও বিদেশি পিস্তলসহ দুই যুবক গ্রেপ্তার গোয়ালন্দে ৪'শ রোগীকে বিনামূল্যে চিকিৎসা সেবা প্রদান ও ওষুধ বিতরণ কর দেন, ভোটও দেন—তবু নাগরিক সেবাবঞ্চিত যশোর সিটি কলেজপাড়াবাসী *কক্সবাজারে মাদক মামলার ৩ বছরের সাজাপ্রাপ্ত পলাতক আসামী র‌্যাবের হাতে গ্রেফতার* রাষ্ট্রীয় মর্যাদায় চিরবিদায় নিলেন বীর মুক্তিযোদ্ধা এ.এফ.এম আমান উল্লাহ ছাত্রদলের উদ্যোগে খালেদা জিয়ার জীবন ও রাজনৈতিক সংগ্রাম নিয়ে রচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণ গোয়ালন্দে পাচারকালে সরকারি সার আটকের অভিযোগ, সন্ত্রাসী কায়দায় ছাড় নাগেশ্বরী উপজেলা প্রশাসন স্কুল এন্ড কলেজের ফুটবল টুর্নামেন্টের ফাইনাল সম্পন্ন অষ্টম শ্রেণি চ্যাম্পিয়ন, সপ্তম শ্রেণি রানার্সআপ চট্টগ্রামে ট্যাংক দুর্ঘটনা পিয়াসের শেষ বিদায়ে কাঁদল মালিপাড়া, বাবাহারা ছোট্ট মেয়ে কালিগঞ্জে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপের দল গঠনে বাছাই প্রতিযোগিতা কালিগঞ্জের নলতায় ইজিবাইক পরিবহন মালিক সমবায় সমিতির কমিটি গঠন ও আলোচনা সভা যশোরে এনসিপির নতুন আহ্বায়ক কমিটি গঠন: শহরে আনন্দ মিছিল

টেকনাফে অপহৃত ৩জন উদ্ধার” অপহরণ ও মানব পাচারকারী চক্রের ৯জন আটক করেছে এপিবিএন

কক্সবাজারের টেকনাফে ৩ জন অপহৃতকে জীবিত উদ্ধারসহ অপহরণ ও মানব পাচারকারী চক্রের ৯ সদস্যকে গ্রেপ্তার করা হয়েছে।


গত (২ জুলাই) একটি অপরাধী চক্র টেকনাফে সুপারি পাড়া ও গাড়িতে তোলা কাজের প্রলোভন দেখিয়ে উখিয়া ১৩ নম্বর ক্যাম্পের ৩ জন হলো, মোহাম্মদ হাসান (১৪) সোনা মিয়ার ছেলে, আনিসুর রহমান (১৩) মোহাম্মদ তাহেরের ছেলে ও নুর আলম (১৫) আব্দুল আমিনের ছেলে’দের অজ্ঞাত স্থানে নিয়ে যায়। ভিকটিমদের অবৈধভাবে আটকে রেখে তাদের অভিভাবকদের নিকট মোটা অংকের টাকা দাবি করে। পরে (৬ জুলাই) অপরাধী চক্র একই কায়দায় এফডিএমএন ১৩ নম্বর ক্যাম্পের আশপাশের এলাকা থেকে আরও ৬ জন হলেন সৈয়দ নূর (১২) ১৩ নম্বর ক্যাম্পের ডি ২ ব্লকের ইলিয়াসের ছেলে, সৈয়দুল মোস্তফা (১১) ১৩ নম্বর ক্যাম্পের ডি ২ ব্লকের নূর মোহাম্মদের ছেলে, ওসমান (১৩), ১৩ নম্বর ক্যাম্প ডি ১ ব্লকের জমির হোসেনের ছেলে, রিমন (১৫) বাংলাদেশী শমসু আলমের ছেলে, কামাল মোস্তফা (১৪) ১৯ নম্বর ক্যাম্পের সি ৪ ব্লকের মোহাম্মদুল্লাহ এর ছেলে, হারেছ (১২) ১৩ নম্বর ক্যাম্পের বি ২ ব্লকের বশির আহম্মদের ছেলে সহ মোট ৬ জন কিশোর ছেলেকে অপহরণ করে টেকনাফে নিয়ে যায়।


কক্সবাজার ৮ এপিবিএনের অধিনায়ক (অ্যাডিশনাল ডিআইজি) মো: আমির জাফর বিপিএম এর নির্দেশনায় সহকারী পুলিশ সুপার মো: ফারুক আহমেদের নেতৃত্বে পুলিশ পরিদর্শক (নি:) মো: রবিউল ইসলাম, এসআই (নি:) সঞ্জয় দত্ত সঙ্গীয় ফোর্স সহ বিভিন্ন উৎস ও স্থান গোয়েন্দা তথ্যের ভিত্তিতে গতকাল শুক্রবার টেকনাফে অভিযান চালিয়ে অপহৃত ৩ জন ১. সৈয়দ নুর (১২) ১৩ নম্বর ক্যাম্পের ইলিয়াসের ছেলে, ২. মো: হাসান, ১৩ নম্বর ক্যাম্পের সোনা মিয়ার ছেলে, ও ৩. আনিসুর রহমান, ১৩ নম্বর ক্যাম্পের মোঃ তাহেরের ছেলে সহ ৩ জনকে উদ্ধার করতে সক্ষম হয়।


তিনি আরোও জানান, উখিয়া থানাধীন কুতুপালং এবং টেকনাফ থানাধীন দক্ষিণ লম্বরি এলাকার বিভিন্ন দুর্গম স্থানে অভিযান চালিয়ে অপহরণ চক্রের ৯ সদস্য নুরুল আমিন (৩২), মো: ফয়সাল (১৮) শফিকুল (১৮) সাইফুল ইসলাম (২২) মিজানুর রহমান (১৮) আব্দুর রহমান (১৭) মোহাম্মদ পারভেজ (১৪) উভয় টেকনাফ, এবং মো: মোবারক (১৭) এফডিএমএন সদস্য মো: আমিন (১৭) কে আটক করা হয়।


প্রাথমিক জিজ্ঞেসবাদে জানা যায়, চক্রের সদস্যরা রোহিঙ্গা ক্যাম্পসহ উখিয়া-টেকনাফের বিভিন্ন এলাকা হতে সুপারির কাজ এবং অন্য কাজের প্রলোভনে দেখিয়ে টেকনাফ এলাকায় বিশেষ করে দক্ষিণ লম্বরি এলাকায় সুপারি বাগানের ভিতরে নির্জন স্থানে বিশেষ কৌশলে আটক রাখে। পরে ভিকটিমদের চোরা পথে নৌকাযোগে মায়ানমার এর শামিলা এলাকায় প্রেরণ করত। এবং আটক ব্যাক্তিদের পরিবারের নিকট সুকৌশলে বড় অংকের টাকা আদায় করে মুক্তি দেয়। অনেক সময় এই অপরাধ প্রক্রিয়ার বিভিন্ন ধাপে হত্যাকাণ্ডের ঘটনাও ঘটে বলে তিনি জানায়।


গ্রেপ্তারকৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদ ও বিস্তৃত তদন্তের মাধ্যমে অপহৃত অন্যান্য ভিকটিমদের উদ্ধারের চেষ্টা অব্যাহত আছে। গ্রেপ্তারকৃতদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন।

Tag
আরও খবর